চীনে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি কর্মকর্তাদের নিয়ে চীনা দূতাবাসের পুনর্মিলনী - Mati News
Sunday, November 22

চীনে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি কর্মকর্তাদের নিয়ে চীনা দূতাবাসের পুনর্মিলনী

২০২৬ সালে চীন সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশি কর্মকর্তাদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইয়ুইন উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও উইং প্রধান মাসুমা আক্তারসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।

চীন সরকারের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশি কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে চীনা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *