ইয়াসুকুনি মন্দিরে জাপানি রাজনীতিকদের কর্মকাণ্ডে চীনের নিন্দা - Mati News
Tuesday, November 3

ইয়াসুকুনি মন্দিরে জাপানি রাজনীতিকদের কর্মকাণ্ডে চীনের নিন্দা

জাপানের টোকিওতে অবস্থিত বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে দেশটির রাজনীতিকদের যাতায়াত ও আনুষ্ঠানিক নৈবেদ্য পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। শনিবার জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র এ নিন্দা জানান।

এ প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অন্য দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল এবং অমানবিক নৃশংসতা চালিয়েছিল। ইয়াসুকুনি মন্দিরকে ঘিরে জাপানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছে চীন।

চীনা আরও মুখপাত্র বলেন, জাপানকে তার আগ্রাসনের ইতিহাস নিয়ে গভীরভাবে আত্মসমালোচনা করতে হবে এবং যুদ্ধকালীন দায়দায়িত্ব স্বীকার করতে হবে। ইয়াসুকুনি মন্দিরের মতো স্পর্শকাতর বিষয়ে কথা বলা ও পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি সামরিকতাবাদের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান তিনি। এশিয়ার প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে জাপানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *