চীনা ভোক্তাদের ব্যয়ে নতুন প্রবণতা
চীনের অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতিতে পরোক্ষ ভূমিকা রাখছে দেশটির ক্রেতারা। সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদন বলছে, চীনের ক্রেতারা এখন আগের চেয়ে আরও বেশি সচেতন। কেনাকাটার ক্ষেত্রে তারা এখন নিজেদের একান্ত প্রয়োজনীয় বিষয় ও চাহিদাকেই প্রাধান্য দিচ্ছে বেশি। যার কারণে বিশ্বের টালমাটাল পরিস্থিতেও চীনের অর্থনীতি ধরে রাখতে পেরেছে স্থিতিশীল প্রবৃদ্ধি।
গ্লোবাল কনজিউমার অ্যান্ড রিটেইল অ্যানালিটিক্স ক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিলসেনআইকিউ’র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চীনে যারা এক সময় অর্থনৈতিকভাবে দুর্বল ভোক্তা গোষ্ঠী ছিল তাদের মধ্যে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সেইসঙ্গে চীনের অর্ধেকেরও বেশি পরিবার এখন তাদের আর্থিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে।
বিশ্ব অর্থনীতির চলমান অস্থিতিশীলতার মধ্যেই চীনের প্রায় ৩৪ শতাংশ ভোক্তা মনে করছেন, তাদের গৃহস্থালীর অর্থনীতি গত বছরের তুলনায় উন্নতি করে...










