Education Archives - Page 2 of 38 - Mati News
Thursday, August 20

Education

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সপ্তম শ্রেণির পড়াশোনা

অষ্টম শ্রেণির পড়াশোনা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

মডেল টেস্ট , কুইজ, প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন ও উত্তর, অনুশীলনীর উত্তর

গণিত অনুশীলনীর উত্তর

 

টেক্সটাইল ও ফ্যাশন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় বিসিসিসিআই ও চীনের চেচিয়াং সাই-টেক বিশ্ববিদ্যালয়ের বৈঠক

টেক্সটাইল ও ফ্যাশন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় বিসিসিসিআই ও চীনের চেচিয়াং সাই-টেক বিশ্ববিদ্যালয়ের বৈঠক

China, Education
শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, টেক্সটাইল, ফ্যাশন এবং শিল্পভিত্তিক প্রশিক্ষণে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যালয়ে চীনের স্বনামধন্য চেচিয়াং সাইন্স-টেক ইউনিভার্সিটির (জেডএসটিইউ) ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার বিসিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চেচিয়াং সাই-টেক ইউনিভার্সিটির ‘স্কুল অব ফ্যাশন, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর ভাইস ডিন, অধ্যাপক সু ছিউছেই। বৈঠকে টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং খাতের বিশেষজ্ঞ অধ্যাপক এবং একাডেমিক পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় অধ্যাপক সু ছিউছেই ফ্যাশন ও টেক্সটাইল প্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা ও...
চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

China, Education, ক্যাম্পাস, জাতীয়, শিক্ষা সংবাদ
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং পিপল-টু-পিপল কানেকশন আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কাজ করতে চায় বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার সিনো-বাংলা ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার পর্যায়ের সম্পর্কের পাশাপাশি দুই দেশের শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এতে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। সাদিক কায়েম বলেন, গত ১৫ মে চীন সরকারের আমন্ত্রণে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সফরে প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেইজিং, বাণিজ্যিক নগরী শাংহাই ও কুয়াংচৌ পরিদর্শন করে। এ সময় চীনের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রসংসদের সঙ্গে মতবিনিময় করেন তারা। প্রত...
চীন সরকারের বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে

চীন সরকারের বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে

Career, China, Education
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও চীনা সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থী জান্নাতুন নাহার। চীন সরকারের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, এই বৃত্তি শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় না, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করে। চীনা সরকারি বৃত্তির মাধ্যমে পিএইচডি করার সুযোগ পাওয়ায় চীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাতুন নাহার বলেন, এই বৃত্তি তার কাছে শুধু একটি শিক্ষাবৃত্তি নয়; এটি দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে বাংলাদ...
প্রেক্ষাপট: শ্রীলঙ্কায় ১০ লাখ রিয়াল খরচে কাতার চ্যারিটির অত্যাধুনিক সায়েন্স ল্যাব

প্রেক্ষাপট: শ্রীলঙ্কায় ১০ লাখ রিয়াল খরচে কাতার চ্যারিটির অত্যাধুনিক সায়েন্স ল্যাব

Question Bank
শ্রীলঙ্কার কালুতারা মুসলিম সেন্ট্রাল কলেজে একটি নবনির্মিত আধুনিক বিজ্ঞান গবেষণাগার ভবন উদ্বোধন করেছে কাতার চ্যারিটি। দেশটিতে শিক্ষা ও বৈজ্ঞানিক শিক্ষার প্রসারে এটিকে একটি বড় ধরণের বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার সুযোগ তৈরি হলো।প্রায় ১০ লাখ ৬৫ হাজার (১০,৬৫,০০০) কাতারি রিয়াল ব্যয়ে নির্মিত এই বিজ্ঞান কমপ্লেক্সের মূল লক্ষ্য হলো সিংহলি, তামিল এবং ইংরেজি ভাষাসমূহে অধ্যয়নরত ১,৫০০-এরও বেশি শিক্ষার্থীর জন্য আধুনিক ও উন্নত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের তত্ত্বীয় আলোচনার বাইরে হাতে-কলমে বৈজ্ঞানিক চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।পশ্চিম প্রদেশের গভর্নর হানিফ ইউসুফ এবং শ্রীলঙ্কায় কাতার দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স খলিল আল-মাহমুদ যৌথভাবে এই নতুন স্থাপনাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।...
২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও মানদণ্ড ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও মানদণ্ড ঘোষণা সৌদি আরবের

