abc, Author at Mati News - Page 42 of 481
Thursday, July 23

Author: abc

ওয়াং ই’র আমন্ত্রণে চীনে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ওয়াং ই’র আমন্ত্রণে চীনে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

China
চীন সরকারের আমন্ত্রণে মঙ্গলবার দেশটিতে সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এই কূটনীতিককে আমন্ত্রণ জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়টি নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে নানা ইস্যুতে আলোচনার করবেন। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক সংঘাত এবং দু’দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনার কথা রয়েছে। সূত্র: সিএমজি...
কাগজের বোর্ডিং পাস বাতিল, ডিজিটাল সেবায় যাচ্ছে বেইজিং তাসিং বিমানবন্দর

কাগজের বোর্ডিং পাস বাতিল, ডিজিটাল সেবায় যাচ্ছে বেইজিং তাসিং বিমানবন্দর

China
আফরিন মিম চীনের বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে কাগজের বোর্ডিং পাস বাতিলের উদ্যোগ নিয়েছে। রোববার থেকে চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এই পাইলট প্রকল্পের আওতায় তাসিং বিমানবন্দর থেকে পরিচালিত চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সব অভ্যন্তরীণ ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে। চেক-ইন কাউন্টার ও সেলফ-সার্ভিস মেশিন উভয় মাধ্যমেই এই সেবা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায়, যাত্রীরা চেক-ইন সম্পন্ন করার পরই এসএমএসের মাধ্যমে সম্পূর্ণ ভ্রমণ তথ্য ও ইলেকট্রনিক বোর্ডিং পাস পেয়ে যাবেন। ফলে বিমানবন্দরে আর কাগজের বোর্ডিং পাস প্রিন্ট করার সুযোগ থাকবে না। তবে প্রবীণ যাত্রী এবং যারা ডিজিটাল ডিভাইস ব্যবহারে অভ্যস্ত নন, তাদের জন্য বিমানবন্দর ও এয়ারলাইন্সের পক্ষ থেকে সরাসরি সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে বিমান...
শেনচেন বিমানবন্দরে মধ্য এশিয়ার সঙ্গে প্রথম সরাসরি যাত্রী ফ্লাইট চালু

শেনচেন বিমানবন্দরে মধ্য এশিয়ার সঙ্গে প্রথম সরাসরি যাত্রী ফ্লাইট চালু

China
চীনের শেনচেন বাও’আন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে। সোমবার চালু হওয়া এই রুটটি শেনচেন শহর থেকে মধ্য এশিয়ার উদ্দেশ্যে প্রথম বিরতীহীন যাত্রীসেবা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উজবেকিস্তান এয়ারওয়েজ পরিচালিত এই রুটটি চলতি বছরে তাদের প্রথম নতুন আন্তর্জাতিক ফ্লাইট সংযোজন। ফ্লাইটটি সপ্তাহে একদিন, প্রতি সোমবার পরিচালিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তাশখন্দ থেকে ফ্লাইট রাত ১টা ২০ মিনিটে ছেড়ে শেনচেনে পৌঁছাবে বেইজিং সময় সকাল ৭টা ৪০ মিনিটে। অন্যদিকে শেনচেন থেকে ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে তাশখন্দে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে। চীন ও উজবেকিস্তানের মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে এই নতুন রুট চালু হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো এবং জনগণের মধ্যে যোগাযো...
চীনা গবেষণাগারে জ্বলজ্বলে গাছ

চীনা গবেষণাগারে জ্বলজ্বলে গাছ

China
কল্পনার জগৎ যেন বাস্তবে নেমে এসেছে। জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে চীনের এক বায়োটেকনোলজি কোম্পানি ম্যাজিকপেন তৈরি করেছে অন্ধকারে জ্বলজ্বলে এক উদ্ভিদ। রাতে এই ফুল আর পাতার আলো যেন মনে করিয়ে দেয় অ্যাভাটার সিনেমার রহস্যময় গ্রহ—প্যান্ডোরার জাদুকরী দৃশ্য। ২০২৬ সালের চোংকুয়ানছুন ফোরামে প্রদর্শিত উদ্ভিদগুলো ইতোমধ্যেই সবার দৃষ্টি কাড়ছে। ফায়ারফ্লাই আর জ্বলজ্বলে ছত্রাকের বায়োলুমিনেসেন্ট জিন উদ্ভিদের কোষে সংযোজন করে তৈরি করা হয়েছে এই প্রযুক্তি। ফলে অর্কিড, সূর্যমুখী ও চন্দ্রমল্লিকাসহ ২০টিরও বেশি প্রজাতির গাছ এখন অন্ধকারেই আলোকিত হতে পারে। কোম্পানির প্রতিষ্ঠাতা ড. লি রেনহান বলেন, শৈশবে বাঁশবাগানে শুয়ে জোনাকির আলো দেখেই মনে হয়েছিল—যদি গাছপালাও এভাবে জ্বলে উঠত! এই প্রযুক্তি শুধু সৌন্দর্যের জন্য নয়, ভবিষ্যতের সবুজ আলোর ব্যবস্থাও হতে পারে। বিদ্যুৎ ছাড়াই পার্ক বা নগরীর উন্মুক্ত স্থানে আলো দিতে পারে ...
বছরে ১০ হাজার মানবাকৃতি রোবট তৈরি করবে চীন

বছরে ১০ হাজার মানবাকৃতি রোবট তৈরি করবে চীন

China, Tech news
মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রথমবারের মতো চালু হয়েছে স্বয়ংক্রিয় মানবাকৃতির রোবট তৈরির একটি অত্যাধুনিক কারখানা। এটি অবস্থিত দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান শহরে। এই কারখানায় বছরে প্রায় ১০ হাজার রোবট তৈরি করা সম্ভব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০)-এর অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে। এই কারখানায় ২৪টি নিখুঁত ডিজিটাল ধাপ অনুসরণ করে রোবট তৈরি করা হয়। গড়ে প্রতি ৩০ মিনিটে একটি করে রোবট তৈরি হচ্ছে এখানে, যা প্রথাগত পদ্ধতির চেয়ে অন্তত ৫০ শতাংশ বেশি দ্রুত। প্রতিটি রোবট তৈরির পর তার স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে মোট ৭৭টি ধাপে নিরাপত্তা পরীক্ষা চালানো হয়। যন্ত্রাংশ থেকে শুরু করে সম্পূর্ণ রোবটটি ঠিকঠাক কাজ করছে কি না, তা কঠোরভাবে যাচাই করা হয়। এই কারখানার আরেকটি বড় সুবিধা হলো, একই লাইনে বিভিন্ন ধরনের রোবট একসাথে তৈরি করা যায়। ফল...
সমুদ্রে ১০ হাজার মিটার গভীরে অনুসন্ধান চালাবে চীন

সমুদ্রে ১০ হাজার মিটার গভীরে অনুসন্ধান চালাবে চীন

China
সিএমজি বাংলা চীনের অন্যতম বৃহৎ বৈজ্ঞানিক অবকাঠামো হিসেবে পূর্ব চীনের শাংহাইতে সম্প্রতি ভাসমান একটি গভীর সমুদ্র গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। শাংহাই চিয়াও থোং ইউনিভার্সিটির তত্ত্বাবধানে নির্মিত এই বিশাল প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই গবেষণা কেন্দ্রটি মূলত তিনটি প্রধান সিস্টেমের সমন্বয়ে গঠিত: মূল প্ল্যাটফর্ম, গবেষণাগার এবং উপকূলীয় সহায়তা কেন্দ্র। প্ল্যাটফর্মটির বিশেষ বৈশিষ্ট্য হলো- এটি প্রায় ১০০ টন ওজনের বিশাল গভীর সমুদ্র যন্ত্রপাতির সামুদ্রিক পরীক্ষা চালাতে সক্ষম। সমুদ্রের ১০ হাজার মিটার গভীরতা পর্যন্ত বৈজ্ঞানিক অনুসন্ধান এবং পরীক্ষামূলক গবেষণা চালানোর প্রযুক্তি থাকবে এই কেন্দ্রে। এটি একটি সেমি-সাবমার্সিবল এবং টুইন-হাল (দুই কাঠামো বিশিষ্ট) নৌযান নকশায় তৈরি করা হচ্ছে, যা উত্তাল সমুদ্রেও স্থির থাকতে পারে। এই কেন্দ্রের গবেষণাগারগুলোত...
বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

China, Health, Health and Lifestyle
ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় বিশ্বজুড়ে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। বেইজিংয়ের একটি হাসপাতালে সম্প্রতি হেপাটাইটিস ডি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম 'মনোক্লোনাল অ্যান্টিবডি' ওষুধ প্রয়োগ করা হয়েছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিংভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ‘হুয়াহুই হেলথ’-এর যৌথ গবেষণায় আবিষ্কার হয়েছে এই বিশেষ ওষুধ, যার নাম 'লিবেভিটুগ'। এটিই বিশ্বের প্রথম মনোক্লোনাল অ্যান্টিবডি যা ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন এই রোগের চিকিৎসার ক্ষেত্রে যে শূন্যতা ছিল, এই উদ্ভাবন তা পূরণ করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। ২০২৬ সালের জানুয়ারিতে চীনের 'ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন' বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ওষুধটিকে শর্তসাপেক্ষে বাজারজাতকরণের অনুমোদন দেয়। লিবেভিটুগ মূলত হেপাটাইটিস বি এবং ডি ভাইরাসকে লিভার বা যকৃতের কোষে প্রবেশ করতে বাধা দেয়। ২০১৮...
দীর্ঘ বিরতির পর বেইজিং-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট শুরু

দীর্ঘ বিরতির পর বেইজিং-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট শুরু

China
দীর্ঘ প্রতীক্ষার পর চীনের রাজধানী বেইজিং এবং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইট বেইজিং থেকে ছেড়ে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে পৌঁছায়। ফ্লাইটটি পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াচুন এবং অন্যান্য উচ্চপদস্থ কূটনীতিকরা বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের স্বাগত জানান। এই ফ্লাইটের মাধ্যমেই দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে আবার শুরু হলো। এর ফলে এখন থেকে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে। সূত্র: সিএমজি...
চীনে বাড়ছে মরণোত্তর অঙ্গদান হার: উপকৃত ৩ লক্ষাধিক মানুষ

চীনে বাড়ছে মরণোত্তর অঙ্গদান হার: উপকৃত ৩ লক্ষাধিক মানুষ

China, Health, Health and Lifestyle
মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে মরণোত্তর অঙ্গদান হার এবং জনসচেতনতা উল্লেখযোগ্য বেড়েছে। ‘চীন অঙ্গদান প্রশাসনিক কেন্দ্র’-এর সাম্প্রতিক তথ্য বলছে, দেশে স্বেচ্ছায় অঙ্গদাতা হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন ৭৩ লাখ ৩০ হজারেরও বেশি মানুষ । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে এ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী নাগরিকদের কাছ থেকে সংগৃহীত অঙ্গে ৬৫ হাজারের বেশি সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এর ফলে অঙ্গ বিকল হওয়া ২ লক্ষাধিক রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন আরও ১ লক্ষেরও বেশি মানুষ। এছাড়া, গবেষণার কাজে এ পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষের দেহদান সম্পন্ন হয়েছে। অঙ্গদানকারী এবং তাদের পরিবারের অবদানের প্রতি সম্মান জানাতে চীন জুড়ে ৩৮০টিরও বেশি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর ঐতিহ্যবাহী 'ছিংমিং উৎসব' চলাকালীন এসব স্মৃতিস্থলে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। চী...
বেইজিংয়ে ‘রোবট স্কুল’: মানবসদৃশ রোবট তৈরিতে নতুন দিগন্ত

বেইজিংয়ে ‘রোবট স্কুল’: মানবসদৃশ রোবট তৈরিতে নতুন দিগন্ত

China, Tech news
মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিদিনই কোন না কোন রোবট আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন। কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর, কখনো ভিন্ন ধরনের রোবটের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। তেমনিই রোবট প্রযুক্তিতে নতুন নজির স্থাপন করছে ‘রোবট স্কুল’। চীনের রাজধানী বেইজিংয়ে হয়ে যাওয়া এবারের ‘২০২৬ চুংকুয়ানছুন সম্মেলনে উন্নতমানের মেধাবী রোবট নজর কেড়েছে সবার। ওই সম্মেলনে রোবট তথ্য প্রশিক্ষণ কেন্দ্রে চলে বিশেষ কিছু প্রশিক্ষণ কার্যক্রম। যেখানে রোবটগুলোকে শিল্প কারখানা, স্মার্ট হোম এবং বাণিজ্যিক সেবার মতো নানা বাস্তব পরিস্থিতিতে কাজ শেখানো হয়। কিছু রোবটের মধ্যে তথ্য ঢুকিয়ে দেয়া হলে রোবটের ‘মস্তিষ্ক’ আরও দ্রুতগতির এবং কার্যক্ষম হয়ে উঠে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই রোবটগুলো কারখানা, সুপারমার্কেট এবং ঘরোয়া কাজে ব্যবহার করা হবে, যা মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলবে আরও সহজ। বে...
২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

China
চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ‘২০২৫ সালের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি’র তালিকা প্রকাশ করেছে। ৬০০টিরও বেশি মৌলিক গবেষণা থেকে দুই দফা কঠোর ভোটগ্রহণ ও বিশেষজ্ঞ পর্যালোচনার পর এই ১০টি মাইলফলক অর্জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শীর্ষ ১০টি বৈজ্ঞানিক অগ্রগতি হলো: ১. ছাংএ্য-৬ এর সাফল্য: প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহ করে এর বিবর্তনমূলক ইতিহাস ও বিশাল সংঘর্ষের প্রভাব উন্মোচন। ২. হীরার ফিল্ম উৎপাদন: উদ্ভাবনী পদ্ধতিতে বৃহৎ পরিসরে নমনীয় ও অতি-সমতল হীরার ফিল্ম তৈরির প্রযুক্তি। ৩. পরমাণু ফিউশন: নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন যন্ত্রের মাধ্যমে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সফল পরিচালনা। ৪. হৃদরোগ গবেষণা: সেরামাইড রিসেপ্টর ও ব্যাকটেরিয়াল নিয়ন্ত্রক আবিষ্কার এবং হৃদরোগ ও বিপাকীয় রোগে তাদের ভূমিকা নিশ্চিতকরণ। ৫. অঙ্গ প্রতিস্থাপন: মানুষের...
বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নে ৬০ দেশের পক্ষে চীনের আহ্বান

বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নে ৬০ দেশের পক্ষে চীনের আহ্বান

China
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনে ৬০টি দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি প্রদান করে বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানিয়েছে চীন। সুইজারল্যান্ডে অবস্থিত জাতিসংঘ দপ্তরে চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য বলেন, বর্তমান বিশ্ব অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘ এবং বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা বৈশ্বিক শাসন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরছে। এ প্রেক্ষাপটে তিনি তিনটি প্রস্তাব তুলে ধরেন—প্রথমত, সার্বভৌম সমতা বজায় রাখা, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করা। পাশাপাশি মানবাধিকার ইস্যুকে ব্যবহার করে দ্বৈত মানদণ্ড প্রয়োগের বিরোধিতা করা। দ্বিতীয়ত, বহুপাক্ষিকতা জোরদার করে সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, জাতিসংঘের মানবাধিকার সংস্কার এগিয়ে নেওয়া এবং উন্ন...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা

China, Cover Story
বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৃহস্পতিবার চীনা দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়। এ ছাড়া একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশ পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, ভালো বন্ধু ও বিশ্বস্ত অংশীদার। দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের একটি উদাহরণ স্থাপন করেছে। তিনি আরও উল্লেখ করেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং রাষ্ট্রপতি সাহ...
নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

China
চীন বুধবার নিজস্ব প্রক্তিতে তৈরি অত্যাধুনিক অ্যাটলাস ড্রোন-বহর পরিচালনা ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ কার্যপ্রক্রিয়ার ভিডিওচিত্র উন্মোচন করেছে। স্থল যুদ্ধযান, নিয়ন্ত্রণ যান এবং সহায়ক যান নিয়ে গঠিত ড্রোন-বহরের ব্যবস্থাটি কেবল যুদ্ধক্ষেত্রের প্রয়োগই প্রদর্শন করেনি, বরং গাণিতিক যুক্তিপ্রবাহ ভিত্তিক প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতিও তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায়, একটি নির্দিষ্ট দূরত্বে দৃশ্যত একই রকম তিনটি লক্ষ্যবস্তু স্থাপন করা হয়। ব্যবস্থাটি দ্রুত সমন্বিত পর্যবেক্ষণ চালায়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে থেকে স্বয়ংক্রিয়ভাবে মূল নিয়ন্ত্রণ লক্ষ্যবস্তুটি শনাক্ত করে, লঞ্চারটি খোলে এবং এক ঝাঁক ড্রোন উৎক্ষেপণ করে। ড্রোনগুলো মাঝ-আকাশে দ্রুত লক্ষ্যবস্তুটিকে স্থির করে এবং নির্ভুলভাবে আঘাত হানে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশনের লোগোযুক্ত সোয়ার্ম-২ নামের ড্রোনবহরটি তিন সেকেন্ডের উৎক্ষেপণ ব্যবধানের এ...
চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে

চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে

China
চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় প্রসাধনী তদারকি সম্মেলনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন। সম্মেলনে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ২০২৫ সালে দুটি নতুন প্রসাধনী উপাদান নিবন্ধনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং মোট ১৬৯টি নতুন উপাদান ফাইলিংয়ের মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫০টি দেশীয় এবং ১৯টি আমদানিকৃত উপাদান রয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৮৭ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রসাধনী উপাদান ব্যবস্থাপনায় চীনে বড় পরিবর্তন আসে ২০২১ সালে, যখন প্রসাধনী তত্ত্বাবধান ও প্রশাসন প্রবিধান কার্যকর হয়। এর আগে সব নতুন উপাদানের জন্য নিবন্ধন বাধ্যতামূলক ছিল, যার ফলে তিন দশকে মাত্র ১৪টি নতুন উপাদান অনুমোদন পায়। নতুন দ্বৈত পদ্ধতি—নিবন্ধন ও ফাইলিং—চালু হওয়ার পর থেকে নতুন উপাদানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। শিল্প তথ্য...
404 Not Found

404 Not Found


nginx