চীনের স্মার্ট জ্বালানি উদ্যোগ ‘কেবল মডেল নয়, বরং একগুচ্ছ বাস্তবসম্মত সমাধান’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি যখন বৈশ্বিক জ্বালানি খাতকে নতুন যুগে নিয়ে যাচ্ছে, তখন স্মার্ট জ্বালানি ক্ষেত্রে চীনের দ্রুত অগ্রগতি আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করছে।
দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতুতে সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ চায়না স্মার্ট এনার্জি সম্মেলনে এই সম্ভাবনাগুলো বিশেষভাবে আলোচনায় উঠে আসে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক এবং শিল্পখাতের প্রতিনিধিরা ডিজিটাল যুগে জ্বালানি সহযোগিতার নতুন পথ নিয়ে মতবিনিময় করেন।
সম্মেলনে অংশ নেওয়া চায়না এনার্জি রিসার্চ সোসাইটির চেয়ারম্যান শি ইউপো বলেন, চীনের স্মার্ট জ্বালানি শিল্প পরীক্ষামূলক প্রকল্পের পর্যায় অতিক্রম করে এখন বৃহৎ পরিসরে বাণিজ্যিক প্রয়োগে প্রবেশ করেছে।
তিনি বলেন, নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদনে পূর্বাভাসসহ বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে এআই ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গ...














