ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টির সমাধান করতেই হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী - Mati News
Tuesday, September 29

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টির সমাধান করতেই হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

C:\Users\lili\Downloads\148f4255bc974cdcfc1e76b2b19dc840.jpeg

মধ্যপ্রাচ্যের মূল সমস্যা সমাধানে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করার সময় এসেছে। স্থানীয় সময় শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ উল্লেখ করেন, প্রায় এক বছর আগে নিরাপত্তা পরিষদ গাজা উপত্যকার শান্তি পরিকল্পনা অনুমোদন করলেও এই অঞ্চলে এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বয়স্ক মানুষ, নারী ও শিশুরা প্রাণ হারাচ্ছে, মানবিক পরিস্থিতি ভয়াবহ রয়ে গেছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ল্যাভরভ সতর্ক করে বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। আর ফিলিস্তিন যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে ইসরায়েলও দীর্ঘমেয়াদে নিরাপত্তা হুমকির মুখে থাকবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *