চীন-উত্তর কোরিয়ার জনগণের কল্যাণ বাড়াবে ইয়ালু নদী সেতু - Mati News
Thursday, October 15

চীন-উত্তর কোরিয়ার জনগণের কল্যাণ বাড়াবে ইয়ালু নদী সেতু

চীন-উত্তর কোরিয়ার সংযোগকারী নতুন ইয়ালু নদী সেতু ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হবে। সেই দিন উভয়পক্ষই যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাও নিং বলেন, চীন ও উত্তর কোরিয়া পর্বত-নদীতে সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। নতুন ইয়ালু নদী সেতু দুই দেশের সংযোগের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি চালুর পর দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় এবং জনগণের চলাচল আরও বাড়বে এবং দুই দেশের জনগণের কল্যাণও বাড়বে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *