মিডফিল্ডে সেরা তরুণ ফুটবলার এখন কারা
জুড বেলিংহাম (ইংল্যান্ড)
জুড বেলিংহাম সর্বশেষ কয়েক বছরে ইংল্যান্ডের সবচেয়ে তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম একজন। মাঠে খেলার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার গুণও আছে তার। মাত্র ১৯ বছর বয়সে চ্যাম্পিয়ন লিগে তার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের অধিনায়কত্ব পালন করেছেন বেলিংহাম। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণে ভিত সঞ্চয় করা কিংবা আক্রমণ ভেস্তে দেওয়ার ক্ষেত্রে দুর্দান্ত তিনি।
জামাল মুসিয়ালা (জার্মানি)
২০১৪ বিশ্বকাপ জয়ের পর জার্মান দলের বেশ কয়েকজন অবসরে চলে যান। পরের বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় চারবারের চ্যাম্পিয়নদের। দলে যখন তারকার সংকট, তখনই আবির্ভাব জামাল মুসিয়ালার। বায়ার্ন মিউনিখের হয়ে এরই মধ্যে আলো ছড়িয়েছেন তিনি। ইংলিশ ক্লাব চেলসিতে বেড়ে ওঠায় ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল তার, তবে জাতীয় দল হিসেবে জার্মানির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন জামাল।
গাভি (স্পেন)
গাভি বার্সেলোনার...












