গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিবেদন প্রকাশের সময় বাড়লো - Mati News
Wednesday, September 30

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিবেদন প্রকাশের সময় বাড়লো

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬-এ জমা দিতে প্রতিবেদন প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ফলে প্রতিবেদন প্রকাশ ও জমা দেওয়ার শেষ তারিখ দুটোই ১০ অক্টোবর ২০২৬ করা হয়েছে।

সম্প্রতি, আয়োজক ও সহ আয়োজকদের এক সভায় সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট আবেদনের জন্য গ্রহণযোগ্য বলে জানানো হয়েছিলো।

ঘোষণা অনুয়ায়ী, চীন-বাংলাদেশ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এতে অংশ নিতে পারবেন।

চারটি প্রধান বিভাগে পুরস্কার দেওয়া হবে—

ক) কূটনীতি ও অর্থনীতি: চীন–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বিষয়ক প্রতিবেদন।

খ) প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা: দুই দেশের স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার ওপর প্রতিবেদন।

গ) সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য: সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া, পর্যটন ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নসংক্রান্ত প্রতিবেদন।

ঘ) আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট: চীন–বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্ত, উন্নয়ন ও মানবিক গল্পভিত্তিক ভিজ্যুয়াল কনটেন্ট।

প্রতিটি বিভাগে একটি প্রথম পুরস্কার (১ লাখ টাকা), দুটি দ্বিতীয় পুরস্কার (প্রতিটি ৫০ হাজার টাকা) এবং তিনটি তৃতীয় পুরস্কার (প্রতিটি ৩০ হাজার টাকা) প্রদান করা হবে। পাশাপাশি জমা পড়া প্রতিবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য থাকছে ১ লাখ টাকার বিশেষ পুরস্কার।

১১ নভেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। আবেদন করুন https://forms.gle/5moehFyLCUZJZV279 এই লিংকে।

বাংলাদেশে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে।

এ আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রয়েছে, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

সহ-আয়োজক হিসেবে রয়েছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।

সূত্র: সিএমজি

Y:\### Video\TV Programs\JANA OJANA CHIN\Jana Ojana China 2024-2026\EP-237\Upload\2s.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *