চরম আবহাওয়ার তীব্রতা বৃদ্ধিতে ত্রাণ তহবিল ও জরুরি সহায়তা জোরদার চীনের - Mati News
Friday, July 24

চরম আবহাওয়ার তীব্রতা বৃদ্ধিতে ত্রাণ তহবিল ও জরুরি সহায়তা জোরদার চীনের

চরমভাবাপন্ন আবহাওয়ার প্রকোপ বৃদ্ধিতে দুর্যোগ মোকাবেলায় আর্থিক ও বস্তুগত সহায়তা আরও জোরদার করেছে চীন। কেন্দ্রীয় সরকার দুর্যোগ ত্রাণ তহবিল, জরুরি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের জন্য বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে।

বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের অর্থ মন্ত্রণালয়ের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগের উপ-পরিচালক চিং চাওহং বলেন, ‘দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলায় সহায়তার জন্য অর্থ মন্ত্রণালয় আর্থিক, জনবল এবং বস্তুগত সম্পদ আরও শক্তিশালী করছে।‘

তিনি জানান, ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিলে ২০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ রেখেছে। চলতি বছরের বন্যা মৌসুম শুরু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার আটবার দ্রুত তহবিল বরাদ্দ ব্যবস্থা সক্রিয় করেছে এবং দুর্যোগ-কবলিত এলাকাগুলোতে মোট ১ দশমিক ১৯ বিলিয়ন ইউয়ান বিতরণ করেছে।

চিং চাওহং বলেন, দুর্যোগ মোকাবেলায় জরুরি সরবরাহের মজুতও বাড়ানো হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ, খরা মোকাবিলা এবং বন ও তৃণভূমির অগ্নিকাণ্ড প্রতিরোধে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত মজুতকৃত সরঞ্জাম ও সামগ্রীর মূল্য ৩ দশমিক ৪১৮ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *