ইইউ’তে দুর্লভ খনিজ রপ্তানির লাইসেন্সের অনুমোদন প্রক্রিয়া সহজতর করতে ইচ্ছুক চীন। চীন আশা করে, ইইউ চীন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দ্বৈত-ব্যবহার লাইসেন্সিং মামলাগুলোর সমাধানে সহায়তা করবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র হ্য ইয়াতোং।
চীন উভয়পক্ষের মধ্যে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের বাণিজ্য প্রসারে রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ ব্যবস্থাকে কাজে লাগাতে ইইউ’র সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও জানান মুখপাত্র।
সূত্র: সিএমজি

















