China Archives - Page 37 of 110 - Mati News
Friday, September 18

China

আধুনিক প্রযুক্তিতে এগোচ্ছে চীনের কৃষি খাত

আধুনিক প্রযুক্তিতে এগোচ্ছে চীনের কৃষি খাত

Agriculture Tips, China
শুভ আনোয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও যুগান্তকারী বীজ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সীমিত সম্পদ ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি খাদ্য উৎপাদন করছে চীন। গত সোমবার দেশের কৃষিমন্ত্রী চাং চু এ কথা জানান। মন্ত্রী বলেন, জমি, পানি এবং রাসায়নিক উপাদানের ওপর নির্ভরতা কমিয়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এখন কৃষির উৎপাদনশীলতার প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। আধুনিক কৃষির এই রূপান্তর বৈশ্বিক খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। চাং চু জানান, কৃষিখাতে বিজ্ঞান ও প্রযুক্তির অবদানের হার বর্তমানে ৬৪ শতাংশ ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, চীনের কৃষির প্রবৃদ্ধি এখন মূলত সম্পদনির্ভর প্রসারের পরিবর্তে প্রযুক্তির উদ্ভাবন দ্বারাই পরিচালিত হচ্ছে। মন্ত্রী জানান, দেশটিতে উচ্চমানের কৃষিজমি তৈরি অব্যাহত রাখা হবে। পাশাপাশি পাহাড়ি ভূখণ্ডের উপযোগী আধুনিক কৃষি যন্...
বন্যা ও টাইফুন মোকাবিলায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিল চীন

বন্যা ও টাইফুন মোকাবিলায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিল চীন

China
বন্যা নিয়ন্ত্রণ ও টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে চীন। সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেয়। এই তহবিল কুয়াংতোং, ফুচিয়ান, চিয়াংসি, হুনান, লিয়াওনিং ও চিলিন—এই ছয়টি প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ, টাইফুন-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে। সম্প্রতি একাধিক টাইফুন চীনের উপকূলে আঘাত হানার পর দেশের দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং বিভিন্ন ভূতাত্ত্বিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয় দুটির তথ্য অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও পুনর্বাসন, জরুরি ঝুঁকি মোকাবিলা, সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিদর্শন ও অপসারণ এবং ক...
বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

China, Travel Destinations
আফরিন মিম চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে চীনের ইয়েলো সি–বোহাই উপসাগর উপকূলবর্তী পরিযায়ী পাখির অভয়ারণ্যের সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাংশান দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন জানিয়েছে, ২০২৪ সালের সম্প্রসারণের পর এটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যস্থলটির আরেকটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ, যা পরিযায়ী পাখির অভয়ারণ্যগুলোর সামগ্রিক সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের ছাংশান দ্বীপপুঞ্জ পূর্ব এশিয়া–অস্ট্রেলেশীয় পরিযায়ী পাখির উড়ালপথের একমাত্র সামুদ্রিক রুটে অবস্থিত। প্রতি বছর বোহাই সাগর অতিক্রমের ...
ইউরোপীয় পর্যটকদের আগমন বাড়ায় চীনে গ্রীষ্মকালীন পর্যটনে নতুন উল্লম্ফন

ইউরোপীয় পর্যটকদের আগমন বাড়ায় চীনে গ্রীষ্মকালীন পর্যটনে নতুন উল্লম্ফন

China, Travel Destinations
চলতি বছর গ্রীষ্মকালীন ছুটিতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক পর্যটক চীনকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। উষ্ণ আতিথেয়তা, সহজ ভ্রমণব্যবস্থা এবং স্বল্প পরিচিত গন্তব্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখার সুযোগ বিদেশি পর্যটকদের কাছে চীনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যভিত্তিক ভ্রমণ’ থেকে শুরু করে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্দেশিত ভ্রমণ’—এ ধরনের বিভিন্ন সাংস্কৃতিক পর্যটন কর্মসূচি চালু করায় চীন দ্রুতই স্বল্প সময়ে বৈচিত্র্যময় অভিজ্ঞতা খুঁজে বেড়ানো বিদেশি ভ্রমণকারীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হচ্ছে। উন্নত ভিসামুক্ত নীতি, পুনরায় চালু হওয়া আন্তর্জাতিক বিমান রুট এবং উন্নত পর্যটনসেবার ফলে ‘চায়না ট্রাভেল’-এর জনপ্রিয়তা বাড়ছে। ফলে বিদেশি পর্যটকেরা শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিবর্তে চীনের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার অভিজ্ঞতা অর্জনে আগ্রহী হচ্ছেন। অনল...
আইনের শাসন জোরদারে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন

আইনের শাসন জোরদারে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন

China
দেশের আধুনিকায়ন কার্যক্রমের জন্য অনুকূল আইনি পরিবেশ গড়ে তুলতে জনসাধারণের আইনবিষয়ক শিক্ষা জোরদার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন। ২০২৬-২০৩০ মেয়াদের পরিকল্পনাটি এ ধরনের নবম পরিকল্পনা। এটি প্রণয়ন করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ এবং চীনের বিচার মন্ত্রণালয়। পরিকল্পনায় আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইনকে সম্মান করা, নিয়ম মেনে চলা, চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ন্যায়বিচার সমুন্নত রাখার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে, দশকের শেষ নাগাদ জনসাধারণের আইনবিষয়ক শিক্ষা আরও প্রাতিষ্ঠানিক, মানসম্মত এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। নথিটিতে ব্যবসা-বাণিজ্য ও উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট আইনি সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা ...
ব্রুনাইয়ে গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রুনাইয়ে গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

China
ব্রুনাইয়ে চীনের গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় ব্রুনাইয়ে অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে মুয়ারা বন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রুনাইয়ে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিরক্ষা এটাসে তাই ছিলিন তার বক্তব্যে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে। পাশাপাশি বিশ্বশান্তি রক্ষা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, সমুদ্রপথে নিরাপত্তা প্রদান এবং মানবিক ত্রাণ কার্যক্রমে চীন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। সংবর্ধনা অনুষ্ঠানে পিএল’র বৈশ্বিক শান্তি প্রচেষ্টার ওপর একটি আলোকচিত্র প্রদর্শনীও করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পিএলএ’র অর্জন এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় এর ভূমিকার উচ্চ প্রশংসা করেন। একই সঙ্গে তারা দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সামরিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প...
চীনা দূতাবাসে জোরপূর্বক অনুপ্রবেশ: জাপানি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

চীনা দূতাবাসে জোরপূর্বক অনুপ্রবেশ: জাপানি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

China
জাপানের আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) এক কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরের শুরুতে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসে জোরপূর্বক সশস্ত্র অনুপ্রবেশের ঘটনায় একাধিক অভিযোগে সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন জাপানের প্রসিকিউটররা। টোকিও জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনটি প্রধান অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—অনধিকার প্রবেশ, আগ্নেয়াস্ত্র ও তলোয়ার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং ভীতি প্রদর্শন। তদন্ত অনুযায়ী, গত ২৪ মার্চ মুরাতা একটি ছুরি হাতে নিয়ে চীনা দূতাবাসের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে চীনা পক্ষ বলেছে, এর প্রভাব অত্যন্ত গুরুতর। এ ঘটনার জেরে বেইজিং জাপানের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং কড়া জবাব দিয়েছে। পাশাপাশি চীন অভিযোগ করেছে, ...
চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানালেন কিম জং-উন

চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানালেন কিম জং-উন

China
জোসেওন রাজবংশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৭৩তম বার্ষিকী উপলক্ষে, গতকাল (রোববার) উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন, পিয়ংগাননাম-দো’র হোয়েচাং-গুনে অবস্থিত, চীনা স্বেচ্ছাসেবী বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কেসিএনএ আজ (সোমবার) খবরটি জানায়। খবর অনুসারে, কিম জং-উন চীনা শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি, মাও আনইংয়ের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। সূত্র: সিএমজি...
উত্তাল সাগরে ৪৫ ভিয়েতনামিকে উদ্ধার, নিরাপদে হস্তান্তর করল চীন

উত্তাল সাগরে ৪৫ ভিয়েতনামিকে উদ্ধার, নিরাপদে হস্তান্তর করল চীন

China
দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে উদ্ধার করা ৪৫ জন ভিয়েতনামি নাগরিককে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর শুরু করেছে চীন। রোববার শুরু হওয়া এই হস্তান্তর প্রক্রিয়া সোমবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চীনের হাইনান মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৭টা ৫ মিনিটে হস্তান্তর কার্যক্রম শুরু হয়। রাত ৮টা ৫ মিনিটের মধ্যে ৪১ জনকে ভিয়েতনাম কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে। বাকি চারজনের মধ্যে তিনজন আহত হয়েছেন, একজন সহায়তাকারী হিসেবে কাজ করছেন। তাদের সোমবার হেলিকপ্টারের মাধ্যমে হস্তান্তর করা হবে। উত্তাল সমুদ্রের কারণে চীন ও ভিয়েতনামের উদ্ধারকারী জাহাজ দুটি পাশাপাশি ভিড়তে পারেনি। তাই নিরাপত্তা রশি ব্যবহার করে লাইফ র‍্যাফটের মাধ্যমে ধাপে ধাপে উদ্ধার হওয়া ব্যক্তিদের এক জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তর করা হয়। এর আগে শুক্রবার প্রতিকূল আব...
বেঁচে ফেরা ভিয়েতনামি নাবিকদের বার্তা— ‘ধন্যবাদ চীন’

বেঁচে ফেরা ভিয়েতনামি নাবিকদের বার্তা— ‘ধন্যবাদ চীন’

China
দক্ষিণ চীন সাগরে জাহাজডুবির পর চীনের দ্রুত উদ্ধার অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্ধার হওয়া ভিয়েতনামি নাবিকরা। ভিডিও বার্তায় তারা বলেন, ‘ধন্যবাদ চীন’। উদ্ধার হওয়া এক নাবিক চীনা উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাতে লেখা একটি চিঠিও প্রকাশ করেছেন। এদিকে, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জাহাজডুবির পর দ্রুত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য চীনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হাং জানান, দুর্ঘটনার পর ভিয়েতনাম দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের কাছে থাকা চীনা উদ্ধারকারী বাহিনী ও জাহাজগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করে। তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উভয় দেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা করছে ভিয়েতনাম। এর আগে শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফের কাছে ভিয়েতনা...
কোরীয় যুদ্ধের বিজয়বার্ষিকীতে চীনা স্বেচ্ছাসেবী সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কিম জং উন

কোরীয় যুদ্ধের বিজয়বার্ষিকীতে চীনা স্বেচ্ছাসেবী সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কিম জং উন

China
কোরীয় উপদ্বীপে ফাদারল্যান্ড লিবারেশন ওয়ারে বিজয়ের ৭৩তম বার্ষিকী উপলক্ষে চীনা পিপলস ভলান্টিয়ার আর্মির (সিপিভি) শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (ডিপিআরকে) সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, রোববার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিষয়ক কমিশনের সভাপতি কিম জং উন দক্ষিণ ফিয়ংআন প্রদেশের হোচাং কাউন্টিতে অবস্থিত চীনা স্বেচ্ছাসেবী সেনাদের শহীদ সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শহীদদের স্মৃতির প্রতি নীরব শ্রদ্ধা নিবেদন করেন এবং চীনের প্রয়াত নেতা মাও সেতুংয়ের পুত্র ও কোরীয় যুদ্ধে নিহত মাও আনইংয়ের সমাধিতে ফুল অর্পণ করেন। এছাড়া কিম জং উনের নামে চীনা স্বেচ্ছাসেবী সেনাদের স্মৃতিস্তম্ভে একটি পুষ্পস্তবকও অর্পণ করা হয়। প্রায় ৯০ হাজার বর্গমিটার আয়তনের এই সমাধিক্ষেত্রে ভাস্কর্য, শিলালিপি, রিলিফ ও চিত্রকর্মের মা...
নৌলের প্রভাবে চীনের তিন প্রদেশে বন্যা সতর্কতা জোরদার

নৌলের প্রভাবে চীনের তিন প্রদেশে বন্যা সতর্কতা জোরদার

China
টাইফুন নৌলের প্রভাবে পাহাড়ি বন্যার আশঙ্কা বেড়ে যাওয়ায় চীনের চিয়াংসি, হুনান ও কুয়াংতোং প্রদেশে বন্যা মোকাবিলায় জরুরি সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় বন্যা মোকাবিলায় জরুরি সাড়া দেওয়ার মাত্রা লেভেল-৪ থেকে লেভেল-৩-এ উন্নীত করেছে। রোববার মন্ত্রণালয় জানায়, তিন প্রদেশের ৪৩টি কাউন্টিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পাহাড়ি বন্যার রেড অ্যালার্ট জারি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চিয়াংসি ও হুনান প্রদেশে অতিরিক্ত দুটি বিশেষ কর্মদল পাঠানো হয়। স্থানীয় কর্তৃপক্ষকে টাইফুনের গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি পাহাড়ি নদী, পাহাড়ের পাদদেশের জনবসতি, নির্মাণাধীন এলাকা, উপত্যকার পর্যটনকেন্দ্র এবং সেতুর আশপাশে বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রয়োজন হলে ঝুঁক...
ডলারের বিপরীতে আরও শক্তিশালী ইউয়ান

ডলারের বিপরীতে আরও শক্তিশালী ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ২৮ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬ দশমিক ৭৯১১ ইউয়ান নির্ধারিত হয়েছে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী ড্রোনের সফল প্রথম উড্ডয়ন

চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী ড্রোনের সফল প্রথম উড্ডয়ন

China
বিমান চলাচলের উপযুক্ততার মানদণ্ড অনুযায়ী তৈরি চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী মানববিহীন আকাশযান (ইউএভি) টিপি২০০ রোববার পূর্ব চীনের শানতোং প্রদেশের ইয়ানথাই শহরে সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। ই-থং ইউএভি সিস্টেম কোম্পানি লিমিটেডের তৈরি করা টিপি২০০-এর পরীক্ষামূলক উড্ডয়নের সময় আকাশযানটি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় ছিল। এছাড়া এর আরোহণের উচ্চতা, ভ্রমণকালীন গতি এবং অন্যান্য সব কার্যক্ষমতার মান নকশায় নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। বিশেষভাবে দীর্ঘ সময় আকাশে অবস্থান এবং উচ্চ উচ্চতায় পরিচালনার জন্য নকশা করা টিপি২০০ পূর্ণ ভার বহন করে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় উড়তে সক্ষম। টিপি২০০ দূরপাল্লার সামুদ্রিক টহল, উপকূলীয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং নিয়মিত উপকূলরেখা পর্যবেক্ষণের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এছাড়া আবহাওয়া পরিবর্তন কর্মসূচি, আবহাওয়া পর্যবে...
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে চীন

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে চীন

China
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন আরও জোরদার করতে পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীন। রোববার রাষ্ট্রীয় কাউন্সিল তথ্য অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন চীনের প্রতিবন্ধী ব্যক্তিদের ফেডারেশনের চেয়ারম্যান ছেং খাই। তিনি জানান, নতুন পরিকল্পনার আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন সংশোধন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগি অবকাঠামো নির্মাণ-সংক্রান্ত আইন বাস্তবায়নে স্থানীয় বিধিমালা প্রণয়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা ও প্রাপ্তবয়স্ক অভিভাবকত্ব-সংক্রান্ত আইনি কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। ছেং বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমান সুযোগ নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং সহজগম্য পরিবেশ তৈরির ক্ষেত...