আন্তরিকভাবে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হলেই সত্যিকারভাবে এগোতে পারবে জাপান: চীনা মুখপাত্র - Mati News
Saturday, November 7

আন্তরিকভাবে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হলেই সত্যিকারভাবে এগোতে পারবে জাপান: চীনা মুখপাত্র

কেবল আন্তরিকভাবে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হলেই সত্যিকারভাবে ভবিষ্যতের দিকে এগোতে পারবে জাপান। সম্প্রতি জাপানের ইউনিট ৭৩১ সম্পর্কিত দুটি তথ্যচিত্রের সম্প্রচার নিয়ে শুক্রবার অনুষ্ঠিত চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র ছেন সি এ কথা বলেন।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীর ৭৩১ নম্বর ইউনিট চীনে অমানবিকভাবে জীবন্ত মানুষের ওপর নানা নির্যাতন ও জীবাণু-পরীক্ষা চালিয়েছিল। এই জঘন্য অপরাধগুলো ছিল আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এর অমানবিক প্রকৃতি মানবসভ্যতার ইতিহাসের অন্ধকারতম অধ্যায়।

ছেন সি বলেন, সম্প্রতি জাপানের ডানপন্থী শক্তিগুলো তাদের যুদ্ধাপরাধ ধামাচাপা দিতে এবং জনমতকে বিকৃত করতে প্রযুক্তির ব্যবহারও করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আবারও গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে।

মুখপাত্র বলেন, জাপানের দূরদর্শী ব্যক্তিরাও বলছেন, ঐতিহাসিক সত্য বিস্মৃত হবে না এবং চীন আক্রমণের সময় জাপানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত অপরাধগুলোও অস্বীকারযোগ্য নয়। তারা এও বলছেন কেবলমাত্র নিজের ভুলগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে আন্তরিকভাবে অনুশোচনা করলেই জাপান সত্যিকার অর্থে এগোতে পারবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *