October 2026 - Page 18 of 30 - Mati News
Monday, November 2

Month: October 2026

উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাচ্ছেন লি ছিয়াং, অংশ নেবেন একাধিক বৈঠকে

উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাচ্ছেন লি ছিয়াং, অংশ নেবেন একাধিক বৈঠকে

Default
অক্টোবর ১৫: উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফর করবেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ১৭ থেকে ২২ অক্টোবরের এই সফরে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি, রাশিয়ায় চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকেও যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও নিং বলেন, চীন ও উজবেকিস্তান নতুন যুগে সর্বাবস্থায় সার্বিক কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্বে চীন-উজবেকিস্তান সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। তিনি আরও বলেন, চলতি বছরের আগস্টে বিশকেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নে নতুন কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়। মাও নিং আরও বলেন, চীন ও তাজিকিস্তান ব...
দলীয় শাসন নিয়ে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ হবে ছিউশি ম্যাগাজিনে

দলীয় শাসন নিয়ে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ হবে ছিউশি ম্যাগাজিনে

China
আগামীকাল (শুক্রবার) প্রকাশিতব্য ‘ছিউশি’ ম্যাগাজিনের ২০তম সংখ্যায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের ‘আরও উচ্চ মানদণ্ড ও কার্যকর পদক্ষেপে সার্বিক ও কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়া’শীর্ষক গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হবে। নিবন্ধে বলা হয়েছে, ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনাকাল’ (২০২৬–২০৩০) হলো সমাজতান্ত্রিক আধুনিকায়ন মৌলিকভাবে বাস্তবায়নের ভিত্তি সুদৃঢ় করা এবং সার্বিকভাবে অগ্রগতি ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ সময়কাল। চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে পার্টির সার্বিক নেতৃত্ব বজায় রাখা ও শক্তিশালী করা এবং ধারাবাহিকভাবে কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়া অপরিহার্য। নিবন্ধে আরও বলা হয়েছে, পার্টির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ...
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাক্ষাৎ

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাক্ষাৎ

China
চীনের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাকুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় সময় বুধবারের এ সাক্ষাতে রাশিয়াকে সফলভাবে রাষ্ট্রীয় ডুমা নির্বাচন আয়োজন এবং দেশীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডা সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান ওয়াং ই। তিনি আরও জানান, এ বছরের মে ও আগস্টে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফলপ্রসূ বৈঠক করেছেন, যা চীন-রাশিয়ার নতুন যুগের সর্বাত্মক কৌশলগত সহযোগিতা ও অংশীদারত্বের ধারাবাহিক উচ্চমানের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে। আগামী মাসে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক শেনচেনে অনুষ্ঠিত হবে। রাশিয়াসহ বিভিন্ন পক্ষের সমর্থনে এপেকের ‘চীন বছর’ সমৃদ্ধ ফলাফল অর্জন করবে বলে বিশ্বাস করেন লাভরভ। তিনি বলেন, এপেকের ‘চীন বছর’-এ যৌথভাবে এশিয়া-প্রশান্ত...
সিজিটিএন জরিপ: ক্যান্টন ফেয়ারে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিচ্ছে চীন

সিজিটিএন জরিপ: ক্যান্টন ফেয়ারে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিচ্ছে চীন

China
১৫ অক্টোবর: চীনের কুয়াংচৌ শহরে শুরু হয়েছে ১৪০তম ক্যান্টন ফেয়ার। এ মেলাকে কেন্দ্র করে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএনের উদ্যোগে সম্প্রতি বিশ্বজুড়ে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৮৫ দশমিক ১ শতাংশ উত্তরদাতার মতে, ধারাবাহিকভাবে ক্যান্টন ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে চীন উচ্চমানের উন্মুক্ততা এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প তুলে ধরছে। একই সঙ্গে এ মেলা সবার জন্য সুফল বয়ে আনে—এমন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নিতে এবং বিশ্বব্যাপী উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন গতি সঞ্চার করতে সহায়তা করছে। জরিপে অংশগ্রহণকারীদের ৮৪ দশমিক ১ শতাংশ মনে করেন, ক্যান্টন ফেয়ার এখন ঐতিহ্যবাহী বাণিজ্যিক লেনদেনের মঞ্চ থেকে বুদ্ধিমান প্রযুক্তিনির্ভর প্রদর্শনী ও সেবামূলক প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। এবারের মেলায় প্রথমবারের মতো নতুন পণ্যের উদ্বোধন ও প্রদর্শনের জন্য বিশেষ এলাকা রাখা হয়েছে। এখানে...
বৈদেশিক বাণিজ্যে চীনের নতুন সম্ভাবনার চার বৈশিষ্ট্য

বৈদেশিক বাণিজ্যে চীনের নতুন সম্ভাবনার চার বৈশিষ্ট্য

China
  চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের আমদানি-রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করেছে চীন। গতকাল বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে দেশটির পণ্য বাণিজ্যের মোট আমদানি-রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইউয়ানে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৪ শতাংশ এবং আমদানি ২২ দশমিক ৩ শতাংশ। শুধু সেপ্টেম্বরেই আমদানি-রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ানে, যা প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ইউয়ানের সীমা ছাড়িয়েছে। এ মাসে বাণিজ্যের প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৫ শতাংশ। সামগ্রিকভাবে, চীনের বৈদেশিক বাণিজ্যে পরিমাণ ও গুণগত মান—উভয় ক্ষেত্রেই উন্নতি হয়েছে এবং ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই পরিসংখ্যান বিশ্লেষণে চীনের বৈদেশিক বাণিজ্যের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে—দ্রুত প্রবৃদ্ধি, নতুন চালিকাশক্তির বিকাশ, বাণিজ্য কাঠামোর উন্নয়ন এবং ভারসাম্যপূর্...
বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ইকুইটি স্টকে চীন এখন বিশ্বে দ্বিতীয়

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ইকুইটি স্টকে চীন এখন বিশ্বে দ্বিতীয়

China
২০২৫ সালে চীনের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ইকুইটি স্টক দাঁড়িয়েছে ২৬. ৮ ট্রিলিয়ন ইউয়ানে। এদিক দিয়ে চীন এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। টানা ছয় বছর ধরে প্রবৃদ্ধি ধরে রেখেছে এই ইকুয়িটি স্টক। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৫ সালে চীনে মোট ৪ লাখ ৬১ হাজার বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫.৭ শতাংশ বেশি। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যৌথভাবে ২০২৫ সালের বিদেশি বিনিয়োগ তথ্য প্রতিবেদনের বার্ষিক প্রতিবেদনের তথ্য সংকলন সম্পন্ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সূত্র: সিএমজি...
ইতিহাসকে সঠিকভাবে দেখে অনুতপ্ত হওয়া উচিত জাপানের ক্ষমতাসীনদের: চীনা মুখপাত্র

ইতিহাসকে সঠিকভাবে দেখে অনুতপ্ত হওয়া উচিত জাপানের ক্ষমতাসীনদের: চীনা মুখপাত্র

China
‘প্রথম শ্রেণির যুদ্ধাপরাধীদের মন্দিরে স্থান দেওয়া যে অত্যন্ত লজ্জাজনক ছিল, সেটা ভালো করেই জানতো তৎকালীন জাপান সরকার। তারা অপরাধবোধে ভুগছিল এবং সিদ্ধান্ত গ্রহণের সময় ইচ্ছাকৃতভাবে বিষয়টি গোপন রেখেছিল। জাপানি কর্তৃপক্ষ বারবার বিবেকহীনের মতো এমন একটি কার্যত যুদ্ধাপরাধী মন্দিরের পূজা করে।’ সম্প্রতি ইয়াসুকুনি মন্দিরের অভ্যন্তরীণ সভার কার্যবিবরণী জনসমক্ষে প্রকাশ করে জাপানি গণমাধ্যম। এর প্রতিক্রিয়ায় আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও নিং আরও বলেন, ‘ইতিহাস পরিবর্তন করা যায় না। সত্য মুছে ফেলা যায় না। জাপানি সামরিক আগ্রাসনের প্রমাণ অকাট্য। জাপানি ক্ষমতাসীনদের উচিত ইতিহাসকে সঠিকভাবে দেখা এবং অনুতপ্ত হওয়া।’ সূত্র: সিএমজি...
চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্বের মাইলফলক নতুন ইয়ালু নদী সেতু: লি ছিয়াং

চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্বের মাইলফলক নতুন ইয়ালু নদী সেতু: লি ছিয়াং

China
চীন-উত্তর কোরিয়ার নতুন ইয়ালু নদী সেতু হলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের যৌথ আগ্রহ ও প্রচেষ্টায় এগিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত অবকাঠামো প্রকল্প। দুই পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সেতুটি সফলভাবে চালু হয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে আরও জোরদার করবে, দুই দেশের মানুষের যাতায়াত সহজ করবে এবং জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। সেতুটি চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী বন্ধুত্বের ক্ষেত্রে নতুন মাইলফলক হয়ে উঠবে। ১৫ অক্টোবর চীন-উত্তর কোরিয়ার নতুন ইয়ালু নদী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও ভাষণে এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। লি ছিয়াং বলেন, সেতুটি চালুর সুযোগ কাজে লাগিয়ে দুই পক্ষের উচিত সীমান্ত বন্দরে পণ্য ও যাত্রী ছাড়পত্রের প্রক্রিয়া আরও উন্নত করা, আন্তঃসংযোগের মান বাড়ানো, সীমান্ত অঞ্চলে সহযোগিতা...
চারমাসে মহাকাশ স্টেশনে শেনচৌ-২৩ মিশনের ১০০ প্রকল্প

চারমাসে মহাকাশ স্টেশনে শেনচৌ-২৩ মিশনের ১০০ প্রকল্প

China
শেনচৌ-২৩ মিশনের নভোচারী চু ইয়াংচু, চাং চিইউয়ান এবং লাই খ্য-ইং গত চার মাস ধরে চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। ২৪ মে যাত্রা শুরু করে পরদিন মহাকাশ স্টেশনে পৌঁছানো এই তিন নভোচারী শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছেন এবং কক্ষপথে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। তাদের চলমান মিশনের অংশ হিসেবে নভোচারীরা মহাকাশ স্টেশনের সোলার উইং বা সৌর প্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার পাশাপাশি মহাকাশের ধ্বংসাবশেষ থেকে সুরক্ষার ব্যবস্থা স্থাপন করেছেন এবং পূর্বনির্ধারিত ১০০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা ও প্রয়োগমূলক প্রকল্পের কাজ এগিয়ে নিয়েছেন। বর্তমানে তারা মাইক্রোগ্র্যাভিটি বা অতি-মাধ্যাকর্ষণহীন পরিবেশে পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। নভোচারীরা উচ্চ-তাপমাত্রার উপাদান নিয়ে গবেষণার জন্য নির্ধারিত ক্যাবিনেটে পরীক্ষ...
বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা বাড়াবে চীন

বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা বাড়াবে চীন

China
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং সরাসরি যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও চীনের ইয়ুননান প্রদেশ। এ লক্ষ্যে খুনমিংয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন চালু, কৃষিপণ্য রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ঢাকা–খুনমিং সরাসরি ফ্লাইট বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার খুনমিংয়ে ইয়ুননান প্রাদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি ছাওওয়েইয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল শাহানাজ রানু। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনে চীন সফরকালে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শাহানাজ রানু। বাংলাদেশ প্যাভিলিয়ন দ্রুত চালু, বন্ডেড ওয়্যারহাউস স্থাপন এবং চীনের ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশি...
দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের বাণিজ্য বাড়াতে ইইউ’র সঙ্গে কাজ করবে চীন: মুখপাত্র

দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের বাণিজ্য বাড়াতে ইইউ’র সঙ্গে কাজ করবে চীন: মুখপাত্র

China
ইইউ’তে দুর্লভ খনিজ রপ্তানির লাইসেন্সের অনুমোদন প্রক্রিয়া সহজতর করতে ইচ্ছুক চীন। চীন আশা করে, ইইউ চীন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দ্বৈত-ব্যবহার লাইসেন্সিং মামলাগুলোর সমাধানে সহায়তা করবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র হ্য ইয়াতোং। চীন উভয়পক্ষের মধ্যে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের বাণিজ্য প্রসারে রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ ব্যবস্থাকে কাজে লাগাতে ইইউ’র সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও জানান মুখপাত্র। সূত্র: সিএমজি...
প্রথম নয় মাসে চীনের ফিউচার্স বাজারে লেনদেন বেড়েছে ৩৪.৮৬ শতাংশ

প্রথম নয় মাসে চীনের ফিউচার্স বাজারে লেনদেন বেড়েছে ৩৪.৮৬ শতাংশ

China
চীনের ফিউচার্স বাজারে চলতি বছরের প্রথম ৯ মাসে লেনদেনের পরিমাণ ও মোট লেনদেনমূল্য উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চায়না ফিউচার্স অ্যাসোসিয়েশনের (সিএফএ) বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ বাজারে মোট লেনদেনমূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। ফিউচার্স বাজারে নির্দিষ্ট ভবিষ্যৎ সময়ে নির্ধারিত দামে পণ্য, আর্থিক সম্পদ বা অন্যান্য উপকরণ কেনাবেচার চুক্তি লেনদেন করা হয়। এ বাজারে লেনদেনের মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা মূল্য ওঠানামার ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারেন। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনের ফিউচার্স বাজারে মোট লেনদেনমূল্য দাঁড়িয়েছে ৭৩৮ দশমিক ৫৪ ট্রিলিয়ন ইউয়ানে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ১১০ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার। একই সময়ে বাজারটিতে মোট লেনদেনের পরিমাণ ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রায় ৮৩৮ কোটি ৪০ লাখ লটে পৌঁ...
চীন-ইইউ’র যানবাহন বাণিজ্যে ঐকমত্য শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করবে: সিএএএম

চীন-ইইউ’র যানবাহন বাণিজ্যে ঐকমত্য শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করবে: সিএএএম

China
হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহনের বাণিজ্য নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হওয়া ঐকমত্য উভয় পক্ষের শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করতে এবং গাড়ি নির্মাণশিল্প ও সরবরাহব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে। বুধবার এ কথা জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-সিএএএম। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার নীতির ভিত্তিতে ‘চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ প্রক্রিয়া’র আওতায় নিবিড় দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। সিএএএম জানায়, বিশ্বের প্রধান অর্থনীতি ও গাড়ির বাজার হিসেবে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শক্তিশালী শিল্পগত পরিপূরকতা রয়েছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগও বিদ্যমান। সংস্থাটি উল্লেখ করে, প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিয়ন্ত্রণ, বাণিজ্য সংক্রান্ত বিরোধের যথাযথ সমাধান, সংঘা...
চীনের ‘চুচে-২ই’ রকেটে মহাকাশে গেল ১০টি কৃত্রিম উপগ্রহ

চীনের ‘চুচে-২ই’ রকেটে মহাকাশে গেল ১০টি কৃত্রিম উপগ্রহ

China
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত থুংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে বুধবার সফলভাবে ‘চুচে-২ই ওয়াই৪’ বাহক রকেট উৎক্ষেপণ করা হয়েছে। রকেটটি ১০টি কৃত্রিম উপগ্রহকে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এ উৎক্ষেপণ পরীক্ষামূলক অভিযানকে সম্পূর্ণ সফল ঘোষণা করা হয়েছে। বেইজিং সময় বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণ করা ১০টি কৃত্রিম উপগ্রহ বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশখাতের অত্যাধুনিক প্রযুক্তি পরীক্ষা ও যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং সক্ষমতা এবং উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন কৃত্রিম উপগ্রহ-নির্ভর ইন্টারনেট প্রযুক্তি। ‘চুচে-২’-এর উন্নত সংস্করণ ‘চুচে-২ই’ একটি মাঝারি সক্ষমতার তরল জ্বালানিচালিত রকেট। এতে জ্বালানি হিসেবে তরল অক্সিজেন ও মিথেন ব্যবহার করা হয়। রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে সর্বোচ্চ ছয় টন ওজনের মালামাল বহন করতে সক্ষম।...
হাইতিতে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধের আহ্বান চীনের

হাইতিতে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধের আহ্বান চীনের

China
হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হাইতির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব গৃহীত হওয়ার পর এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই। সুন লেই বলেন, ‘হাইতির পরিস্থিতি এখনো গুরুতর। দেশটির সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছে, যা হাইতির জনগণ এবং সেখানে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।‘ তিনি বলেন, ‘শুধু নিষেধাজ্ঞা আরোপ করলেই হাইতির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে না। নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে জাতিসংঘের সদস্য দেশগুলোকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।‘ চীনের এই প্রতিনিধি বিশেষ করে যেসব দেশ থেকে হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করছে, সেসব দেশকে অস্ত্র পাচারের উৎসেই তা বন্ধ করতে জ...