সালমানের মেয়ের সঙ্গে শাহরুখের ছেলের বিয়ে! - Mati News
Wednesday, June 10

সালমানের মেয়ের সঙ্গে শাহরুখের ছেলের বিয়ে!

শিরোনামটা চমকে ওঠার মতোই। কারণ নয় নয় করে পঞ্চাশটি বসন্ত পেরিয়ে গেলেও এখনো যে বিয়েই করা হয়নি সালমান খানের। অভিনেত্রী রানী মুখার্জির বিশ্বাস, দ্রুতই বিয়ে করবেন ‘সাল্লু ভাই’, হবেন কন্যাসন্তানের জনক। সালমানের মেয়ের সঙ্গে বিয়ে হবে শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের! সালমানের উপস্থাপনায় রিয়ালিটি শো ‘দশ কা দম’-এর গ্র্যান্ড ফিনালেতে হাজির হয়েছিলেন শাহরুখ ও রানী। সেখানেই কথা প্রসঙ্গে শাহরুখ বলেন, তাঁর ছোট ছেলে সালমানের দারুণ ভক্ত, “সে সালমানকে খুব ভালোবাসে। সরাসরি দেখা হলে আব্রাম এটা নিজেই বলতে পারত। কারণ কাউকে ‘আই লাভ ইউ’ বলতে সে মোটেই লজ্জা পায় না।” শাহরুখের মুখের কথা কেড়ে নিয়ে রানী বলেন, ‘তাহলে তো ভালোই। আশা করি, সালমান দ্রুত বিয়ে করবে আর তার মেয়েসন্তান হবে। তোমার মেয়ে হবে সবচেয়ে সুন্দরী আর ওর সঙ্গে আব্রামের সম্পর্ক হবে।’

রানীর এই প্রস্তাব শুনে দুই খান তখন হেসেই খুন। শাহরুখও কম যান না, রিয়ালিটি শোতে এসে বিয়ের সম্বন্ধ পাতানোয় রানীকে ‘শাদি মুখার্জি’ বলে খেপান, ‘সালমানের উচিত হয়নি রানীকে শোতে ডাকা। সে মানুষজনকে বিয়ে করিয়ে দেওয়া, সন্তানের   মা-বাবা হওয়ার উপদেশ দেওয়া নিয়ে ব্যস্ত। তাকে শাদি মুখার্জি বলে ডাকা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx