Cover Story Archives - Page 2 of 220 - Mati News
Saturday, October 17

Cover Story

ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান

ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান

China, Cover Story
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। একই সঙ্গে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ঢাকা চায়না ডে ২০২৬। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক শামস রহমান বলেন, ঢাকা চায়না ডে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের পাশাপাশি সম্পর্ককে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চীনের দ্রুত উ...

মালয়েশিয়ায় মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

Cover Story
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস ২০২৬)। আন্তর্জাতিক হালাল বাণিজ্যের এ প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি’। মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলা আয়োজন করছে দেশটির বহিঃবাণিজ্য উন্নয়ন কর্পোরেশন। মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড। এ ছাড়া পৃথক একটি বুথে ইপিবি ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যো...
চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ গড়বে তরুণ প্রজন্ম: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ গড়বে তরুণ প্রজন্ম: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

China, Cover Story
চীন-বাংলাদেশ বন্ধুত্বকে আরও গভীর করতে দুই দেশের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, তরুণদের চীনা ভাষা শেখা, চীনকে জানা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে। বৃহস্পতিবার ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ঢাকা চায়না ডে’ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীন-বাংলাদেশ বন্ধুত্বের ভবিষ্যৎ তরুণদের হাতে। আমি আশা করি, বাংলাদেশের আরও বেশি তরুণ চীনা ভাষা শিখবে, চীনকে বুঝবে এবং পড়াশোনা, বিনিময় ও সফরের জন্য চীনে যাবে।” তিনি বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের গভীরতা বাড়ছে। ৫১ বছর ধরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান, সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা করে আসছে। চীনের রাষ্ট্রদূত জানান, চীন টানা ১৬ বছর ধরে ব...
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সঙ্গে জবির সমঝোতা স্মারক স্বাক্ষর

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সঙ্গে জবির সমঝোতা স্মারক স্বাক্ষর

China, Cover Story, Education
বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর্থ অবজারভেশন-ভিত্তিক বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সম্প্রতি চীনের শাংহাইয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ উপলক্ষে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে তার দপ্তরে সমঝোতা স্মারকের স্বাক্ষরিত অনুলিপি হস্তান্তর করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেকসহ ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকগণ। সমঝোতা স্মারকের অন্যতম প্রধান লক্ষ্য ইন্টারন্যাশনাল ডেটা নেটওয়ার্ক ফর আর্থ অবজারভেশনের আওতায় বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করা। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের পক্ষে অধ্যাপক লি কুওছিং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ...
দুর্যোগ পরবর্তী টেকসই পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ জরুরি: ড. লি ছিওশান

দুর্যোগ পরবর্তী টেকসই পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ জরুরি: ড. লি ছিওশান

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং পুনর্নির্মাণ প্রক্রিয়ায় কেবল সাময়িক ব্যবস্থাপনার ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত নীতিমালা গ্রহণের প্রয়োজনের ওপর জোর দিয়েছেন বিশিষ্ট গবেষক ড. লি ছিওশান। তিনি সিছুয়ান বিশ্ববিদ্যালয় ও হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের যৌথ ‘ইনস্টিটিউট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (আইডিএমআর)-এর সহযোগী গবেষণা ফেলো হিসেবে কর্মরত। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ড টেবিল’-এর তৃতীয় পর্বের 'দুর্যোগ ঝুঁকি হ্রাস: চীন-বাংলাদেশ অভিজ্ঞতা ও সহযোগিতা' অধিবেশনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বক্তব্যে ড. লি ছিউশান বলেন, 'দুর্যোগ ব্যবস্থাপনা কেবল জরুরি সাড়াদানের শেষ ধাপ নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণের নীতি একদিকে ম...
ব্লু কার্বন সংরক্ষণে বাংলাদেশ-চীন প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার আহ্বান

ব্লু কার্বন সংরক্ষণে বাংলাদেশ-চীন প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার আহ্বান

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বঙ্গোপসাগরকে ঘিরে টেকসই ও কম কার্বন-ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রযুক্তি, অর্থায়ন, গবেষণা ও দক্ষতা বিনিময় জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন ও পরিবেশগত আইন ও নীতি গবেষক সহকারী অধ্যাপক প্রীতি কনা সিকদার। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বঙ্গোপসাগরে সমুদ্র অর্থনীতি এবং টেকসই উন্নয়ন’ অধিবেশনে ‘ব্লু কার্বন-ভিত্তিক টেকসই উন্নয়ন: বঙ্গোপসাগরে নতুন অর্থনীতি নিশ্চিতকরণ—বাংলাদেশ-চীন সহযোগিতার সুযোগ’ শীর্ষক উপস্থাপনায় তিনি এ আহ্বান জানান। প্রীতি কনা সিকদার বলেন, ‘বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম উৎপাদনশীল সামুদ্রিক অঞ্চল। প্রায় ১৬ কোটি মানুষের জীবন-জীবিকা মৎস্যসম্পদ, নৌপরিবহন, জ্বালানি ও পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, লবণাক্ততার অনুপ্রবেশ ও আবাসস্থল ধ্বংসের কারণে এ অঞ্চ...
টেকসই সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশ-চীন জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরলেন ড. লিয়াও

টেকসই সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশ-চীন জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরলেন ড. লিয়াও

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: সমুদ্র অর্থনীতির টেকসই বিকাশে দেশগুলোর মধ্যে প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শাংহাই ওশান ইউনিভার্সিটির অধ্যাপক ও অ্যাপ্লাইড ইকোনমিকস বিভাগের প্রধান ড. লিয়াও চ্যফাং। সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বঙ্গোপসাগরে সমুদ্র অর্থনীতি এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. লিয়াও চ্যফাং বলেন, ‘বিশ্বজুড়ে সমুদ্র অর্থনীতির গুরুত্ব দ্রুত বাড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।‘ তিনি বলেন, ‘সমুদ্র অর্থনীতির বিকাশ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে পরিবেশ, সামাজিক উন্নয়ন এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা সরাসরি যুক্ত। তাই সমুদ্রসম্পদের ব্যবহ...
নতুন বিশ্বায়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: ড. ইয়ে ইউ

নতুন বিশ্বায়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: ড. ইয়ে ইউ

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: নতুন যুগের বিশ্বায়ন এবং এতে চীন ও বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ইনস্টিটিউট ফর ওয়ার্ল্ড ইকোনমি স্টাডিজের ভারপ্রাপ্ত পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো ড. ইয়ে ইউ। বিশ্বায়নের বর্তমান গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি তিনটি মূল বিষয়ের ওপর আলোকপাত করেন— নতুন বিশ্বায়নের চরিত্র, বাংলাদেশের সামনে সুযোগ ও চ্যালেঞ্জ এবং এতে চীনের ভূমিকা। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর ‘ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল চেঞ্জেস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন বাংলাদেশ’ শীর্ষক সেশনে তিনি এ বিষয়ে দেওয়া বিশেষ বক্তব্যে এ কথা বলেন। এ ছাড়াও তিনি এ বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থিতদের সামনে তুলেন ধরেন নিজের মতামত। ড. ইয়ে ইউ উল্লেখ করেন, প্রযুক্তিগত অগ্রগতি, বিশেষ করে কৃত্র...
ঢাবি ও চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাবে এসআইআইএস-এর বই উপহার, বুদ্ধিবৃত্তিক সম্পর্ক জোরদারের আহ্বান

ঢাবি ও চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাবে এসআইআইএস-এর বই উপহার, বুদ্ধিবৃত্তিক সম্পর্ক জোরদারের আহ্বান

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান আরও বেগবান করতে বাংলাদেশস্থ চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ বইয়ের সংকলন উপহার দিয়েছে শাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ। একইসঙ্গে ‘একাডেমি অব কনটেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’ প্রকাশিত ‘কিওয়ার্ডস অব আন্ডারস্ট্যান্ডিং দ্য কমন ডেভেলপমেন্ট অব এশিয়া’ বইটির বাংলা ও ইংরেজি দ্বিভাষিক সংকলনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘শাসন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকের ফাঁকে এই সংকলন হস্তান্তর ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে অ্যাকাডেমি অব কনটেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ'। অনুষ্ঠানে এসআইআইএস-এর ভাইস প্রেসিডেন্ট লি খাইশেং বাংলাদেশস্থ চাইন...
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, চীনের সঙ্গে সহযোগিতার তাগিদ

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, চীনের সঙ্গে সহযোগিতার তাগিদ

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে অস্থিরতার কারণে বাংলাদেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম আলী আশরাফ। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর ‘ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল চেঞ্জেস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন বাংলাদেশ’ শীর্ষক সেশনে তিনি এ বিষয়ে একটি উপস্থাপনা করেন। উপস্থাপনায় অধ্যাপক আলী আশরাফ বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তাকে প্রভাবিত করছে না, এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ, সামুদ্রিক বাণিজ্য ও অর্থনীতিতেও পড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক ‘চেক পয়েন্ট’গুলোতে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ...
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা প্রত্যাশা বাংলাদেশের

সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা প্রত্যাশা বাংলাদেশের

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: চীন-বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এ এন এম এহছানুল হক মিলন। তিনি সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি), মানবসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথভাবে কাজ করার বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এ সেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘ঝড়, বৃষ্টি কিংবা রোদ— চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে।‘ তিনি চীনের অর্থনৈতিক সমৃদ্ধির উদাহরণ টেনে উল্লেখ করেন, কীভাবে বিশাল জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করে দেশটি আজ বিশ্ব অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। বাংলাদেশের জনসংখ্যাও দেশের অন্যতম প্রধান সম্পদ এবং বর্তমানে 'ডেমোগ্রাফিক...
বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: আলতাফ হোসেন চৌধুরী

বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: আলতাফ হোসেন চৌধুরী

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন ও শাসন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ব্লু ইকোনমি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাস্তব-ভিত্তিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর উদ্বোধনী সেশনের বক্তব্যে তিনি এ কথা বলেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক শুধু রাজনৈতিক যোগাযোগের ওপর নির্ভর করে না; কার্যকর প্রতিষ্ঠান, প্রশাসনিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়নের ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। অবকাঠামো ও বিনিয়োগের পাশাপাশি এসব ক্ষেত্রে সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো দেশ চীনের সফল উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। তবে কোনো অভিজ্ঞতা সরাসরি অনুকরণ ন...
সিল্ক রোড থেকে আজকের বাংলাদেশ-চীন সম্পর্ক: ওসিপিএএসএস চেয়ারম্যান

সিল্ক রোড থেকে আজকের বাংলাদেশ-চীন সম্পর্ক: ওসিপিএএসএস চেয়ারম্যান

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: সিল্ক রোডের সময়কাল থেকেই বাংলাদেশ এবং চীনের মানুষের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গভীর সংযোগ বিদ্যমান। এই ঐতিহাসিক অংশীদারত্ব পুনরুদ্ধার করে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক'-এ স্বাগত বক্তব্যে এসব কথা বলেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (ওসিপিএএসএস) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক একটি সুসংহত ও বহুমাত্রিক অংশীদারত্বে উন্নীত হয়েছে। বর্তমান চীন-বাংলাদেশ সম্পর্ক যৌথ ভবিষ্যৎ ও আঞ্চলিক সংহতির এক নতুন উচ্চতায় পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।‘ গেল চার দশকে চীন যে...
পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশ যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশ যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন পরিচালনা ও টেকসই উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে চীন ও বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘শাসন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকে চীনা রাষ্ট্রদূতের পক্ষে লিখিত বক্তব্যে এসব কথা বলেন দূতাবাসের কালচার কাউন্সেলর লি শাও ফেং। বক্তব্যে তিনি জানান, চীন ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধি এবং নতুন যুগে ভাগাভাগি ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে এই যৌথ সংলাপ অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ও...
উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ-চীন সহযোগিতা বৃদ্ধির আহ্বান লি খাইশেংয়ের

উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ-চীন সহযোগিতা বৃদ্ধির আহ্বান লি খাইশেংয়ের

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: বৈশ্বিক ও আঞ্চলিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. লি খাইশেং। সোমবার ঢাকায় ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর উদ্বোধনী সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক লি বলেন, ‘বর্তমানে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থা ও জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ সবমিলিয়ে বিভিন্ন দেশ নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।‘ তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশের সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বৈশ্বি...