ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন - Mati News
Tuesday, September 15

ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ার বিভিন্ন জায়গায়। ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে এক হয়ে লড়ছে দেশটির জরুরি বিভাগ থেকে শুরু করে সাধারণ মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন। মঙ্গলবার এ কথা জানান চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা-সিআইডিসিএ’র মুখপাত্র থাং ইং।

দেশটির ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৮০ জনে। আহত আরও অনেকে। এ অবস্থায় চীনা মুখপাত্র বলেন, সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিস্থিতির উপর গভীর নজর রাখছে বেইজিং।

কলম্বিয়ার প্রয়োজনের ভিত্তিতে উপযুক্ত উপায়ে দেশটিকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে চীন। দেশের সক্ষমতার মধ্যে থেকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মানবিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত বলেও জানান থাই ইং।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা দিতে চীনের এই উদ্যোগের কথা তুলে ধরেন সিআইডিসিএ মুখপাত্র।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *