কনার সঙ্গে মাহতিম শাকিব আসছে চমক নিয়ে! - Mati News
Saturday, October 10

কনার সঙ্গে মাহতিম শাকিব আসছে চমক নিয়ে!

মাহতিম শাকিব ; সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন দিলশাদ নাহার কনা। অন্যদিকে নিজস্ব গায়কী দিয়ে তরুণ প্রজন্মের মন জয় করে নিয়েছেন মাহতিম শাকিব। দুই প্রজন্মের এ দুই শিল্পী, এবার এক হলেন। কণ্ঠ দিলেন নতুন গানে। গানের শিরোনাম ‘কুয়াশা’।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘কুয়াশা’র জন্য গানটি তৈরি করা হয়েছে। “একা একা আমার দিনরাত, বাড়িয়ে দাও তোমার দু’হাত” কথার গানটি লিখেছেন জনি হক। সুর-সঙ্গীত করেছেন নাভেদ পারভেজ। রোববার সন্ধ্যায় গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

কনা বলেন, ‘মাহতিম শাকিবের গায়কী আমার দারুণ লাগে। দুজন মিলে খুব সুন্দর একটা গান গাইলাম। গানের কথাগুলোও অসাধারণ। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

মাহতিম শাকিব বলেন, ‘এ পর্যন্ত একক গানেই কণ্ঠ দিয়েছি। এবারই প্রথম ডুয়েট গান গাইলাম। তাও আবার কনা আপুর সঙ্গে। দারুণ একটি গান হয়েছে।’

এদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘কুয়াশা’ ওয়েব সিরিজে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, এবিএম সুমন, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। অপরাধ জগতের গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে। এর চিত্রনাট্য সাজিয়েছেন মারুফ রেহমান ও প্রযোজনা করছে ইনোভেট সল্যুশন্স। এ বছরেই সিনেস্পট অরিজিনালসে এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা। মাহতিম শাকিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *