চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ - Mati News
Monday, October 26

চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

চীনজুড়ে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর ও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ দুর্নীতিবিরোধী কর্মকর্তা লি সি।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা সংক্রান্ত পরিদর্শন বিষয়ক কেন্দ্রীয় শীর্ষ সমন্বয় দলের প্রধান লি সি সম্প্রতি আয়োজিত জাতীয় শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত এক সভায় এই আহ্বান জানান।

উক্ত সম্মেলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির অষ্টম দফার বিশেষ শৃঙ্খলা পরিদর্শনের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়। এই দফায় মোট ৩২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি দফতরকে পরিদর্শনের আওতায় রাখা হয়েছে। তালিকায় চীনের শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও দেশটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে।

সম্মেলনে লি সি জোর দিয়ে বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও খাতের সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে সিপিসি কেন্দ্রীয় কমিটির নেওয়া সব ধরনের সিদ্ধান্ত ও পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি না—এবারের পরিদর্শনের মূল নজর থাকবে সেদিকেই।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *