চীনের বক্স অফিসের আয় ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে - Mati News
Tuesday, October 13

চীনের বক্স অফিসের আয় ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

আজ (রোববার) পর্যন্ত চীনে, ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসের আয় ৮.৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। আর চলতি বছর এখন পর্যন্ত মোট বক্স অফিস আয় ছাড়িয়েছে ২৪ বিলিয়ন ইউয়ান। চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যানুসারে, বক্স অফিসের প্রতি ১ ইউয়ান আয় সংশ্লিষ্ট শিল্পের ১৫.৭৭ ইউয়ান উত্পাদনকে চালিত করতে পারে। অনুমান করা হচ্ছে যে, এই বছর সমগ্র চলচ্চিত্র শিল্প-শৃঙ্খলের মোট উত্পাদনের পরিমাণ ৩৭০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে।

চীন ২০২৬ সালকে ‘চলচ্চিত্র অর্থনীতি প্রসারের বছর’ হিসেবে ঘোষণা করেছে। এ বছর সিনেমা দেখার খরচ আরও কমাতে এবং ভোক্তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে, চলচ্চিত্র খাতে ১.২ বিলিয়ন ইউয়ানের ভর্তুকিও দেওয়া হচ্ছে।

সম্প্রতি, বেইজিং সিনেমা দেখার জন্য মোট ২ কোটি ইউয়ান ভর্তুকি বরাদ্দ করেছে, যেখানে প্রতি টিকিটে ২ থেকে ৬০ ইউয়ান পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই বছর বেইজিং তৃতীয়বারের মতো এই ধরনের ভর্তুকি কর্মসূচি চালু করল।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *