দক্ষিণ চীন সাগর ইস্যুতে কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে আসিয়ান: ইন্দোনেশীয় বিশেষজ্ঞ
সাকিব সিকান্দার
আঞ্চলিক বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ বাড়লেও দক্ষিণ চীন সাগর ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। ইন্দোনেশিয়ার একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এ মন্তব্য করেছেন।
২০১৬ সালের ১২ জুলাই ফিলিপাইনের একতরফা উদ্যোগে গঠিত একটি তথাকথিত সালিশি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক দাবিকে প্রত্যাখ্যান করে একটি রায় দেয়।
তথাকথিত দক্ষিণ চীন সাগর এই সালিশি রায়ের দশম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের নেতৃত্বে ১৪টি দেশ ট্রাইব্যুনালের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্ট্র্যাটেজিক, রেজিলিয়েন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ সিয়ারোনি রোফি বলেন, দক্ষিণ চীন সাগর ই...











