আলোচিত চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্র ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য মিডল ইস্ট’ উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের শিচুইশান শহরের শিথানচিং শুটিং বেসকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
রুক্ষ ভূদৃশ্য, বিশাল মরুভূমি ও আকর্ষণীয় শিল্প-ধ্বংসাবশেষে ঘেরা সাবেক এই কয়লা-খনির শহরটিকে চলচ্চিত্রটির জন্য মধ্যপ্রাচ্যের পটভূমিতে রূপ দেওয়া হয়েছিল।
চলচ্চিত্রে দেখা কঠোরভাবে সুরক্ষিত সামরিক তল্লাশি চৌকিটি আসলে শিথানচিংয়ের প্রতীকী পাথরের তোরণ। বর্তমানে এটি এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় ছবি তোলার স্থান। চলচ্চিত্রটি দেখার পর অনেক দর্শক বিশেষভাবে এখানে আসছেন।
‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য মিডল ইস্ট’-এর গল্প ২০০০-এর দশকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সময় সেখানকার একটি চীনা রেস্তোরাঁয় রাঁধুনি হিসেবে কর্মরত এক চীনা ব্যক্তিকে কেন্দ্র করে নির্মিত। জোরালো জনশ্রুতি ও বক্স অফিসে শক্তিশালী সাফল্যের মাধ্যমে চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
১১ আগস্ট চলচ্চিত্রটি মুক্তির পর থেকে শিথানচিংয়ে দৈনিক পর্যটকের সংখ্যা ৮ হাজারে পৌঁছেছে, যা মুক্তির আগের সংখ্যার চেয়ে ১৬ গুণ বেশি। চলতি বছর এখন পর্যন্ত শিতানচিংয়ে মোট ১ লাখ ৬০ হাজার পর্যটক এসেছেন।
সূত্র: সিএমজি













![China's 2026 summer movie season has surpassed 3 billion yuan (about $440 million) in box office revenue, including advance sales, according to ticketing platform Maoyan. [Photo: VCG]#ChinaTravel #betterlife #CoolChina # summer #film #ReelViewsRealJourneys](https://matinews.com/wp-content/uploads/2026/07/chinas-2026-summer-movie-season-has-surpassed-3-b-150x150.jpeg)






