সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের সাথে সংস্কৃতি মন্ত্রীর বৈঠক - Mati News
Thursday, July 30

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের সাথে সংস্কৃতি মন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মৌলাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে এটি এক অনন্য ভূমিকা পালন করে আসছে। তিনি উভয় দেশের সাংস্কৃতিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ে অর্জিত সফল ফলাফলের ভূয়সী প্রশংসা করা হয়। উভয়পক্ষই সংস্কৃতি ও শিল্পকলা এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষাগ্রহণ এবং বাস্তবিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে।

সূত্র: সিএমজি বাংলা

May be an image of one or more people

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *