নিংসিয়া পাইপলাইন নেটওয়ার্কে ২০ কোটি টন তেল পরিবহনের মাইলফলক - Mati News
Wednesday, October 7

নিংসিয়া পাইপলাইন নেটওয়ার্কে ২০ কোটি টন তেল পরিবহনের মাইলফলক

চীনের নিংসিয়া অপরিশোধিত তেল পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ২০ কোটিরও বেশি টন অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে। দেশটির জ্বালানি অবকাঠামো পরিচর্যাকারী প্রতিষ্ঠান চায়না অয়েল অ্যান্ড গ্যাস পাইপিং নেটওয়ার্ক কর্পোরেশন মঙ্গলবার এক ঘোষণায় এই ঐতিহাসিক মাইলফলকের কথা জানিয়েছে।

কানসু প্রদেশ এবং নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত ৫৬৪ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নেটওয়ার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টানা ৪৮ বছর ধরে অত্যন্ত নিরাপদে পরিচালিত হয়ে আসছে এই জ্বালানি করিডোরটি।

লানচৌ হাবকে কেন্দ্র করে পরিচালিত এই করিডোরটি দেশটির বিভিন্ন অঞ্চলে তেল সম্পদের সুষম ও আন্তঃআঞ্চলিক বরাদ্দ নিশ্চিত করে আসছে। বিশেষ করে, বিখ্যাত লানচৌ-ছেংতু পাইপলাইনের মাধ্যমে এটি দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান পেট্রোকেমিক্যাল কারখানায় নিয়মিত অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে।

বর্তমানে এখান থেকে প্রতিদিন গড়ে ২৩ হাজার টনেরও বেশি তেল সরবরাহ করা হচ্ছে, যা চীনের পশ্চিমাঞ্চলে জ্বালানির নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখতে দারুণ অবদান রাখছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *