বিশ্বব্যাপী টিসিএম প্রসারে উদ্যোগ নিচ্ছে চীন
চীন এই বছর ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার (টিসিএম) বিশ্বব্যাপী প্রচার ও প্রসারে আরও তৎপর হবে এবং দেশটির টিসিএম হাসপাতালগুলোর শিশু চিকিৎসা, বার্ধক্যজনিত চিকিৎসা এবং জরুরি বিভাগের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। বুধবার ও বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় টিসিএম প্রশাসনের বার্ষিক বৈঠকে এসব কথা জানানো হয়।
বৈঠকে টিসিএম বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন এবং আন্তর্জাতিক গবেষণা প্রকল্পগুলোর প্রসারে নতুন কর্মসূচি চালু করার কথা জানানো হয়।
প্রশাসন জানিয়েছে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), আসিয়ান, ব্রিকস এবং জি২০-এর মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর মাধ্যমে টিসিএম সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ করা হবে।
বৈঠকে বিদেশি দেশগুলোতে উন্নতমানের টিসিএম কেন্দ্র স্থাপন, আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা মিশনে টিসিএম বিশেষজ্ঞ পাঠানো এবং আসিয়ান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বা...












