চীনে জাতীয় দিবসের ছুটিতে ৮২ কোটি ৬০ লাখ ভ্রমণ - Mati News
Tuesday, October 13

চীনে জাতীয় দিবসের ছুটিতে ৮২ কোটি ৬০ লাখ ভ্রমণ

চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে চীনজুড়ে সাংস্কৃতিক ও পর্যটন বাজার বেশ চাঙ্গা। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, জাতীয় দিবসের ৭ দিনের ছুটিতে চীনে মোট ৮২ কোটি ৬০ লাখবার অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছে। খরচ হয়েছে ৭৩৮.৩৭ বিলিয়ন ইউয়ান। তুলনামূলক মানদণ্ডে (দৈনিক গড়) ২০২৫ সালের একই সময়ের তুলনায় সংখ্যা দুটি যথাক্রমে ৬.৩ শতাংশ ও ৪.৩ শতাংশ বেশি।

এবারের ভ্রমণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘লাল পর্যটন’। গ্রামীণ পর্যটনের হারও বেড়েছে এবং পরিবেশনা বাজারও জমজমাট। এ ছাড়া, সারা দেশে সাংস্কৃতিক ও পর্যটন-ভোগ মাস চলাকালে বিভিন্ন স্থানে পর্যটকদের জন্য নানা ধরনের সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এর আওতায় বিতরণ করা হয়েছে ৩১ কোটি ইউয়ানেরও বেশি ভোগ-ভর্তুকি।

এ ছাড়াও, বিগ ডেটা মনিটরিং, এআই সমন্বয় ইত্যাদি স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করেছে বাজারের নিরাপত্তা ও সুশৃঙ্খলতা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *