October 2026 - Page 17 of 30 - Mati News
Monday, November 2

Month: October 2026

পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের বিশেষ দায়িত্ব আন্তরিকভাবে পালন করা উচিত: চীন

পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের বিশেষ দায়িত্ব আন্তরিকভাবে পালন করা উচিত: চীন

China
পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত তার বিশেষ ও অগ্রাধিকারমূলক দায়িত্ব আন্তরিকভাবে পালন করা। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সম্প্রতি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা ও সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মাও নিং বলেন, বিপুল পারমাণবিক অস্ত্রের ভান্ডার থাকা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত নিরস্ত্রীকরণের ক্ষেত্রে তার বিশেষ ও প্রধান দায়িত্ব যথাযথভাবে পালন করা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বজনীন ঐকমত্য। তিনি আরও বলেন, চীনের পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের নয়। বর্তমান পরিস্থিতিতে চীনকে তথাকথিত পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেওয়ার দাবি জানানো অন্যায্য, অযৌক্তিক ও অবাস্তব। সূত্র: সিএমজি...
আন্তরিকভাবে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হলেই সত্যিকারভাবে এগোতে পারবে জাপান: চীনা মুখপাত্র

আন্তরিকভাবে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হলেই সত্যিকারভাবে এগোতে পারবে জাপান: চীনা মুখপাত্র

China
কেবল আন্তরিকভাবে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হলেই সত্যিকারভাবে ভবিষ্যতের দিকে এগোতে পারবে জাপান। সম্প্রতি জাপানের ইউনিট ৭৩১ সম্পর্কিত দুটি তথ্যচিত্রের সম্প্রচার নিয়ে শুক্রবার অনুষ্ঠিত চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র ছেন সি এ কথা বলেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীর ৭৩১ নম্বর ইউনিট চীনে অমানবিকভাবে জীবন্ত মানুষের ওপর নানা নির্যাতন ও জীবাণু-পরীক্ষা চালিয়েছিল। এই জঘন্য অপরাধগুলো ছিল আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এর অমানবিক প্রকৃতি মানবসভ্যতার ইতিহাসের অন্ধকারতম অধ্যায়। ছেন সি বলেন, সম্প্রতি জাপানের ডানপন্থী শক্তিগুলো তাদের যুদ্ধাপরাধ ধামাচাপা দিতে এবং জনমতকে বিকৃত করতে প্রযুক্তির ব্যবহারও করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আবারও গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। মুখপাত্র বলেন, জাপানের দূরদর্শী ব্যক্তিরাও বলছেন, ঐতিহাসিক সত্য বিস্মৃত হবে ন...
বাংলাদেশে ১০০ রোগীর চোখে আলো ফেরালেন চীনা চিকিৎসকরা

বাংলাদেশে ১০০ রোগীর চোখে আলো ফেরালেন চীনা চিকিৎসকরা

China, Health, Health and Lifestyle
‘বাংলাদেশে আলোকযাত্রা’ কর্মসূচীর আওতায় চীনের ইয়ুননান প্রদেশের চিকিৎসকদের উদ্যোগে ১০০ জন ছানি রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়া উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বক্তব্যে মন্ত্রী নিজস্ব উদ্যোগ ও ব্যয়ে বাংলাদেশে এসে রোগীদের চিকিৎসা দেওয়াকে চীন-বাংলাদেশ বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতেও চীন বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, চিকিৎসা প্রযুক্তি বিনিময় এবং দক্ষতা উন্নয়নে চীনের অবদান উল্লেখযোগ্য। এসব উদ্যোগ বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াতে সহায়তা করছে।’ অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতা...
বেইজিংয়ে সন্ত্রাসবাদবিরোধী ফোরামে সীমান্ত নজরদারি ও সামুদ্রিক সহযোগিতায় গুরুত্ব

বেইজিংয়ে সন্ত্রাসবাদবিরোধী ফোরামে সীমান্ত নজরদারি ও সামুদ্রিক সহযোগিতায় গুরুত্ব

China
সন্ত্রাসী হুমকি মোকাবিলায় সীমান্ত নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামুদ্রিক নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন নিরাপত্তা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বেইজিংয়ে সমাপ্ত তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক ফোরামে এসব বিষয়ে আলোচনা হয়। চীনের পিপলস আর্মড পুলিশ ফোর্সের আয়োজনে অনুষ্ঠিত ‘গ্রেট ওয়াল-২০২৬ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম’-এ ৬২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৩২০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সামরিক বাহিনী, সীমান্ত নিরাপত্তা ও পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি শুল্ক কর্মকর্তা এবং গবেষকরা বিভিন্ন পরিস্থিতিতে সন্ত্রাসী হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেন। চীনে নিযুক্ত লেবাননের দূতাবাসের সামরিক প্রতিনিধি মোহাম্মদ দাহের স্থলসীমান্ত নিরাপত্তায় নজরদারি সরঞ্জাম, নথিপত্র যাচাই, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং নিয়মিত প্রশিক্ষণের সমন্বিতব্যবস্থার কথা তুলে ধরেন। ত...
টোগোর সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন: প্রেসিডেন্ট ফোরের সঙ্গে বৈঠকে লি ছিয়াং

টোগোর সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন: প্রেসিডেন্ট ফোরের সঙ্গে বৈঠকে লি ছিয়াং

China
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও টোগোর নেতাদের কৌশলগত নির্দেশনায় দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে নতুন উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন টোগোর বিশ্বস্ত ভাই ও অংশীদার হিসেবে থাকতে ইচ্ছুক। সেইসঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত করে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর এবং উভয় দেশের আধুনিকীকরণে আরও ভালোভাবে সহায়তা করতে ইচ্ছুক চীন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ের মহাগণভবনে চীন সফরে আসা টোগোর মন্ত্রীপরিষদের প্রেসিডেন্ট ফোরে নাসিংবের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে লি ছিয়াং আরও বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট ফোরে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন যুগের চীন-টোগো অভিন্ন কল্যাণের সমাজে উন্নীত করেছেন। লি ছিয়াং আরও বলেন, টোগোর সাথে উন্নয়ন কৌশল গভীরভাবে সমন্বয় করে সহযোগিতার আরও ক্ষেত্র অন্বেষণ ও উন্নয়ন করতে ইচ্ছুক ...
অগ্রগতির পথে চীনের মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং শিল্প

অগ্রগতির পথে চীনের মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং শিল্প

China, Tech news
চীনের মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং-ব্যবস্থা গবেষণা ও উন্নয়নের পর্যায় পেরিয়ে এখন কক্ষপথে কম্পিউটিং সক্ষমতা গড়ে তোলার গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। কক্ষপথেই তথ্য বিশ্লেষণ করে দ্রুত পৃথিবীতে কীভাবে পাঠানো যায় তা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। বর্তমানে চীন কক্ষপথে ৬৪০টিরও বেশি বেসামরিক ও বাণিজ্যিক দূর-সংবেদন উপগ্রহ পরিচালনা করছে। এ সংখ্যা বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এসব উপগ্রহ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য তৈরি হয়। তবে উপগ্রহ থেকে পৃথিবীতে তথ্য পাঠানোর সীমিত সক্ষমতার কারণে এর ৫ শতাংশেরও কম তথ্য পৃথিবীতে পৌঁছাতে পারে। দুর্যোগের সময় ত্রাণ তৎপরতা সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে উপগ্রহের মাধ্যমে সংগৃহীত তথ্য তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। কিন্তু প্রচলিত উপগ্রহ যোগাযোগব্যবস্থায় এত দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ কঠিন। এ সমস্যা সমাধানে কাজ করছেন চীনা বিজ্ঞানীরা। তারা কৃত্রিম বুদ্ধিমত্তাচা...
চীনে প্রত্নতত্ত্বের শতবর্ষের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রত্যয় পঞ্চম কংগ্রেসে

চীনে প্রত্নতত্ত্বের শতবর্ষের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রত্যয় পঞ্চম কংগ্রেসে

China
চীনের প্রত্নতত্ত্বের শতবর্ষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অতীতের খননকাজের অর্জন ও অভিজ্ঞতা ভবিষ্যৎ গবেষণার পথ দেখাবে। নতুন লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে এ শাস্ত্রের অগ্রযাত্রায় এসব অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। বৃহস্পতিবার শানসি প্রদেশের ইয়ুনছেংয়ে শুরু হওয়া চীনা প্রত্নতত্ত্বের পঞ্চম কংগ্রেসে এমনটাই বলেন গবেষকরা। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রতিপাদ্য ‘প্রত্নতত্ত্বের ইতিহাস ও ভবিষ্যৎ’। চীনে প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম উচ্চপর্যায়ের একাডেমিক সম্মেলন এটি। চীনা প্রত্নতত্ত্ব সোসাইটির চেয়ারম্যান ছেন সিংছান বলেন, ‘এবারের কংগ্রেসের প্রতিপাদ্য অতীতে চোখ রেখে প্রবীণ প্রত্নতত্ত্ববিদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং বর্তমান গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে এ শাস্ত্রের ভিত্তি সুদৃঢ় করে তোলা। ঠিক ১০০ বছর আগে ১৯২৬ সালের অক্টোবরে প্রত্নতত্ত্ববিদ লি চি (১৮৯৬-১৯৭৯) ইয়ুনছেংয়ের সিয়াসিয়ান কাউন্টিতে অবস্থিত সিইয়িন প্রত্নস্থলে প্র...
জলবায়ু দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে চীনা বিশেষজ্ঞের সুপারিশ

জলবায়ু দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে চীনা বিশেষজ্ঞের সুপারিশ

China
সাকিব সিকান্দার জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের তীব্রতা বাড়ছে। আর এ সমস্যা মোকাবিলায় সরকারের অভিযোজন সক্ষমতা জোরদার করার আহ্বান জানিয়েছেন চীনের নগর পরিকল্পনাবিষয়ক এক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। তিনি সবচেয়ে জরুরি অগ্রাধিকার হিসেবে রূপান্তর সক্ষমতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর বেইজিংয়ে চীনের পরিবেশ ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থাপিত একটি গবেষণার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন চীনের নগর পরিকল্পনা ও নকশা একাডেমির সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পর্যায়ের প্রকৌশল জরিপ ও নকশাবিষয়ক বিশেষজ্ঞ লি সিয়াওচিয়াং। এই কাউন্সিল চীন সরকারের উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক পরামর্শক সংস্থা। লি জলবায়ু অভিযোজন সক্ষম সমাজ গঠনবিষয়ক সিসিআইসিইডি’র প্রাথমিক গবেষণাদলের চীনা সহ-নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গবেষণায় জলবায়ু সহন...
চীন-পাকিস্তানের প্রথম যৌথ সামরিক মহড়ায় শুরু দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

চীন-পাকিস্তানের প্রথম যৌথ সামরিক মহড়ায় শুরু দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

China
চীন ও পাকিস্তানের সেনাবাহিনীর প্রথম যৌথ সামরিক মহড়ায় শুরু হয়েছে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোরলা শহরে এ প্রশিক্ষণ পর্ব শুরু হয়। ‘কারাকোরাম ২০২৬’ নামে পরিচিত এ যৌথ মহড়া বুধবার শুরু হয়। উচ্চ পার্বত্য অঞ্চলে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোই এ মহড়ার মূল লক্ষ্য। মহড়ায় চালকবিহীন আকাশযান পরিচালনা, চলন্ত অবস্থায় লক্ষ্যবস্তু শনাক্ত ও গুলি চালানো এবং দূরপাল্লার স্নাইপিংসহ বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে যৌথ নেতৃত্ব ও সরাসরি সৈন্যদের অংশগ্রহণে বিভিন্ন কৌশলগত অনুশীলন। পর্বতারোহণ প্রশিক্ষণ মাঠে চীনা সামরিক কর্মকর্তারা ও সৈন্যরা পাকিস্তানি সহকর্মীদের দড়ি বেয়ে ওঠা, ওপর থেকে নিচে নামা এবং কৃত্রিম পাহাড়ে আরোহণের মতো মৌলিক কৌশল প্রদর্শন করেন। এ যৌথ প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসবিরোধী কার্যক্রম...
গাজায় সব প্রবেশপথ খুলে দেওয়া ও ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের

গাজায় সব প্রবেশপথ খুলে দেওয়া ও ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের

China
গাজায় মানবিক বিপর্যয়ের আরও অবনতি রোধে প্রবেশপথগুলো সম্পূর্ণ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। একইসঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ ও প্রত্যাহার প্রসঙ্গেও মতামত ব্যক্ত করেন ওয়াং। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই ও ইসরায়েলি প্রেসিডেন্টের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়াং বলেন, ‘গত তিন দশকে চীন ও ইসরায়েলের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রয়েছে। এ সময়ে বাস্তব-ভিত্তিক সহযোগিতায় ইতিবাচক ফলাফলও অর্জিত হয়েছে। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীকে সহযোগিতা আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের...
‘নি হাও! চায়না’র ২৫তম আসর: পুরস্কৃত বাংলাদেশের ১২ খুদে শিল্পী

‘নি হাও! চায়না’র ২৫তম আসর: পুরস্কৃত বাংলাদেশের ১২ খুদে শিল্পী

China
রঙিন তুলির আঁচড়ে চীন-বাংলাদেশ বন্ধুত্বের গল্প ফুটিয়ে তুলেছে বাংলাদেশের খুদে শিল্পীরা। শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং দুই দেশের নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নি হাও! চায়না’ বাংলাদেশ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৫তম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয় খুদে শিল্পীদের সৃজনশীল প্রতিভাকে। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে প্রতিযোগিতাটিতে সহযোগিতা করে ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। গত ২৫ সেপ্টেম্বর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় চারটি গ্রুপে সাত শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। বিচারক প্যানেল চার গ্রুপে ১২ জনকে বিজয়ী নির্বাচন করে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস...
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বাস্থ্যমন্ত্রী

China, Cover Story, Health, Health and Lifestyle
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসা অবকাঠামো নির্মাণ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশে আলোকযাত্রা’ কর্মসূচীর আওতায় চীনের ইউননান প্রদেশের চিকিৎসকদের উদ্যোগে ১০০ জন ছানি রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নিজস্ব উদ্যোগ ও ব্যয়ে বাংলাদেশে এসে রোগীদের চিকিৎসা দেওয়া চীন-বাংলাদেশ বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সামনের দিনগুলোতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।' তিনি আরও বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপ...
ইঞ্জিনিয়ারিং ছেড়ে সাহিত্যে: চীনের দীপ্তিমান তরুণ কথাশিল্পী ছেন ছুনছেং

ইঞ্জিনিয়ারিং ছেড়ে সাহিত্যে: চীনের দীপ্তিমান তরুণ কথাশিল্পী ছেন ছুনছেং

China, Stories
আফরিন মিম ১৯৯০ সালে চীনের ফুচিয়ান প্রদেশে জন্ম নেওয়া ছেন ছুনছেং-এর শুরুটা ছিল আর দশটা সাধারণ শিক্ষার্থীর মতোই। বিজ্ঞানের ছাত্র হিসেবে পড়াশোনা শেষ করে ভর্তি হন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক শেষে যোগ দেন মেট্রোরেল নির্মাণ প্রকল্পে। কিন্তু ইট-পাথরের ধূসর নির্মাণক্ষেত্রের চেয়ে তার মন ব্যাকুল থাকত কল্পনার নীল আকাশে। ২০১৪ সালে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিকে বিদায় জানিয়ে তিনি যোগ দেন একটি বোটানিক্যাল গার্ডেনে। শান্ত ও স্নিগ্ধ এই পরিবেশেই সূচনা হয় তার জাদুকরী সাহিত্য যাত্রার। ২০১৯ সালে তার লেখা ছোটগল্প 'দ্য মিউজিশিয়ান' এবং ২০২০ সালে প্রথম গল্পসংকলন 'দ্য সাবমেরিন অ্যাট নাইট' প্রকাশের পরপরই সাহিত্যবিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। বইটি জিতে নেয় 'এশিয়া উইকলি'র বছরের সেরা দশ উপন্যাসের খেতাব এবং সম্মানজনক 'ব্ল্যাঙ্কপেইন আইডিয়াল নেশন লিটারেচার প্রাইজ'-এর শীর্ষ পুরস্কার। বিখ্যাত চাইনিজ লেখ...
ওভিসিতে নায়লা নাঈম, পরিচালনায় সৈকত রেজা

ওভিসিতে নায়লা নাঈম, পরিচালনায় সৈকত রেজা

Entertainment
নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার সঙ্গে এতে আরও আছেন সজীব জমাদ্দার। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে এসেছে। নির্মাতা জানান, ‘বিএফডিসিতে সিনেমাটিক প্যাটার্নে ওভিসিটির শুটিং হয়েছে।সৈকত রেজা বলেন, ‘এই ওভিসিতে নায়লা নাঈমকে অ্যাকশন মুডে উপস্থাপন করেছি। বিজ্ঞাপনটি পুরো না দেখলে বোঝা যাবে না এটি কী? আমি চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার মানুষদের কানেক্ট করার জন্য। এর মধ্যে অনেকে ওভিসিটির প্রশংসা করেছেন।’ নায়লা নাঈম ডেন্টাল সার্জারিতে (বিডিএস) পড়াশোনা সম্পন্ন করেন এবং পরবর্তীতে মিডিয়া অঙ্গনে যুক্ত হন। ক্যারিয়ারের শুরুতে র‌্যাম্প মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে আইটেম গান, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজ...
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন

এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন

Entertainment
এআই কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুকের এক স্ট্যাটাসে কনটেন্ট ও এর অপরাধ নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশে তা ছড়িয়ে দেওয়া কোনও বিনোদন নয়। এটি একটি অপরাধ। কিন্তু যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?’ মেহজাবীন বলেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটতো! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’ ...