August 2026 - Page 44 of 54 - Mati News
Sunday, November 22

Month: August 2026

পরিবেশ সুরক্ষায় নতুন পরিকল্পনা চীনের

পরিবেশ সুরক্ষায় নতুন পরিকল্পনা চীনের

China
পরিবেশবান্ধব আধুনিকায়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০২৬-২০৩০ মেয়াদে পরিবেশ সংরক্ষণ জোরদারের কাজ আরও গতিশীল করবে চীন। সম্প্রতি প্রকাশিত একটি যৌথ উন্নয়ন পরিকল্পনায় এই তথ্য জানানো হয়েছে। পরিবেশ ও পরিবেশগত গুরুত্বসম্পন্ন বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রনালয়সহ অন্যান্য বিভাগ যৌথভাবে এই পরিকল্পনাটি জারি করেছে। এতে বলা হয়েছে, চীন দেশের ইকোসিস্টেমের মান ধারাবাহিকভাবে উন্নত করা, এর বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা ও সহনশীলতা বৃদ্ধি এবং দেশের পরিবেশগত নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনায় এই মেয়াদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দেশের মোট আয়তনের অন্তত ১৮ শতাংশ সংরক্ষিত এলাকার আওতাভুক্ত রাখা এবং ইকোলজিক্যাল কোয়ালিটি ইনডেক্স বাড়িয়ে ৮৬ দশমিক ৫-এ উন্নীত করা। এছাড়া মাটি ও পানি সংরক্ষণ হার ৭৪ শতাংশের ওপরে উন্নীত করা এব...
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান চীনের

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান চীনের

China
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চলমান সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানিতেও চীন অত্যন্ত দুঃখিত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সংঘাত ও সহিংসতা বন্ধ, নিরীহ মানুষের জীবন রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। ফু ছোং বলেন, পশ্চিম তীর ও গাজায় পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ধর্মীয় স্থাপনায় হামলা, শরণার্থী শিবির অবরোধ ও ব্যাপক গ্রেপ্তারের পাশাপাশি বসতি স্থাপনকারীদের সহিংসতাও বাড়ছে ব...
এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা

এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা

China
চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ৪৯তম নৌ-এসকর্ট বহর এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নিরাপত্তা মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার সকালে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া থেকে বহরটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বহরে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড-মিসাইল ফ্রিগেট ইউয়েয়াং এবং সমন্বিত সরবরাহ জাহাজ লুওমাহু। এছাড়া বহরের সঙ্গে কয়েক ডজন বিশেষ অভিযান পরিচালনাকারী সদস্য ও দুটি হেলিকপ্টার রয়েছে। এটি ডেস্ট্রয়ার কুনমিংয়ের প্রথম এসকর্ট মিশন। বহরটি গত বছরের অক্টোবরে যাত্রা করা চীনের ৪৮তম এসকর্ট বহরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের আওতায় চীন ২০০৮ সাল থেকে এডেন উপসাগর ও সোমালি জলসীমায় নিয়মিত নৌ-এসকর্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, চীনা ও বিদেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া এবং বিপদগ্রস্ত...
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১৮ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭৮৮২ ইউয়ানে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
প্রথম আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি৯১৯

প্রথম আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি৯১৯

China
চীনের তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ বুধবার প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না এই ফ্লাইট পরিচালনা করবে। প্রথম আন্তর্জাতিক রুটে সি৯১৯ চীনের রাজধানী বেইজিং থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে যাতায়াত করবে। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সি৯১৯ এর আগে শুধু দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল করেছে। এবার আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করায় উড়োজাহাজটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত সি৯১৯ মোট ২৫টি শহরকে যুক্ত করে ৫৭টি রুটে চলাচল করেছে। এ সময় উড়োজাহাজটিতে ৭৫ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। সূত্র: সিএমজি...
ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন

ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন

China
শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ার বিভিন্ন জায়গায়। ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে এক হয়ে লড়ছে দেশটির জরুরি বিভাগ থেকে শুরু করে সাধারণ মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন। মঙ্গলবার এ কথা জানান চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা-সিআইডিসিএ’র মুখপাত্র থাং ইং। দেশটির ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৮০ জনে। আহত আরও অনেকে। এ অবস্থায় চীনা মুখপাত্র বলেন, সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিস্থিতির উপর গভীর নজর রাখছে বেইজিং। কলম্বিয়ার প্রয়োজনের ভিত্তিতে উপযুক্ত উপায়ে দেশটিকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে চীন। দেশের সক্ষমতার মধ্যে থেকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মানবিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত বলেও জানান থাই ইং। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্যোগ মোকাব...
‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান

‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান

China
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম-পিআইএফ সচিবালয়কে ‘একচীন নীতি’ মেনে চলা এবং চীনের তাইওয়ান সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে তাইওয়ান অঞ্চল নিয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। তা অবশ্যই ‘একচীন নীতি’র ভিত্তিতে পরিচালিত হতে হবে। পিআইএফের এক কর্মকর্তার বরাতে এক সাংবাদিক জানান, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পালাউয়ে অনুষ্ঠেয় ফোরামের বার্ষিক নেতাদের বৈঠকে তাইওয়ান অংশ নেবে। এর আগে চীনের প্রতিবাদের পর সলোমন দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গেল বছরের বৈঠকে তাইওয়ানকে অংশ নিতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে কুও চিয়াখুন বলেন, ‘একচীন নীতি’ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত মৌলিক নীতি ও বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক ঐকমত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্...
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের নামে ছড়ানো ভিডিওটি আসলে কি?

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের নামে ছড়ানো ভিডিওটি আসলে কি?

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের এই ভিডিওটি বর্তমান সময়ের নয়। এটি মূলত গত ১৫ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচির সময় ধারণ করা। ওই সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছিলেন।১৮ লাখের বেশি অনুসারী থাকা ‘নাগরিক প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে এবং এতে প্রায় ২৫ হাজার প্রতিক্রিয়া ও ৬ হাজার মন্তব্য পড়েছে। মন্তব্যের ঘরে অনেকেই ভিডিওট...
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ: ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আহ্বান

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ: ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আহ্বান

News
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।রণধীর জয়সওয়াল আরও বলেন, আমাদের হাইকমিশনার গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই সেশনে তারেক রহমান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে সোমবার...
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার সংখ্যা ও ভোটগ্রহণের সময় জানাল ইসি

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার সংখ্যা ও ভোটগ্রহণের সময় জানাল ইসি

Cover Story
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত সময় হলো দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সংসদ সদস্যরা তিনটি ব্যালট ব্যবহার করে স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোট প্রদান করবেন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি বিশেষ টিম দায়িত্ব পালন করবে।ইসি সচিব আরও জানান, ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন না থাকায়, ইসির বৈঠকের আহ্বান জানিয়ে আজই গেজেট জারি করা হবে।রাষ্ট্রপতি নির্ব...
কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয় ও আবহাওয়ার পূর্বাভাস

কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয় ও আবহাওয়ার পূর্বাভাস

Cover Story, Default
কাতারে গ্রীষ্মের তীব্র দাবদাহ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতার আবহাওয়া দপ্তরের (QMD) সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে আকাশে 'আল-নাথরাহ' (Al-Nathrah) নক্ষত্রের উদয় ঘটেছে। এই তারার আবির্ভাব গ্রীষ্মের চরম গরমের শেষ ধাপকে নির্দেশ করে, যা টানা ১৩ দিন পর্যন্ত স্থায়ী হবে।স্থানীয়ভাবে ‘আল-কুলাইবাইন’ (Al Kulaibain) নামে পরিচিত এই নক্ষত্রটি গ্রীষ্মকালীন তারকাদের ষষ্ঠ নক্ষত্র হিসেবে গণ্য হয়। এটি ঐতিহ্যবাহী প্রচণ্ড তাপদাহের সময়কাল ‘জমরাত আল-কায়জ’-এর সমাপ্তি নির্দেশক। আবহাওয়া দপ্তরের মতে, এই ১৩ দিনের পুরো সময়জুড়েই আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে এবং বাতাস সাধারণত উত্তর দিক থেকে প্রবাহিত হবে।তবে এই গরমের মধ্যেও স্বস্তির বার্তা রয়েছে। আল-নাথরাহ চলাকালীন সময়ের মাঝামাঝি পর্যায়ে আকাশে বহু প্রতীক্ষিত 'সুহাইল' (Suhail) তারার দেখা মিলবে। আরবি সংস্কৃতিতে সুহাইল তারার উদয়কে তীব্র গরম কমে আসার শুভ লক্ষণ...
অস্বীকৃতির সংস্কৃতি ও রিকনসিলিয়েশন: রাজনৈতিক বাস্তবতার সংকট

অস্বীকৃতির সংস্কৃতি ও রিকনসিলিয়েশন: রাজনৈতিক বাস্তবতার সংকট

Cover Story, Op-ed
চীনের শেষ সম্রাট আইসিন-গিয়োরো পু ঈ-এর জীবনের শেষ অধ্যায়টি রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশনের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। মাত্র তিন বছর বয়সে সিংহাসনে আরোহণ করা পু ঈ যৌবনে জাপানিদের সহায়তায় মাঞ্চুকুয়ো নামক রাষ্ট্র গঠন করে সম্রাট হয়েছিলেন। মাওলানা ভাসানী তাঁর ‘মাও সে তুং এর দেশে’ ভ্রমণকাহিনিতে উল্লেখ করেছেন, ষাটের দশকে চীনের কমিউনিস্টদের বিরুদ্ধে অবস্থান নেওয়া পু ঈ-এর সঙ্গে তাঁর চার ঘণ্টার দীর্ঘ আলাপ হয়েছিল।১৯৪৯ সালে চীনের বিপ্লব পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী হিসেবে দশ বছর কারাভোগ করেন পু ঈ। এই দীর্ঘ সময় তিনি নিজের আদর্শিক বিচ্যুতি ও ভুলগুলো অনুধাবন করার সুযোগ পান। কারাভোগের পর তাঁর মধ্যে যে আত্ম-সংস্কার ও অনুশোচনা তৈরি হয়, তা তাঁকে সমাজতান্ত্রিক চীনের একজন নিবেদিতপ্রাণ নাগরিক হিসেবে গড়ে তোলে। এমনকি তিনি সাধারণ নাগরিকের মতো টিকিট কেটে নিজের একসময়ের রাজপ্রাসাদ ‘ফরবিডেন সিটি’ ঘ...
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চরিত্র কথা বলছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, এমনকি খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনের ধরনও বদলে নিচ্ছে—সবকিছুর পেছনে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চীনের বৃহত্তম বার্ষিক গেমিং প্রদর্শনী চায়নাজয়ের এবারের আসরে দর্শকদের নজর কেড়েছে এআই-চালিত গেম ডেভেলপমেন্ট প্রযুক্তি থেকে শুরু করে বাস্তবসম্মত হিউম্যানয়েড রোবট। একজন বলেন, ‘চরিত্রটি অবিশ্বাস্য রকম জীবন্ত। মনে হচ্ছে সত্যিকারের একজন মানুষের সঙ্গে কথা বলছি।’ এআইয়ের ফলে এখন সাধারণ ভাষায় নিজের ধারণা তুলে ধরেই কোড তৈরি করা সম্ভব হচ্ছে। এআইয়ের ফলে খেলোয়াড়রা এখন গেমের চরিত্রগুলোর সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথন চালাতে পারছেন। মিওনথাইন প্রতিষ্ঠানের প্রজেক্ট দলের সদস্য সিয়াও হানা বলেন, ‘এবার আমরা এআই এজেন্ট যুক্ত করেছি, যাতে খেলোয়াড়রা তাদের সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে পারেন। এর পেছনে প্রতিটি চরিত্রের জন্য প্রায় এক লাখ শব্দের ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হ...
উত্তাল সাগর জয় করে ভাসমান বিদ্যুৎ চীনে

উত্তাল সাগর জয় করে ভাসমান বিদ্যুৎ চীনে

China
লুৎফর কবির উত্তাল সাগর, গভীর জল আর প্রতিকূল আবহাওয়া—এসব বাধা পেরিয়ে এবার সমুদ্র বশে এনে জলের বুকেই বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক গড়ল চীন। দক্ষিণ চীন সাগরে তৈরি হলো বিশ্বের প্রথম ১৬ মেগাওয়াট ক্ষমতার ভাসমান বায়ু বিদ্যুৎ প্ল্যাটফর্ম ‘হাইইউ আনলান’। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন—সিএনওওসি জানিয়েছে, প্ল্যাটফর্মটি লুফেং তেলক্ষেত্রের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি সরবরাহ করছে পরিবেশবান্ধব বিদ্যুৎ। সাবমেরিন কেবলে করে সেই বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে তেলক্ষেত্রে। বছরে প্রায় ৫ কোটি ৪০ লাখ কিলোওয়াট ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে এই প্লাটফর্মের। উত্তাল ও গভীর সমুদ্রে যেখানে টিকে থাকাই কষ্ট, সেখানে ভাসমান বায়ুবিদ্যুৎ প্ল্যাটফর্মের স্থিতিশীলতা নিশ্চিত করছে চীনের তৈরি বিশেষ ভাসমান কাঠামো। ‘হাইইউ আনলান’-এ ব্যবহার করা হয়েছে হালকা নকশা। প্রচলিত সেমি-সাবমার্সিবল প্ল্যাটফর্মের তুলনায় এতে ইস্পাতের ব্...
আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে সর্বশেষ বৈজ্ঞানিক সাফল্য নিয়ে বিশ্বের গবেষকদের আলোচনা

আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে সর্বশেষ বৈজ্ঞানিক সাফল্য নিয়ে বিশ্বের গবেষকদের আলোচনা

China
২০২৬ সালের আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেস শুরু হলো বেইজিংয়ে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও তরুণ পণ্ডিতদের অংশগ্রহণে আয়োজিত এই কংগ্রেসে মৌলিক বিজ্ঞানের সর্বশেষ সাফল্য এবং নতুন বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আলোচনা হচ্ছে। রোববার শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই কংগ্রেসে চীন ও বিদেশের ১ হাজারেরও বেশি বিজ্ঞানী, গবেষক ও তরুণ পণ্ডিত অংশ নিয়েছেন। আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে এ আয়োজন। কংগ্রেসে মৌলিক বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং আন্তঃবিষয়ক গবেষণার নানা দিক নিয়ে ৫০০টিরও বেশি একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বৃহৎ মডেলের যুক্তি প্রয়োগ, কম্পিউটার দৃষ্টিবিদ্যা, মানব-কম্পিউটার মিথস্ক্রিয়া এবং কোয়ান্টাম তথ্যসহ বিজ্ঞানের বিভিন্ন অগ্রণী বিষয় গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নিজ নিজ ক্ষেত্রে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানা...