বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ - Mati News
Monday, March 30

বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় বিশ্বজুড়ে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। বেইজিংয়ের একটি হাসপাতালে সম্প্রতি হেপাটাইটিস ডি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ ওষুধ প্রয়োগ করা হয়েছে।

সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিংভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ‘হুয়াহুই হেলথ’-এর যৌথ গবেষণায় আবিষ্কার হয়েছে এই বিশেষ ওষুধ, যার নাম ‘লিবেভিটুগ’। এটিই বিশ্বের প্রথম মনোক্লোনাল অ্যান্টিবডি যা ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন এই রোগের চিকিৎসার ক্ষেত্রে যে শূন্যতা ছিল, এই উদ্ভাবন তা পূরণ করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

২০২৬ সালের জানুয়ারিতে চীনের ‘ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন’ বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ওষুধটিকে শর্তসাপেক্ষে বাজারজাতকরণের অনুমোদন দেয়।

লিবেভিটুগ মূলত হেপাটাইটিস বি এবং ডি ভাইরাসকে লিভার বা যকৃতের কোষে প্রবেশ করতে বাধা দেয়।

২০১৮ সালে এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় এবং ২০২৩ সালে এটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়। পরীক্ষায় দেখা গেছে, এটি লিভারের কার্যকারিতা স্বাভাবিক করতে এবং লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।

বিশ্বজুড়ে প্রায় ২৫ কোটি ৪০ লাখ মানুষ ক্রনিক হেপাটাইটিস বি-তে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৫ শতাংশ মানুষ একই সঙ্গে হেপাটাইটিস ডি ভাইরাসেও আক্রান্ত । দীর্ঘকাল ধরে এই দ্বৈত সংক্রমণের কোনো কার্যকরী লক্ষ্যভিত্তিক চিকিৎসা ছিল না। লিবেভিটুগ সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে।

চীনের চলতি ২০২৬ সালেই দেশটিতে এখন পর্যন্ত মোট ১০টি উদ্ভাবনী ওষুধ বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।

সূত্র: সিএমজি

World's first hepatitis D monoclonal antibody drug administered in Beijing  - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *