abc, Author at Mati News - Page 29 of 524
Tuesday, September 15

Author: abc

পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের পথে স্কেটিং দল

পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের পথে স্কেটিং দল

China
এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন ২২ জন স্কেটার। বাংলাদেশ দলে আছেন ৯ জন নারী ও ১৩ জন পুরুষ স্কেটার। পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ সদস্যের দলটি রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করে। এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়ার মতো শক্তিশালী দেশ। কঠিন প্রতিযোগিতা অপেক্ষা করলেও গত আসরের সাফল্য নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। গত বছর আরেক প্রতিযোগিতায় বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছিলেন। বিশেষ করে নাবীয়ুন ইসলাম ৫০০ মিটার স্পিড রেস এবং ১,০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক জিতে ইতিহাস ...
তাজিকিস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে পাঠচক্র

তাজিকিস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে পাঠচক্র

China
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বুধবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। চীন ও তাজিকিস্তানের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা বইটি নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন এবং চীনা ধাঁচের আধুনিকায়ন ও চীন-তাজিকিস্তান সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। ‘একসঙ্গে আধুনিকায়নের পথে এগিয়ে চলা এবং অভিন্ন ভবিষ্যতের চীন-তাজিকিস্তান সম্প্রদায় গড়ে তোলা’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ, তাজিকিস্তানে চীনা দূতাবাস এবং তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডিপসার্ভিস। তাজিকিস্তানে চীনের রাষ্ট্রদূত কুও চিচুন বলেন, ‘বইটি শুধু চীনের উন্নয়নের বাস্তব অভিজ্ঞতার দলিল নয়, এতে রাষ্ট্র পরিচালনা, সামাজিক উন্নয়ন, জনগণের কল্যাণ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গভীর চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। বইটি নতুন যুগে চীনা বৈশি...
চীনের উত্তরে উচ্চগতির রেলপথে পরীক্ষামূলক চলাচল শুরু

চীনের উত্তরে উচ্চগতির রেলপথে পরীক্ষামূলক চলাচল শুরু

China
  চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের পারমাফ্রস্ট (স্থায়ীভাবে হিমায়িত মাটি) অঞ্চলের মধ্য দিয়ে নির্মিত উচ্চগতির রেলপথের পরীক্ষামূলক পরিচালনা শুরু হলো। বৃহস্পতিবার এ পরীক্ষার মধ্য দিয়ে দেশের সর্ব উত্তরের বুলেট ট্রেন লাইন আনুষ্ঠানিকভাবে চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। পরীক্ষামূলক একটি ট্রেন সকাল ৭টা ৪০ মিনিটে প্রাদেশিক রাজধানী হারবিন থেকে যাত্রা করে দুই ঘণ্টা দুই মিনিট পর বনাঞ্চলীয় শহর ইছুনে পৌঁছায়। চায়না রেলওয়ে হারবিন ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক পরিচালনার মাধ্যমে ট্রেনের সময়সূচি, আগমন ও প্রস্থান, সার্ভিসের পুনরাবৃত্তি, যাত্রীসেবা সুবিধা এবং বিভিন্ন ব্যবস্থার সামঞ্জস্যতা সমন্বিতভাবে যাচাই করা হচ্ছে। এর ফলাফল রেলপথটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে কাজ করবে। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার নকশাগত গতিসম্পন্ন ৩১৮ কিলোমিটার দ...
কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা প্রত্যাশা জনপ্রশাসন উপদেষ্টার

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা প্রত্যাশা জনপ্রশাসন উপদেষ্টার

China, Cover Story, Tech news
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্ন্যান্সের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গভীর সহযোগিতা প্রত্যাশা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা কেন্দ্র, শিক্ষক বিনিময় কর্মসূচি, দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম এবং যৌথ নীতি গবেষণাগার প্রতিষ্ঠার আহ্বান জানান। বৃহস্পতিবার ঢাকার বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘জয়েন্ট ট্রেইনিং প্রোগ্রাম-২০২৬ অন দ্য কম্পারেটিভ ফোরাম’ শীর্ষক প্রশিক্ষণের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও চীনের ফুতান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ...
হংকং স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে তহবিল সংগ্রহ ১৫৪ শতাংশ বেড়েছে

হংকং স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে তহবিল সংগ্রহ ১৫৪ শতাংশ বেড়েছে

China
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০২৬ সালের প্রথম সাত মাসে প্রাথমিক শেয়ার ছাড় (আইপিও) থেকে ৩২৮ দশমিক ২ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৪১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার) তহবিল সংগ্রহ হয়েছে। বৃহস্পতিবার হংকং এক্সচেঞ্জেস অ্যান্ড ক্লিয়ারিং লিমিটেড (এইচকেইএক্স) এ তথ্য জানায়। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৫৪ শতাংশ বেশি। তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে এইচকেইএক্সে ১০৪টি নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৬ শতাংশ বেশি। এইচকেইএক্স জানায়, জুলাই মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩০৭ দশমিক ২ বিলিয়ন হংকং ডলার, যা এক বছর আগের তুলনায় ১৭ শতাংশ বেশি। আর বছরের প্রথম সাত মাসে দৈনিক গড় লেনদেন বেড়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮৬ দশমিক ৮ বিলিয়ন হংকং ডলারে পৌঁছেছে। জুলাই মাসের শেষে এইচকেইএক্সে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ২ হাজার ৭৬৩টি। এসব কোম্পানির মোট বাজার...
ধোপে টিকছে না চীনের বিরুদ্ধে অপপ্রচার

ধোপে টিকছে না চীনের বিরুদ্ধে অপপ্রচার

China, Op-ed
লি ওয়ানলু শিশির, সিএমজি বাংলা, বেইজিং সাম্প্রতিক বছরগুলোয় পশ্চিমের কিছু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ নিজেদের শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বাজারের অবস্থান ধরে রাখতে অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর রাজনীতিকীকরণ করছে। তারা চীনের বিরুদ্ধে তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ এবং ‘চায়না শক ২.০’-এর মতো ধারণা প্রচার করে সেগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে ধারাবাহিকভাবে সুরক্ষাবাদী পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বাস্তবতা কী? চীনের উৎপাদন সক্ষমতা বিশ্ব অর্থনীতির জন্য আসলেই কী বার্তা নিয়ে এসেছে? ২৮ জুলাই চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘তথাকথিত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ইস্যুতে চীনের অবস্থান’ শীর্ষক একটি অবস্থানপত্র প্রকাশ করেছে। এতে বিপুল তথ্য-উপাত্ত ও উদাহরণের মাধ্যমে বৈশ্বিক উৎপাদন সক্ষমতা এবং তথাকথিত ‘অতিরিক্ত সক্ষমতা’ প্রশ্নটিকে আরও বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়েছে। ‘অতিরিক্ত উৎপাদন সক্...
চীনের মহাকাব্যিক অর্থনীতির গল্প

চীনের মহাকাব্যিক অর্থনীতির গল্প

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ কীভাবে একটি অনুন্নত দেশ বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হলো? কীভাবে প্রায় ৮০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করে একটি দেশ গোটা পৃথিবীর অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠল? চলুন শুনি চীনের অর্থনৈতিক উত্থানের গল্প। অনুন্নত, উন্নয়নশীল হওয়ার পথে থাকা দেশগুলোর জন্য কোনো না কোনো দিক দিয়ে এই গল্প তো অনুপ্রেরণার উৎস হতেও পারে। চীনের অর্থনৈতিক বিপ্লব রাতারাতি হয়নি। কিংবা এটি কোনো একগুঁয়ে ছক বা উচ্চভিলাসী পরিকল্পনা অনুসরণ করে গড়ে ওঠেনি। এমনকি, স্রেফ বিশ্বকে দেখানোর জন্য দেশের রাজধানী কিংবা বাছাই করা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকেই কেবল সমৃদ্ধ করা হয়নি। চীনের অর্থনীতির উন্নয়ন হয়েছে শতভাগ বাস্তবমুখী পরিকল্পনা ও ধাপে ধাপে সংস্কারের হাত ধরে। সেটা হয়েছে গোটা দেশজুড়েই। সাধারণত আমরা দেখি, অর্থনৈতিক পরিবর্তনের কৌশল হিসেবে অনেক দেশ বছরান্তে একটি বাজেট পাশের সময় বড...
রোমান্টিক রম্য গল্প: আমাদের প্রেম ভালোই চলছে

রোমান্টিক রম্য গল্প: আমাদের প্রেম ভালোই চলছে

Stories
লেখক: সোহাইল রহমান প্রথম যেদিন রাত সাড়ে তিনটায় আমার গার্লফ্রেন্ড আমাকে বলে, ‘গোসল করে আসলাম মাত্রই’, সত্যি বলতে তখন আমার সামান্য খটকা লেগেছিল। এতো রাতে কে গোসল করে? কেন করে? তার পরের দিন ভোর চারটায় তাকে অনলাইনে দেখে জিজ্ঞেস করলাম, ‘কী করো?’ সে বলল, ‘গোসল করে এসে বসে বসে চুল শুকাচ্ছি।’ তার পরদিন আবার দেখি ফজরের আজানের আগে অনলাইনে। দেখেই বুঝছি কী কাহিনী। জিগাইছি, ‘আজও গোসল করলা?’ সে লাজুক হাসির ইমো দিয়ে বলল, ‘উহু, এখনো করিনি। যাচ্ছি এখন।’ আমি মনে মনে নিজেকে বুঝালাম, যে গরম পড়তেছে আজকাল! আমারই রাতবেরাতে গোসল করতে ইচ্ছা করে। অথবা হয়তো ওদের বাসায় পানি থাকে না দিনের বেলা, এজন্য কষ্ট করে এতো গভীর রাতে গোসল করা লাগতেছে। আহারে, বেচারী! . এতো গেল রাতের টেনশন৷ দিনেও আছে। আমার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ুয়া গার্লফ্রেন্ড, যে কিনা ‘ড্যাডিস প্রিন্সেস’ আর ‘মাম্মিস লিটল এঞ্জেল’, সে ...
অ্যানিমের প্রচ্ছদ জাপানের দ্রুতগতিতে পুনঃসামরিকীকরণের উচ্চাকাঙ্ক্ষা লুকাতে পারছে না: সিএমজি সম্পাদকীয়

অ্যানিমের প্রচ্ছদ জাপানের দ্রুতগতিতে পুনঃসামরিকীকরণের উচ্চাকাঙ্ক্ষা লুকাতে পারছে না: সিএমজি সম্পাদকীয়

China
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪ আগস্ট তাদের ২০২৬ সালের প্রতিরক্ষা শ্বেতপত্র প্রকাশ করেছে। অ্যানিমে শৈলীতে তৈরি এবং ‘হাসিখুশি পরিবার ও এক ঝলমলে শহর’-এর চিত্রায়নে এর প্রচ্ছদটি উল্লেখযোগ্য। তবে, এর বিষয়বস্তু মিথ্যা বয়ান এবং সামরিক সম্প্রসারণবাদী ইঙ্গিতে পরিপূর্ণ। নতুন এই শ্বেতপত্রের রেকর্ড-ভাঙা ৫৯৮ পৃষ্ঠায় ‘পারিপার্শ্বিক নিরাপত্তা সংকট’-এর ওপর প্রবলভাবে জোর দেওয়া হয়েছে, চীনকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৌশলগত চ্যালেঞ্জ’ হিসেবে চিহ্নিত করা অব্যাহত রাখা হয়েছে এবং সানায়ে তাকাইচি সরকারের সামরিক সম্প্রসারণ নীতির প্রচার করা হয়েছে, যেখানে এর পরিচালন ব্যবস্থার রূপান্তর এবং সামরিক শিল্পের প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এটি একটি স্পষ্ট সংকেত দেয়: জাপান যুদ্ধ-পরবর্তী শান্তি ব্যবস্থার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে এবং পুনঃসামরিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন শ্ব...
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত ১১

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত ১১

China
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল (বুধবার) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে একই দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে কয়েকজন সেনা আহত হন। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের মনসুরি গ্রামের বাসিন্দাদের জরুরিভিত্তিতে এলাকা ত্যাগের নির্দেশনা জারি করে। পরে তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শুবা গ্রামের উপকণ্ঠের একটি বনাঞ্চলে আগুন ধরিয়ে দেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় আকারের দাবানলে রূপ নেয়। সূত্র: সিএমজি...
সমগ্র চাঁদের হালনাগাদ ভূতাত্ত্বিক মানচিত্র প্রকাশ করল চীন

সমগ্র চাঁদের হালনাগাদ ভূতাত্ত্বিক মানচিত্র প্রকাশ করল চীন

China
চীনা বিজ্ঞানীরা সমগ্র চাঁদের ১ অণুপাত ৫০ লাখ স্কেলের একটি হালনাগাদ ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি সম্পন্ন করেছেন। ভবিষ্যৎ চন্দ্র অভিযান ও গবেষণার জন্য আরও উন্নত বৈজ্ঞানিক সহায়তা নিশ্চিত করতে চীনের চ্যাং'ই চন্দ্র অভিযান কর্মসূচির সর্বশেষ তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। চাইনিজ একাডেমি অব জিওলজিক্যাল সায়েন্সেসের অধীন ভূতত্ত্ব ইনস্টিটিউট, যা এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছে, জানিয়েছে যে, মূল মানচিত্রটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৮ মিটার এবং উচ্চতা ১ দশমিক ২ মিটার। এতে চাঁদের উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের বিস্তারিত ভূতাত্ত্বিক মানচিত্রও সংযুক্ত করা হয়েছে। হালনাগাদ এই মানচিত্রে ১৩ হাজারের বেশি সংঘর্ষজনিত গর্ত এবং ৮১টি সংঘর্ষ অববাহিকা চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৪ ধরনের ভূতাত্ত্বিক কাঠামো এবং ১৭ ধরনের শিলার শ্রেণিবিন্যাস করা হয়েছে। চ্যাং'ই অভিযানের তথ্যসহ সাম্প্রতিক চন্দ্র অভিযানের ফলাফলের ভিত্তিতে তৈ...
মঙ্গলের নমুনা সংগ্রহে প্রস্তুতি, বিশেষ গবেষণাগার নির্মাণে চীন

মঙ্গলের নমুনা সংগ্রহে প্রস্তুতি, বিশেষ গবেষণাগার নির্মাণে চীন

China
মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহ ও পৃথিবীতে ফিরিয়ে আনার উচ্চাভিলাষী থিয়ানওয়েন-৩ মিশনকে সামনে রেখে বিশেষ ‘গ্রহ সুরক্ষ‘ গবেষণাগার নির্মাণ করছে চীন। দেশটির আনহুই প্রদেশের হেফেই ডিপ স্পেস সায়েন্স সিটির প্রথম পর্যায়ে এই গবেষণাগার গড়ে তোলা হবে। এর পরিচালনার একটি অংশের দায়িত্ব পালন করবে ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি-ডিএসইএল। ওই গবেষণাগারে দ্বিমুখী সুরক্ষাব্যবস্থা থাকবে, যেন মঙ্গল থেকে আনা নমুনা এবং পৃথিবীর জীববৈচিত্র্য উভয়ই সুরক্ষিত থাকে। এখানে নমুনা জীবাণুমুক্ত করা, খোলা, প্রক্রিয়াজাতকরণ এবং সম্ভাব্য জৈবিক ঝুঁকি মূল্যায়নের কাজ হবে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের দিকে থিয়ানওয়েন-৩ উৎক্ষেপণ করা হবে এবং ২০৩১ সালের মধ্যে মঙ্গলের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে। ডিএসইএলের উন্নয়ন পরিকল্পনা বিভাগের পরিচালক লি হাং জানান, এ গবেষণাগারে ভিনগ্রহের নমুনা নিয়ে বৈজ্ঞ...
সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনে এসসিওভুক্ত দেশগুলোর যৌথ মহড়া

সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনে এসসিওভুক্ত দেশগুলোর যৌথ মহড়া

China
সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ সক্ষমতা জোরদার করতে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিনিধিরা চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছিতে অনুষ্ঠিত যৌথ সাইবার সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এ তথ্য জানায়। ‘থিয়ানশান-২০২৬’ নামে আয়োজিত এ মহড়ায় সন্ত্রাসবাদের পরিবর্তিত বৈশিষ্ট্য—বিশ্বায়ন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর তৎপরতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মহড়ায় এমন পরিস্থিতির অনুশীলন করা হয় যেখানে সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থি গোষ্ঠীগুলো ইন্টারনেট ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। অনুশীলনের অংশ হিসেবে একটি কাল্পনিক আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সদস্য সংগ্রহ এবং এসসিওভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে—এমন একটি পরিস্থিতি তৈ...
মূল আকাঙ্ক্ষায় অটল থেকে আরও শক্তিশালী হবে সিপিসি: সি চিন পিং

মূল আকাঙ্ক্ষায় অটল থেকে আরও শক্তিশালী হবে সিপিসি: সি চিন পিং

China
পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার উদ্বোধনী বছরে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) তার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। কমরেড সি চিন পিং’কে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটি কৌশলগত দূরদৃষ্টি ও সুস্পষ্ট দিকনির্দেশনা নিয়ে, নতুন যুগে পার্টি গঠনের নতুন প্রকল্পকে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছে সমগ্র পার্টিকে। সি চিন পিংয়ের দল গঠন বিষয়ক চিন্তাধারার আলোকে কর্মসম্পাদনের সঠিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের মাধ্যমে সিপিসি তার মূল আকাঙ্ক্ষা ও লক্ষ্য অটুট রাখবে। একই সঙ্গে দলের সার্বিক ও কঠোর শাসন অব্যাহতভাবে এগিয়ে নিয়ে বৈপ্লবিক আত্মগঠনের মাধ্যমে শতবর্ষী এই দলকে করে তুলবে আরও শক্তিশালী ও প্রাণবন্ত। ১ জুলাই সকালে বেইজিংয়ের মহাগণভবনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উদযাপন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং ছয়টি দিক থেকে সিপিসির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেন। এগুলো হলো—সত্...
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি

China
চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র (এনএমইএফসি) এ বছরের ১৩তম টাইফুনের সতর্ক সংকেত জারি করেছে। বৃহস্পতিবার সকালে ‘ডলফিন’ নামে এই টাইফুন পূর্ব উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় সৃষ্ট সমুদ্রের বিপজ্জনক ঢেউয়ের জন্য এ সতর্কতা দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত পূর্ব চীন সাগরের পূর্বাংশে ৬ থেকে ১০ মিটার উচ্চতার বিশাল ঢেউয়ের সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূল থেকে দূরের সমুদ্র এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সময়ে চেচিয়াং প্রদেশের উপকূলীয় জলসীমায় ২ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ জন্য উপকূলসংলগ্ন এলাকায় নীল সতর্কতা জারি করা হয়েছে। এনএমইএফসি ক্ষতিগ্রস্ত সমুদ্র এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উপকূলীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম উচ্চ ঢেউ মোকাবিলায় প্রতির...