ওটিটিতে মোশাররফ করিমের নতুন ফিল্ম : কফিন - Mati News
Thursday, March 12

ওটিটিতে মোশাররফ করিমের নতুন ফিল্ম : কফিন

রাত্রি বেলা। অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যেতে হবে বগুড়া। ভূতে অবিশ্বাসী গাড়ির ড্রাইভার কফিনে পেরেক লাগিয়ে লাশ নিয়ে রওনা দেন। যাত্রা পথে ঘটতে থাকে নানা ঘটনা। আর এ নিয়েই শর্টফিল্ম ‘কফিন’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে।

মোশাররফ করিম ওটিটি
মোশাররফ করিমটিটি

অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্রে চমক দেখিয়েছেন মোশাররফ করিম।

জানা যায়, ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে ভূত ডটকমে প্রচার হওয়া ‘সত্য ঘটনা’ অবলম্বনে। যা পরিচালনা করেছেন ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্র-খ্যাত নির্মাতা রনি ভৌমিক। গল্প-চিত্রনাট্য লিখেছেন স্নেহাশীষ চক্রবর্তী অভি। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন অভিনেত্রী নোভা ফিরোজ। প্রযোজক আহমদ আরমান সিদ্দিকী। নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘সিরিজটি অনেকেই দেখছেন। ভালো লাগছে। মোশাররফ ভাই বরাবরের মতোই অনবদ্য।’

আরও আছেন- অশোক ব্যাপারী, পিনো করিম, স্নেহাশীষ চক্রবর্তী অভি, রাকিব হাসান এবং অতিথি চরিত্রে রোবেনা রেজা জুঁই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *