জনস্বার্থ রক্ষা ও নজরদারি বাড়াতে নতুন অধ্যাদেশ জারি চীনের - Mati News
Tuesday, October 27

জনস্বার্থ রক্ষা ও নজরদারি বাড়াতে নতুন অধ্যাদেশ জারি চীনের

চীনে পরিচালিত বিভিন্ন সরকারি ও সর্বজনীন প্রতিষ্ঠানের ওপর কমিউনিস্ট পার্টির সার্বিক নেতৃত্ব সুদৃঢ় করা এবং জনস্বার্থ নিশ্চিত করার প্রতিশ্রুতি জোরদারের লক্ষ্যে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে চীন সরকার।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ সংক্রান্ত স্টেট কাউন্সিল ডিক্রি স্বাক্ষর করেছেন। ছয়টি অধ্যায় এবং ৩৪টি ধারাসংবলিত এই নতুন বিধিমালা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ও পরিচালনা সংক্রান্ত প্রক্রিয়াকে সুনির্দিষ্ট ও মানসম্মত করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন বিধিমালার আওতায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্ব মেনে চলা, পার্টির নীতি ও আদর্শ দৃঢ়ভাবে বাস্তবায়ন করা এবং প্রতিষ্ঠানে প্রশাসনিক শৃঙ্খলা ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সাথে অধ্যাদেশে প্রতিষ্ঠানগুলোকে সর্বদা জনস্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার, সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার এবং তাদের প্রদত্ত সরকারি সেবার মান ও দক্ষতা নিরবচ্ছিন্নভাবে উন্নত করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *