abc, Author at Mati News - Page 43 of 527
Wednesday, September 16

Author: abc

চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডর আঞ্চলিক সংযোগের জন্য নতুন দিগন্ত: বিশেষজ্ঞ

চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডর আঞ্চলিক সংযোগের জন্য নতুন দিগন্ত: বিশেষজ্ঞ

China
চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক সম্ভাব্য করিডর বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হতে। এমন মন্তব্য করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ শফিউর রহমান। রোববার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: আস্থা বৃদ্ধি ও নতুন দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, ‘বাংলাদেশের উচিত ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে ভূ-অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সংযোগ জোরদার করা।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থান করছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডরকে কার্যকর করা গেলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ...
চীন-গ্রিস বাণিজ্য জোরদারে শাংহাইয়ের নতুন বিনিয়োগ কার্যালয়

চীন-গ্রিস বাণিজ্য জোরদারে শাংহাইয়ের নতুন বিনিয়োগ কার্যালয়

China
ভৌগোলিক উত্তেজনার কারণে বৈশ্বিক জলপথে অস্থিরতা চলা সত্ত্বেও গ্রিসের পিরেউস বন্দরে একটি নতুন বিনিয়োগ অফিস চালু করেছে চীনের শাংহাই শহর। বৃহস্পতিবার উন্মোচিত ‘পুডং সার্ভিস সেন্টার ফর ওভারসিজ ইনভেস্টমেন্ট লিয়াজোঁ অফিস ইন গ্রিস’ নামের এই কেন্দ্রটি গ্রিস, শাংহাই এবং তৎসংলগ্ন অঞ্চলের ব্যবসাকে যুক্ত করতে অনুঘটক হিসেবে কাজ করবে। গ্রিক প্রতিষ্ঠানগুলোকে চীনা বাজারে প্রবেশে এবং চীনা সংস্থাসমূহকে গ্রিসে বিনিয়োগে দিকনির্দেশনা, আইনি পরামর্শ ও নেটওয়ার্কিং সহায়তা দেবে এই দপ্তর। গ্রিসের উপ-নৌপরিবহন মন্ত্রী স্টেফানোস গিকাস মনে করেন, চলমান আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে। লোহিত সাগর এবং হরমুজ প্রণালি সাম্প্রতিক হামলা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। জাহাজ জট ও পরিবহন খরচ বাড়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতির ...
ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন

ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন

China, Travel Destinations
আফরিন মিম গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটকের বাড়তি চাহিদা মেটাতে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হয়েছে নতুন পর্যটক ট্রেন। শনিবার সকালে অঞ্চলটির রাজধানী উরুমছি থেকে এ ট্রেনটি যাত্রা শুরু করে। ওয়াই-৯৩৩ নামের ট্রেনটি চলতি গ্রীষ্ম মৌসুমে চালু হওয়া ১৫তম পর্যটক ট্রেন। ১২ দিনের এ ভ্রমণে ট্রেনটি প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। ট্রেনটির রুটে থিয়ানশান পর্বতমালার উত্তর ও দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রাপথে পর্যটকরা খানাস দর্শনীয় এলাকা, খেখেথোহাই এবং ঐতিহাসিক কাশগর প্রাচীন নগরী ঘুরে দেখার সুযোগ পাবেন। এই রুটে সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যও কাছ থেকে জানার সুযোগ মিলবে। ‘চায়নার নিউ ওরিয়েন্টাল এক্সপ্রেস’ নামে পরিচিত এই ট্রেনে যাত্রীদের জন্য আধুনিক ও আরামদায়ক নানা সুবিধা আছে। আছে খাবারের কোচ, পাব কা...
খাদ্য নিরাপত্তা কেলেঙ্কারি: ডিপিপিবিরোধী বিক্ষোভে উত্তাল তাইপে

খাদ্য নিরাপত্তা কেলেঙ্কারি: ডিপিপিবিরোধী বিক্ষোভে উত্তাল তাইপে

China
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ব্যর্থতা এবং জনগণের জীবিকার প্রতি তাদের উদাসীনতার প্রতিবাদে শনিবার চীনের তাইওয়ানের রাজধানী তাইপেইতে বিশাল সমাবেশ হয়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে তাইওয়ানের হাজার হাজার বাসিন্দা দ্বীপটির প্রশাসনিক কার্যালয়ে কেতাগালান বুলেভার্ডের সামনে সমবেত হন। সম্প্রতি তাইওয়ানে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একটি বড় কেলেঙ্কারি সামনে আসে; সয়াবিন সালাদ তেলে অতিরিক্ত মাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান (কার্সিনোজেন) পাওয়া যায়, যা পুরো দ্বীপজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করে। দূষিত তেলের এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। অথচ ডিপিপি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিতে গড়িমসি করেছে, দায় এড়ানোর চেষ্টা করেছে এবং তথ্য গোপন করার অপচেষ্টা চালিয়েছে। কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করতে অনেক পরিবার—শিশু ও বয়স্ক...
সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

China
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল তিতুমীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি গঠনের ঘোষণা দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। রোববার বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই ঘোষণা শুধু একটি কূটনৈতিক অর্জন নয়; বরং পারস্পরিক আস্থা, গভীর সহযোগিতা এবং যৌথ সমৃদ্ধির ভিত্তিতে ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার।’ এ সময় অধ্যাপক তিতুমীর বলেন, ‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। একই সঙ্গে প...
চীনের কুয়াংতংয়ে টাইফুনের প্রভাব মোকাবিলায় চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি

চীনের কুয়াংতংয়ে টাইফুনের প্রভাব মোকাবিলায় চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি

Default
  কুয়াংতং প্রদেশে ১২ নম্বর টাইফুন ‘নউল’-এর মারাত্মক প্রভাব মোকাবিলায়, জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন, আজ (রোববার) চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। এদিকে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্থানান্তর ও পুনর্বাসন এবং তাদের জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে, স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য, দুর্যোগকবলিত এলাকায় একটি কার্যকরী দল পাঠানো হয়েছে। সূত্র: সিএমজি বাংলা...
সোমালিয়ার সামুদ্রিক মাছ ও সিফুড চীনে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে

সোমালিয়ার সামুদ্রিক মাছ ও সিফুড চীনে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে

Agriculture Tips, China
জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: সোমালিয়ার সামুদ্রিক খাবার এখন থেকে কোনো শুল্ক ছাড়াই চীনে রপ্তানি করা যাবে। এ লক্ষে সোমালিয়া ও চীনের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এই পদক্ষেপের ফলে রপ্তানি বৃদ্ধি পাবে, বিনিয়োগ আকৃষ্ট হবে এবং সামগ্রিকভাবে মৎস্য খাত আরও শক্তিশালী হবে। মোগাদিশুতে সোমালিয়ার মৎস্য ও নীল অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহমেদ হাসান আদেন এবং সোমালিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ এই চুক্তি স্বাক্ষর করেন। বেইজিংয়ের জিরো-ট্যারিফ বা শুল্কমুক্ত নীতির আওতায় টুনা, লবস্টার এবং অন্যান্য বন্য সামুদ্রিক পণ্য সরাসরি চীনে রপ্তানির জন্য প্রয়োজনীয় শর্তগুলো এই চুক্তিতে নির্ধারণ করা হয়েছে। আফ্রিকার দীর্ঘতম উপকূলরেখা—যার দৈর্ঘ্য ৩ হাজার ৩০০ কিলোমিটারেরও বেশি—তার অধিকারী সোমালিয়ার জন্য এই চুক্তিটিকে একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন মন্ত্রী আহমেদ হাসান আদেন। তিনি জা...
ম্যানিলায় জাপানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়নি ওয়াং ই’র

ম্যানিলায় জাপানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়নি ওয়াং ই’র

China
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থানকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে জাপানি কর্মকর্তাদের বৈঠকের কোন আয়োজন ছিল না এবং তাদের সঙ্গে তার কোন আলাপ হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রোববার এ খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। সূত্র জানায়, ম্যানিলা সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি কর্মকর্তাদের বৈঠক নির্ধারিত ছিল না। সম্প্রতি ম্যানিলায় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধির সঙ্গে আলাপ এবং বৈঠক হয় ওয়াং ই’র। এর মধ্যেই এ খবর জানাল সিনহুয়া। সূত্র: সিএমজি বাংলা...
২০২৫ সালে চীনের ডিজিটাল শিল্পে আয় হয়েছে সাড়ে ৩৯ ট্রিলিয়ন ইউয়ান

২০২৫ সালে চীনের ডিজিটাল শিল্পে আয় হয়েছে সাড়ে ৩৯ ট্রিলিয়ন ইউয়ান

China
২০২৫ সালে চীনে ডিজিটাল শিল্পের আয় ছিল ৩৯.৬ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি, যা আগের বছরের চেয়ে ৮.৮ শতাংশ বেশি। চীনের জাতীয় সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চীনা বাসিন্দাদের ডিজিটাল পণ্যভোগ ৮.৭ শতাংশ বেড়ে ২৫.৩ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। পাশাপাশি, চীনের নেটওয়ার্ক অবকাঠামোর মানও অনেক উন্নত হয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ, চীনের ৫জি বেস স্টেশনের সংখ্যা ছিল ৪৮.৩৮ লাখ। সূত্র: সিএমজি...
সিজিটিএন-কে জার্মান শিক্ষাবিদ ওথেইন হারজোগের একান্ত সাক্ষাত্কার

সিজিটিএন-কে জার্মান শিক্ষাবিদ ওথেইন হারজোগের একান্ত সাক্ষাত্কার

China
সম্প্রতি বেইজিংয়ে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে একটা একান্ত সাক্ষাত্কার দেন, জার্মান জাতীয় প্রকৌশল একাডেমির শিক্ষাবিদ ও চীনা প্রকৌশল একাডেমির বিদেশি শিক্ষাবিদ ওথেইন হারজোগ। সম্প্রতি চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন অনুষ্ঠিত হয়। জার্মান বিজ্ঞানী হারজোগ ২০২৫ সালের চীন আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা পুরস্কার লাভ করেন, যা বিদেশি বিজ্ঞানীদেরকে চীন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মাননা। হারজোগ কৃত্রিম বুদ্ধিমত্তার একজন জার্মান বিশেষজ্ঞ। ১৯৮৫ সালে তিনি জার্মানির প্রথম এআই গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং দেশটির প্রথম এআই দলের নেতৃত্ব দেন। ২০১৪ সালে তাকে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নগর পরিকল্পনার আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্রের উদ্ভাবনী উন্নয়নে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাত্কারে তিনি বলেন, উন্নয়নের জন্য প্র...
আন্তর্জাতিক সমাজকে জ্বালানি রূপান্তরের কাজ এগিয়ে নিতে চীনের আহ্বান

আন্তর্জাতিক সমাজকে জ্বালানি রূপান্তরের কাজ এগিয়ে নিতে চীনের আহ্বান

China
জ্বালানি রূপান্তর হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলার কেন্দ্রীয় বিষয় ও প্রয়োজনীয় উপায়। আন্তর্জাতিক সমাজের উচিত, যৌথভাবে বিশ্বের জ্বালানি রূপান্তরের কাজ ত্বরান্বিত করা। জাতিসংঘে স্থায়ী চীনা প্রতিনিধি দলের শ্যাজে ডে'ফেয়ার্স সুন লেই, গতকাল (শুক্রবার) আয়োজিত বৈশ্বিক জ্বালানি রূপান্তর ত্বরান্বিতকরণ-বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের এক সংলাপে, এ সব কথা বলেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করতে হবে; জ্বালানি প্রযুক্তির উদ্ভাবন বিষয়ক সহযোগিতায় আরও বেশি উন্নয়নশীল দেশের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে; শিল্পের সহযোগিতা উন্নিত করতে হবে; উন্নয়নশীল দেশগুলোকে স্থানীয় শিল্প-শৃঙ্খল গড়ে তোলায় সহায়তা করতে হবে; এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারকাজ এগিয়ে নিতে হবে। সূত্র: সিএমজি...
ইউ’র উন্নয়নে সি’র নির্দেশনা-সংশ্লিষ্ট তথ্যচিত্র সিসিটিভি-তে সম্প্রচারিত

ইউ’র উন্নয়নে সি’র নির্দেশনা-সংশ্লিষ্ট তথ্যচিত্র সিসিটিভি-তে সম্প্রচারিত

China
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চেচিয়াং প্রদেশের যৌথ প্রযোজনায় নির্মিত, ইউ’র উন্নয়নে সি চিন পিংয়ের নির্দেশনা-সংশ্লিষ্ট তিন পর্বের তথ্যচিত্র, চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)-র এক নম্বর চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। আজ (শনিবার) সম্প্রচারিত হবে এ সিরিজের শেষ পর্ব। তথ্যচিত্রের মূল বিষয়বস্তু হলো, ইউ’র উন্নয়নে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্বেগ ও নির্দেশনা। এতে বিগত ২০ বছরে ‘আট-আট কৌশল’ গভীরভাবে বাস্তবায়ন; কর্মক্ষমতার সঠিক দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও অনুশীলন; এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী, জেলা অর্থনীতির উচ্চমানের উন্নয়নে, ইউ-র বর্ণাঢ্য কর্মকাণ্ডকে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ‘আট-আট কৌশল’ হলো একটি প্রাদেশিক উন্নয়ন কৌশল, যা ২০০৩ সালের জুলাই মাসে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) একাদশ চেচিয়াং প্রাদেশিক কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে, প্রস্তাব আকারে উত্থাপিত হয়। এর মূল ...
হুয়াংইয়ান তাওয়ে ফিলিপাইনি নৌকায় জ্বালানি লিক, সামুদ্রিক নিরাপত্তায় জোর চীনের

হুয়াংইয়ান তাওয়ে ফিলিপাইনি নৌকায় জ্বালানি লিক, সামুদ্রিক নিরাপত্তায় জোর চীনের

China
দক্ষিণ চীন সাগরে চীনের হুয়াংইয়ান তাওয়ের কাছে ফিলিপাইনের একটি মাছ ধরার নৌকা থেকে তেল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)। সিসিজি জানিয়েছে, এই তেল ছড়িয়ে পড়ায় সামুদ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সিসিজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জ্বালানি নেওয়ার সময় ওই নৌকা থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ফিলিপাইনের মাছ ধরার নৌকা হুয়াংইয়ান তাওয়ের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। চীনের অভিযোগ, এসব নৌকা চীনের জলসীমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং টহলরত চীনা কোস্ট গার্ডের জাহাজের খুব কাছে চলে আসে। চীনের কোস্ট গার্ড জানিয়েছে, জুলাই মাস থেকে হুয়াংইয়ান তাওয়ের আশপাশের এলাকায় নিয়মিত টহল, নজরদারি, উদ্ধার ও আইন প্রয়োগের কাজ চলছে। এর উদ্দেশ্য হলো ওই এলাকার সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা। চীন ২০২৫ সালের সেপ্টেম্বরে হুয়াংইয়ান ত...
’কোন চাপের কাছে এক-চীন নীতি থেকে সরবে না থাইল্যান্ড’

’কোন চাপের কাছে এক-চীন নীতি থেকে সরবে না থাইল্যান্ড’

China
চীনের সঙ্গে কৌশলগত সমন্বয় ও পারস্পরিক আস্থা আরও গভীর এবং সামরিক বাহিনীর বিনিময় ও সহযোগিতা জোরদারে থাইল্যান্ড আগ্রহী। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় আনুতিন বলেন, ‘থাইল্যান্ড দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং বাইরের চাপ ও হস্তক্ষেপের কারণে এ অবস্থান পরিবর্তন করবে না।’ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত নিরসনে চীনের ইতিবাচক ও গঠনমূলক মধ্যস্থতার জন্যও চীনকে ধন্যবাদ জানান থাই প্রধানমন্ত্রী। দু’দেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার কথা স্মরণ করে চীনা প্রতিরক্ষামন্ত্রী তোং চুন বলেন, ‘আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে থাইল্যান্ডকে চীন সবসময় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করে।’ এ বাস্তবতায় চীন ক্রমবর্ধমান কৌশলগত সমন্বয় গড়ে তুলতে থাইল্যান্ডের স...
মাদক ও সাইবার অপরাধ দমনে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতা সফল: চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়

মাদক ও সাইবার অপরাধ দমনে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতা সফল: চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়

China
মাদক পাচার, টেলিকম ও অনলাইন প্রতারণা এবং পলাতক আসামি ধরার মতো বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা সফল হয়েছে বলে জানিয়েছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। মাদকবিরোধী অভিযানে চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মাদক চোরাচালান, পাচার এবং নতুন ধরনের মাদক উপাদানের অবৈধ পরিবহনের সঙ্গে জড়িত কয়েকটি মামলার তদন্ত করেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সক্রিয় কিছু মাদক পাচারের পথ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথ অভিযানের মাধ্যমে দুবাইয়ে টেলিকম ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ২৭৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানের ...