দুশানবেতে বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক - Mati News
Tuesday, October 20

দুশানবেতে বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র প্রধানমন্ত্রীদের পরিষদের ২৫তম বৈঠকের অবকাশে, বেলারুশের প্রধানমন্ত্রী আলেকসান্দ্র তুরচিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও বেলারুশ পরস্পরের প্রকৃত বন্ধু, যারা একে অপরকে বিশ্বাস ও সমর্থন করে। দু’দেশের নেতাদের নেতৃত্বে, চীন-বেলারুশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে।

তিনি আরও বলেন, চীন বেলারুশের সাথে ঐতিহ্যগত মৈত্রী এগিয়ে নিতে, কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করতে, পারস্পরিক বাণিজ্যিক বিনিয়োগ বাড়াতে, এবং ডিজিটাল অর্থনীতি ও সংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। দু’দেশের উচিত, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোয়, যোগাযোগ ও সমঝোতা জোরদার করা এবং দু’দেশের অভিন্ন কল্যাণে কাজ করা।

জবাবে তুরচিন বলেন, দু’দেশ হলো পরস্পরের সত্য বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার। বেলারুশ আগামী বছর, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে, চীনের সাথে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও জোরদার এবং দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি

https://www.bjrd.gov.cn/xwzx/zydt/202610/W020261020314419095452.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *