উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের বিভিন্ন ভাষণ নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চীন ও উজবেকিস্তানের সরকারি কর্মকর্তা, চীনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং বিশিষ্ট বিশেষজ্ঞ ও গবেষকরা উপস্থিত ছিলেন।
চীনের গণ-প্রকাশনালয় থেকে প্রকাশিত বইটিতে মোট ৫৫টি লেখা রয়েছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উজবেক প্রেসিডেন্টের দেওয়া ভাষণ ও বক্তব্যের পাশাপাশি তার কিছু সাক্ষাৎকার এবং স্বাক্ষরিত নিবন্ধও এতে স্থান পেয়েছে।
বইটিকে চীন ও উজবেকিস্তানের মধ্যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতেও বইটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া উজবেকিস্তানের উন্নয়ন সম্পর্কে জানতে আগ্রহী গবেষক, বিশেষজ্ঞ ও সাধারণ পাঠকদের জন্য বইটি সহায়ক হবে। একই সঙ্গে চীন ও উজবেকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব আরও বাড়াতে এটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সূত্র: সিএমজি





















