মিশরীয় জাতীয় টেলিভিশনসহ দেশটির প্রধান প্রচার মাধ্যমগুলোতে বছরের শেষ নাগাদ সম্প্রচারের উদ্দেশ্যে কায়রোতে বুধবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশনের সর্বশেষ প্রযোজনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
এই প্রদর্শনীতে সিএমজি-র প্রায় দশটি প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান স্থান পেয়েছে। যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কূটনৈতিক দূরদর্শিতা, সংস্কৃতি, আধুনিকায়ন এবং চীন-আরব সভ্যতার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। আয়োজকদের মতে, এ আয়োজন মিশরীয় দর্শকদের কাছে সমকালীন চীন ও এর ঐতিহ্যকে সঠিকভাবে উপস্থাপন করবে।
মিশর-চীন ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সহ-সভাপতি আলী এল-হেফনি বলেন, ‘চলচ্চিত্র ও বিনোদন মাধ্যমের সাহায্যে আরব বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষের কাছে চীনা সংস্কৃতি পৌঁছালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।’
মিশরের জাতীয় টেলিভিশনের প্রধান মোহাম্মদ ইব্রাহিম জানান, সিএমজি মিশরের দর্শকদের লক্ষ্য করে বিশেষ কিছু কনটেন্ট তৈরি করছে, যা প্রাচীন দুই সভ্যতার জনগণকে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসতে কার্যকর ভূমিকা রাখবে। এর আগে ২০২৪ সালেও কায়রোতে সিএমজি’র একই ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।
সূত্র: সিএমজি

















![China's 2026 summer movie season has surpassed 3 billion yuan (about $440 million) in box office revenue, including advance sales, according to ticketing platform Maoyan. [Photo: VCG]#ChinaTravel #betterlife #CoolChina # summer #film #ReelViewsRealJourneys](https://matinews.com/wp-content/uploads/2026/07/chinas-2026-summer-movie-season-has-surpassed-3-b-150x150.jpeg)



