বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট - Mati News
Wednesday, October 28

বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট

ভালো ঘুমের প্রত্যাশা বিশ্বজুড়ে তৈরি করছে নতুন এক বিশাল বাজার। ম্যাট্রেস থেকে শুরু করে কৃত্তিম বুদ্ধিমত্তা ও সেন্সরভিত্তিক স্মার্ট ডিভাইস—সবকিছুতেই এখন স্থান পাচ্ছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের দ্রুত বিস্তার করছে চীনা ‘স্লিপ টেকনোলজি’ কোম্পানিগুলো।

গত সেপ্টেম্বরে শাংহাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফার্নিচার এক্সপোতে স্মার্ট ম্যাট্রেস তৈরি করে ব্যাপক নজর কেড়েছে চীনা ব্র্যান্ড ‘তে রুচি’। তাদের তৈরি এ বিশেষ ম্যাট্রেস ব্যবহারকারীর ঘুমানোর ভঙ্গির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে মানানসই করে নেয়। সিইও ডেভিড উ জানান, তারা পশ্চিমা ও এশীয় ক্রেতাদের রুচি ও অভ্যাসের পার্থক্য বিবেচনা করে স্থানীয় চাহিদানুযায়ী পণ্য তৈরি করছেন। ২০২৫ সালে কোম্পানিটির বৈশ্বিক আয় পৌঁছেছে ২৬০ মিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের তুলনায় ৬৭ দশমিক ৩৭ শতাংশ বেশি।

বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যবাহী বিছানার বাজার এখন দীর্ঘমেয়াদী ‘হেলথ অ্যান্ড স্মার্ট টেক’ খাতে রূপান্তরিত হচ্ছে। সাশ্রয়ী উৎপাদন ও এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে স্লিপ টেক কোম্পানিগুলো।

সূত্র: সিএমজি

https://img2.chinadaily.com.cn/images/202610/26/6ade9b5ae4b06d4a392ec1b7.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *