ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান চীনের - Mati News
Sunday, October 4

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান চীনের

বৈশ্বিক শাসন সংক্রান্ত উদ্যোগের আলোকে একটি ন্যায়সংগত, সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য গত বুধবার মানবাধিকার কাউন্সিলের ৬৩তম অধিবেশনে এই আহ্বান জানান।

প্যালেস অব নেশনসে অনুষ্ঠিত এই অধিবেশনে ৭১টি দেশের পক্ষে ‘আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক একটি যৌথ বিবৃতি পাঠকালে তিনি এই মন্তব্য করেন।

যৌথ বিবৃতিতে চিয়া কুইত্য বলেন, বর্তমান জটিল ও অস্থির বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর পরিবর্তন ঘটছে এবং একই সাথে বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থাও গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখে রয়েছে।

তিনি এ সময় মানবাধিকার উন্নয়নে জনগণের অধিকার, সার্বভৌম সমতা, ন্যায়বিচার ও সমতা এবং আইনের শাসন সংক্রান্ত চারটি প্রস্তাব তুলে ধরেন।

উল্লেখ্য, জেনেভায় গত ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব গ্লোবাল গভর্ন্যান্স’-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই এই যৌথ বিবৃতিটি প্রদান করা হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *