চীন বিশ্বের সাথে সুযোগ ভাগাভাগি করছে; অভিন্ন উন্নয়নে কাজ করছে: সিএমজি সম্পাদকীয়
চীনের বন্দরগুলোতে মাঝে মাঝেই একটি দৃশ্য দেখা যায়: নতুন জ্বালানিচালিত গাড়ি ও নানান স্মার্ট সরঞ্জাম দিয়ে বোঝাই করা হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ। বস্তুত, চীনের স্মার্ট পণ্য বিশ্বকে আরও বেশি নতুন ও সবুজ উপাদান উপহার দিচ্ছে।
চীন সরকারের উপাত্ত অনুসারে, চলতি বছরের প্রথম ৭ মাসে, চীনের পণ্য-বাণিজ্যে আমদানি ও রপ্তানির মোট মূল্য ছিল ৩০.১৩ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৭.৩ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানি ১৪ শতাংশ এবং আমদানি ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, জুলাই মাসে, উচ্চ প্রযুক্তিগত পণ্যের রপ্তানি বৃদ্ধি পায় ৫০ শতাংশ, যা রপ্তানির মোট বৃদ্ধির প্রায় ৬০ শতাংশ। রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করে, ক্রমবর্ধমান সুরক্ষাবাদের প্রেক্ষাপটে, চীনের বাণিজ্য প্রত্যাশার চেয়ে ভালো। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অগ্রণী ক্ষেত্রগুলোতে অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করছে চীন।
চীনের ...










