দক্ষিণ চীন সাগরে রেন’আই রিফে অভিযান অব্যাহত রাখবে চীনর - Mati News
Monday, August 17

দক্ষিণ চীন সাগরে রেন’আই রিফে অভিযান অব্যাহত রাখবে চীনর

দক্ষিণ চীন সাগরের রেন’আই রিফ সংলগ্ন জলসীমায় অধিকার রক্ষা ও আইন প্রয়োগের কার্যক্রম চীন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে রেন’আই রিফ এলাকায় চীনের কোস্ট গার্ডের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে যৌথ বিবৃতি দেওয়ার খবরের জবাবে ছেন এই মন্তব্য করেন। ওই বিবৃতিতে তারা সংশ্লিষ্ট সব পক্ষকে পেশাদার ও নিরাপদে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছিল।

ছেন বলেন, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে চীনের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগ ও অপবাদ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এটি অবশ্যই জোর দিয়ে বলতে হবে যে রেন’আই রিফ চীনের নানশা দ্বীপপুঞ্জের অংশ এবং চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। ফিলিপাইনের পক্ষ থেকে যাই বলা হোক বা করা হোক না কেন, এই সত্য পরিবর্তন করা যাবে না।

তিনি আরও বলেন, ফিলিপাইনের এখন যা করা উচিত, তা হলো অবৈধভাবে গ্রাউন্ডেড বা আটকে থাকা যুদ্ধজাহাজ ‘বিআরপি সিয়েরা মাদ্রে (এলটি-৫৭)’ যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়া। যেকোনো লঙ্ঘন ও উসকানি প্রতিহত করতে এবং জাতীয় সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষা করতে চীন তার অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা সংশ্লিষ্ট দেশগুলোকে মিথ্যা বয়ান ছড়ানো, সংঘাত উসকে দেওয়া এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *