October 2026 - Page 2 of 5 - Mati News
Saturday, October 10

Month: October 2026

চীন সফরে আসছেন রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভ

চীন সফরে আসছেন রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভ

China
রুশ প্রেসিডেন্টের সহকারী এবং সামুদ্রিক বিষয়ক কমিশনের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ, আগামী ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত, চীন সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণাণয়, আজ (বুধবার) বেইজিংয়ে, এ তথ্য জানায়। মন্ত্রণালয় আরও জানায়, সফরকালে পাত্রুশেভ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বৈদেশিক কার্যালয়ের পরিচালক ওয়াং ই-র সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সূত্র: সিএমজি...
তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপার: মুখপাত্র

তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপার: মুখপাত্র

China
তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। এই ইস্যুর সমাধান সম্পূর্ণভাবে চীনাদের নিজস্ব বিষয়; এতে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। আজ (বুধবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন। তিনি আরও বলেন, ওয়াশিংটনের উচিত সি-ট্রাম্প বৈঠকে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা, এক-চীননীতি ও চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতেহার মেনে চলা, এবং তাইওয়ান ইস্যু সতর্কতার সাথে মোকাবিলা করা। সূত্র: সিএমজি 外交部:解决台湾问题完全是中国人自己的事 不容任何外部势力干涉 10月6日,外交部发言人郭嘉昆答记者问。 郭嘉昆介绍,台湾问题是中国内政,解决台湾问题完全是中国人自己的事,不容任何外部势力干涉。美方应落实中美元首会晤重要共识,恪守一个中国原则和中美三个联合公报,慎重处理台湾问题。...
জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগের কড়া জবাব চীনের

জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগের কড়া জবাব চীনের

China
চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েকটি দেশের করা অভিযোগের কড়া জবাব দিয়েছে চীন। সোমবার, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ অপপ্রচার হিসেবে উল্লেখ করে, মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান। সুন লেই বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও লিথুয়ানিয়ার প্রতিনিধিরা তাদের বক্তব্যে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন অভিযোগ ও বিদ্বেষপূর্ণ অপপ্রচার চালিয়েছেন। চীন এর তীব্র নিন্দা ও বিরোধিতা করে। তিনি বলেন, “উল্লিখিত দেশগুলো নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং প্রায়শই মানবাধিকার বিষয়ে ‘উপদেশদাতা’র ভঙ্গি ধারণ করে; অথচ তাদের নিজেদের দেশেই মানবাধিকারের গুরুতর সমস্যা রয়েছে। মানবাধিকার বিষয়ে অন্যদের উপদেশ দেওয়ার মতো কোনো অবস্থানে তারা...
নিংসিয়া পাইপলাইন নেটওয়ার্কে ২০ কোটি টন তেল পরিবহনের মাইলফলক

নিংসিয়া পাইপলাইন নেটওয়ার্কে ২০ কোটি টন তেল পরিবহনের মাইলফলক

China
চীনের নিংসিয়া অপরিশোধিত তেল পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ২০ কোটিরও বেশি টন অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে। দেশটির জ্বালানি অবকাঠামো পরিচর্যাকারী প্রতিষ্ঠান চায়না অয়েল অ্যান্ড গ্যাস পাইপিং নেটওয়ার্ক কর্পোরেশন মঙ্গলবার এক ঘোষণায় এই ঐতিহাসিক মাইলফলকের কথা জানিয়েছে। কানসু প্রদেশ এবং নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত ৫৬৪ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নেটওয়ার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টানা ৪৮ বছর ধরে অত্যন্ত নিরাপদে পরিচালিত হয়ে আসছে এই জ্বালানি করিডোরটি। লানচৌ হাবকে কেন্দ্র করে পরিচালিত এই করিডোরটি দেশটির বিভিন্ন অঞ্চলে তেল সম্পদের সুষম ও আন্তঃআঞ্চলিক বরাদ্দ নিশ্চিত করে আসছে। বিশেষ করে, বিখ্যাত লানচৌ-ছেংতু পাইপলাইনের মাধ্যমে এটি দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান পেট্রোকেমিক্যাল কারখানায় নিয়মিত অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে। বর্তমানে এখান থেকে প্রতিদিন গড়ে ...
চীন-ইইউ অর্থনৈতিক সম্পর্ক সংলাপের মাধ্যমে সহযোগিতার আহ্বান বেইজিংয়ের

চীন-ইইউ অর্থনৈতিক সম্পর্ক সংলাপের মাধ্যমে সহযোগিতার আহ্বান বেইজিংয়ের

China
চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার শিল্প ও সরবরাহ চেইন অত্যন্ত গভীরভাবে যুক্ত এবং পরস্পর নির্ভরশীল। তাই বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যেকোনো ব্যবধান দূর করতে পারস্পরিক সংলাপ ও পরামর্শের ওপর জোর দিয়েছে চীন। মঙ্গলবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এসব কথা বলেন। ইইউর পক্ষ থেকে চীনের সাথে বাণিজ্য সম্পর্কে সম্ভাব্য রূপরেখা বা সমন্বয়ের বিষয়টি বিবেচনাধীন রয়েছে—এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র এই মন্তব্য করেন। কুও চিয়াখুন বলেন, চীন ও ইইউর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক কল্যাণ। উভয়পক্ষ যদি একই অভিমুখে একসঙ্গে কাজ করে, তবে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুস্থ ও স্থিতিশীল ধারায় এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনকে স্থিতিশীল এবং বাধাহীন রাখতে বেই...
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

China
বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ জানিয়েছে দেশটি। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে স...
চীনে জাতীয় দিবসের ছুটিতে সিনেমার আয় ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়াল

চীনে জাতীয় দিবসের ছুটিতে সিনেমার আয় ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়াল

China, Entertainment
চীনে জাতীয় দিবসের এক সপ্তাহের ছুটিতে চলচ্চিত্র বাজারে ব্যাপক সাড়া পড়েছে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া ছুটির পঞ্চম দিন পর্যন্ত টানা প্রতিদিন সিনেমার বক্সঅফিস আয় ১০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। আগাম টিকিট বিক্রিসহ মোট আয় ইতোমধ্যে ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা প্রায় ১৩৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের সমান। ছুটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঘরানার নতুন সিনেমা মুক্তি পেয়েছে। পরিবারবান্ধব চলচ্চিত্র, অ্যানিমেশন, ক্রাইম থ্রিলার, কমেডি ও সামাজিক বিষয়ভিত্তিক সিনেমা দর্শকদের জন্য বিনোদনের নানা সুযোগ তৈরি করেছে। এখন পর্যন্ত জাতীয় দিবসের ছুটির বক্স অফিসে শীর্ষ তিন সিনেমা হলো ‘ট্রেসেস অব জাস্টিস’, ‘রেসিডেন্ট ইভিল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস পারডন’। এর মধ্যে ‘ট্রেসেস অব জাস্টিস’ বাস্তব জীবনের ফরেনসিক বিশেষজ্ঞদের কাজের ওপর ভিত্তি করে নির্মিত একটি ক্রাইম থ্রিলার। এদিকে সিনেমাকে কেন্দ্র করে পর্যটনও জনপ্রিয় হয়ে উঠছে। ‘ভি’...
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন

তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন

China
  চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। মঙ্গলবার তিনি বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট। সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পেয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ৬৪টি যুদ্ধবিমান পাওয়ার পরিকল্পনা আছে—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। কুও চিয়াখুন আরও বলেন, দু’দেশের প্রেসিডেন্টদের বৈঠকে যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা হয়েছে, যুক্তরাষ্ট্রকে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এক-চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতেহার মেনে তাইওয়ান ইস্যুতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়া উচিত। তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। এর সমাধান চীনাদের নিজেদের বিষয়, এতে বাইরের হস্তক্ষেপ তার দেশ সহ্য করবে না বলে সতর্ক করেন এই মুখপাত্র। সূত্র: সিএমজি...
যুদ্ধ-সক্ষমতা বাড়াতে মরুভূমিতে চীনা সেনাবাহিনীর লাইভ-ফায়ার মহড়া

যুদ্ধ-সক্ষমতা বাড়াতে মরুভূমিতে চীনা সেনাবাহিনীর লাইভ-ফায়ার মহড়া

China
  যুদ্ধ-সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়ার দক্ষতা বাড়াতে মরুভূমিতে লাইভ-ফায়ার মহড়া চালিয়েছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) ৭৫তম গ্রুপ আর্মির একটি ব্রিগেড। মহড়ায় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দ্রুত নির্ধারিত এলাকায় অবস্থান নেয়। পরে শত্রু ড্রোনের অনুকরণে তৈরি লক্ষ্যবস্তু দিয়ে হামলার পরিস্থিতি তৈরি করা হয়। সেনারা ইলেকট্রো-অপটিক্যাল ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করার পাশাপাশি গোলাবর্ষণের মাধ্যমে এসব লক্ষ্যবস্তু ধ্বংস করে। এরপর অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হলে সেনারা দ্রুত সরঞ্জাম নিয়ে নতুন এলাকায় গিয়ে আবারও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। একই সঙ্গে রাডার নেটওয়ার্ক চালু করে আকাশপথের লক্ষ্যবস্তু শনাক্ত ও নজরদারির অনুশীলন করা হয়। দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত চলা এ মহড়ায় বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত অবস্থান পরিবর্তন এবং দীর্ঘ সময় যুদ্ধ প্রস্তুতি ধরে রাখার প্রশিক্ষণ দেওয়া হয়। সেনা সদস্য হ্য ছিং জান...
ফ্রান্স-জার্মানিকে মুক্ত বাণিজ্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান চীনের

ফ্রান্স-জার্মানিকে মুক্ত বাণিজ্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান চীনের

China
ফ্রান্স ও জার্মানিকে উন্মুক্ত সহযোগিতা ও মুক্ত বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওর নিয়ম মেনে চলা এবং ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বারবার সুরক্ষাবাদী বাণিজ্যনীতি গ্রহণে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন। ফ্রান্স ও জার্মানি ইইউকে বাণিজ্য প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি ব্যবহার এবং নতুন কিছু সুরক্ষাবাদী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে—গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, চীন সবসময় মনে করে পারস্পরিক নির্ভরশীলতা কোনো ঝুঁকি নয় এবং আন্তঃসম্পর্কিত স্বার্থও হুমকি তৈরি করে না। বরং উন্মুক্ত সহযোগিতাই উন্নয়নের সঠিক পথ। চীনা মুখপাত্র আরও বলেন, সুরক্ষাবাদ প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে পারে না। আর অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং সরবরাহ ব্যবস্থা ছিন্ন করার উদ্যোগ শেষপর্যন্ত অন্য...
চীনসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

চীনসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

China
বাংলাদেশের রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে এশিয়ার বড় বাজারগুলো। এর মধ্যে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে। সম্প্রতি বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২০ কোটি ৬১ লাখ ৮০ হাজার ডলার। চীনের বাজারে এই প্রবৃদ্ধি বাংলাদেশের রপ্তানি পণ্যের নতুন বাজার খোঁজা এবং রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করছে। সূত্র: সিএমজি...
অর্ধ শতাব্দীর করমর্দন

অর্ধ শতাব্দীর করমর্দন

China, Op-ed
ইয়াং ওয়েইমিং স্বর্ণা অক্টোবর মাস চীনাদের কাছে উৎসবমুখর সময়। জাতীয় দিবসের ছুটিতে রাস্তায় রাস্তায় লাল পতাকা টাঙানো হয়। পরিবারগুলো ঘুরতে বের হয়। কিন্তু অক্টোবরের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। ৪ অক্টোবর—চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দিন। এ বছর যে সম্পর্কের পূর্ণ হচ্ছে ৫১ বছর। ইতিহাসের দীর্ঘ নদীতে ৫১ বছর হয়তো খুব বেশি নয়। কিন্তু একজন মানুষের জীবনে জন্ম থেকে পঞ্চাশে পৌঁছানো যেমন একটি দীর্ঘ পথচলা, তেমনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও এই সময়ের প্রতিটি বছর রেখে গেছে নিজস্ব কিছু গল্প। এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে আমার চোখে দেখা দুই দেশের সম্পর্কের কিছু বাস্তব ঘটনা ভাগ করে নিতে চাই। প্রথমেই এমন একটি ঘটনা বলি, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। গত সেপ্টেম্বরে চীনা নৌবাহিনীর থাংশান ও তাছিং জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। বাংলাদেশের নৌবাহিনীর সদস্য এবং বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকসহ শ...
বিশ্বমঞ্চে স্থান করে নিচ্ছে ইয়ুননানের কিন্নর-নৃত্য

বিশ্বমঞ্চে স্থান করে নিচ্ছে ইয়ুননানের কিন্নর-নৃত্য

China, Entertainment
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশে তাই নৃগোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে মিশে আছে নানা প্রাচীন লোকগাথা ও ঐতিহ্য। এরই একটি অনন্য উদাহরণ কিন্নর নৃত্য। তাই সম্প্রদায়ের পৌরাণিক কাহিনিতে কিন্নরকে বলা হয় অর্ধেক মানুষ ও অর্ধেক পাখির এক স্বর্গীয় সুরসাধক। বৌদ্ধ ধর্মের বিভিন্ন উপাখ্যান ও লোককথা থেকে উঠে আসা এই চরিত্রকে পবিত্র ও শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখা হয়। কিন্নর-নৃত্যের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পোশাক ও পরিবেশনা। শিল্পীরা মুখে শান্ত অভিব্যক্তির মাস্ক পরেন। আর পিঠে থাকে তিন মিটারেরও বেশি চওড়া সোনালি ডানা। এরপর ধীর ও ছন্দময় পদক্ষেপে তারা নৃত্য পরিবেশন করেন। এই নৃত্যে নেই দ্রুতগতির কোনো মুদ্রা বা চটকদার কৌশল। বরং প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার আবহ। সাধারণত বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান ও স্থানীয় বিভিন্ন উৎসবে এই নৃত্য পরিবেশন করা হয়। তাই সংস্কৃতির আরেক পরিচিত নৃত্য হলো ময়ূর ন...
হিমালয়ের ভূমিধসের ঘটনা খতিয়ে দেখতে নেপাল গেলেন চীনা বিজ্ঞানীদের একটি দল

হিমালয়ের ভূমিধসের ঘটনা খতিয়ে দেখতে নেপাল গেলেন চীনা বিজ্ঞানীদের একটি দল

China
অক্টোবর ৫: গতকাল (রোববার), ‘হিমালয় ৮·২৬ চরম ভূতাত্ত্বিক দুর্যোগবিষয়ক চীনের জরুরি আন্তঃসীমান্ত বৈজ্ঞানিক অভিযান দল’, ছেংতু থেকে নেপালের উদ্দেশে যাত্রা করে। এই অভিযানে ডজনখানেক বিশ্ববিদ্যালয় ও গবেষণা-প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক গবেষক অংশ নিচ্ছেন। তাঁরা হিমালয়ে সাম্প্রতিক ভূমিধসের ঘটনা খতিয়ে দেখবেন। চলতি বছরের ২৬ আগস্ট, নেপালের উত্তর সীমান্ত অঞ্চলে ভূমিধসের ঘটনায় ব্যাপক হতাহত হয়। দুর্যোগের উত্স নেপালের অভ্যন্তরে অবস্থিত হলেও, চীনের সিচাংয়ের গিরোং সীমান্ত বন্দর প্রধান ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়। একপাক্ষিক তদন্তে দুর্যোগের সম্পূর্ণ চিত্র পুনর্গঠন করা কঠিন হওয়ায়, নেপালে ঘটনাস্থলে গিয়ে উত্স অনুসন্ধান করা দুর্যোগের সম্পূর্ণ চেইন পুনর্গঠনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে ওঠে। এই বৈজ্ঞানিক অভিযানে ড্রোন আকাশ-জরিপ, হেলিকপ্টার সমীক্ষা, ইত্যাদি প্রযুক্তিগত উপায় সমন্বিতভাবে ব্যবহার করা...
প্রযুক্তিগত সক্ষমতার কারণে চীনের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিদেশি উদ্যোক্তারা

প্রযুক্তিগত সক্ষমতার কারণে চীনের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিদেশি উদ্যোক্তারা

China, Tech news
চীনে নতুন ব্যবসা শুরু করে সফল হয়েছেন এমন কয়েকজন বিদেশি উদ্যোক্তা জানিয়েছেন, দেশটির বিশেষ নীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানের কারণেই তারা পেশাজীবনের জন্য চীনকে বেছে নিয়েছেন। কঙ্গো প্রজাতন্ত্রের উদ্যোক্তা ওনদা ডেঙ্গুয়েট রলফ গারসন ইন্টারনেটে ব্যাপক পরিচিতি পান উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ছাংআন বিশ্ববিদ্যালয়ে সেতু ও টানেল প্রকৌশল পড়ার সময় স্থানীয় উপভাষায় গান গেয়ে। বর্তমানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত স্বল্পদৈর্ঘ্যের নাটক তৈরি করছেন। ২০২১ সালে চীনের শানসি পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চলে উদ্যোক্তা ভিসা পাওয়া প্রথম বিদেশিদের একজন তিনি। চলতি বছরের শুরুতে তিনি একজন চীনা অংশীদারের সঙ্গে যৌথভাবে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির কনটেন্ট তৈরি, প্রযোজনা, সম্পাদনা ও মান নিয়ন্ত্রণ বিভাগে ৩০ জনের বেশি কর্মী কাজ করছেন। ইতালির ৫৯ বছর বয়সী উদ্যোক্তা জিউসেপ ফার...