বাণিজ্য ও প্রযুক্তি খাতকে রাজনীতি থেকে দূরে রাখা এবং জাতীয় নিরাপত্তার অজুহাত না তোলার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই কথা জানান।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মার্কিন সরকার তাদের কেন্দ্রীয় সংস্থাগুলোকে চীনা প্রতিষ্ঠান ‘ডিপসিক’-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা টুলস ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।
মার্কিন সরকারের এমন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাও নিং বলেন, বেইজিং সবসময় জাতীয় নিরাপত্তার অহেতুক অজুহাত তোলা এবং বিজ্ঞান, প্রযুক্তি ও বাণিজ্যকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরোধিতা করে। তিনি জোর দিয়ে বলেন, চীন তার দেশের ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।
সূত্র: সিএমজি


