প্রাথমিক সাধারণ ইংরেজি
২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগের আওতায় আবাসন সেবাকে মূলত ‘ইকোনমি’ ও ‘ফার্স্ট ক্লাস’—এই দুই শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। একই সঙ্গে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত আবাসন স্থাপনাগুলোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘনের তালিকাও চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এই নতুন নিয়মের মূল লক্ষ্য হলো আবাসন খাতের নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামোকে আরও শক্তিশালী করা এবং হজযাত্রীদের জন্য সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিত করা।সৌদি পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল-আনসারি জানিয়েছেন, নতুন এই পরিবর্তনের মাধ্যমে আবাসন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কঠোর তদারকির আওতায় আনা হবে। এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার আগে, কার্যক্রম শুরুর প্রাক্কালে এবং নিয়মিত কার্যক্রম চলাকালীন একাধিক ধাপে পরিদর্শন করা হ...
নতুন নামে যাত্রা শুরু এয়ারটেলের: এখন থেকে পরিচিতি পাবে ‘সার্কেল’ হিসেবে

নতুন নামে যাত্রা শুরু এয়ারটেলের: এখন থেকে পরিচিতি পাবে ‘সার্কেল’ হিসেবে

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বন্ধুরা, তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন থেকে পরিচিত হবে ‘সার্কেল’ নামে। একটা সময় বন্ধুত্ব মানে ছিল সবাইকে চেনা, কিন্তু আজ বন্ধুত্ব মানে এমন মানুষদের খুঁজে পাওয়া যারা সত্যিই তোমাকে বোঝে। যারা তোমার মনের সঙ্গে তাল মেলায়, তোমার নীরবতা বুঝতে পারে, সাফল্যে আনন্দিত হয় এবং কঠিন সময়ে পাশে থাকে। বন্ধুত্বের এই বাস্তব সত্য থেকেই বাংলাদেশে এয়ারটেলের নতুন পরিচয় সার্কেলের যাত্রা শুরু হলো।বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। শুধু কল আর মেসেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি হয়ে উঠেছে তোমাদের গল্প, গান, আড্ডা আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তোমরা যেমন বদলেছ, এয়ারটেলও বদলেছে তোমাদের সঙ্গে তাল মিলিয়ে। এখন সময় এসেছে পুরোনো কানেকশন সঙ্গে রেখেই নতুন দিনের আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়ার।বাংলাদেশের অলওয়েজ-অন তরুণ প্রজন্মের জন্য সার্কেল নিয়ে আসছে সেরা সব অফার, আরও...
সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা আজ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা আজ

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এই সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য এই সভায় সরকারের ছয় মাসের কার্যক্রম, অর্জন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।এছাড়া প্রধ...
প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ

প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ

প্রাথমিক সাধারণ ইংরেজি
কাতারের স্থল শুল্ক বিভাগ আবু সামরা সীমান্ত ক্রসিং দিয়ে দেশে অবৈধ মাদক পাচারের একটি প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। নিয়মিত শুল্ক তল্লাশি ও পরিদর্শনের সময় কর্মকর্তাদের সতর্কতার কারণে যাত্রীর মালামালের মধ্যে লুকানো এসব নিষিদ্ধ দ্রব্যাদি শনাক্ত করা সম্ভব হয়।স্থল সীমান্ত দিয়ে আসা এক যাত্রীর লাগেজ ও পরা পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ হাশিশ ও শাবু সহ মোট ২৪.৩৯ গ্রাম মাদকদ্রব্য এবং ৩০টি লাইরিকা ট্যাবলেট উদ্ধার করেন কর্তব্যরত শুল্ক কর্মকর্তারা।দেশে সব ধরনের মাদকদ্রব্য ও ক্ষতিকর নিষিদ্ধ সামগ্রীর চোরাচালান প্রতিরোধে কাতারের প্রতিটি স্থল সীমান্ত ক্রসিংয়ে শুল্ক ও নিরাপত্তা পরিদর্শনের পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে ল্যান্ড কাস্টমস বিভাগ নিশ্চিত করেছে।...
দেশে হামের প্রকোপ অব্যাহত: গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, মোট সংখ্যা ৯০৮

দেশে হামের প্রকোপ অব্যাহত: গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, মোট সংখ্যা ৯০৮

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিনজন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৮০৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে।হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।...
গ্যাস সংকট কাটাতে আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব

গ্যাস সংকট কাটাতে আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দেশে গ্যাস সরবরাহে দীর্ঘদিনের ঘাটতি থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিই বর্তমানে তাৎক্ষণিক একমাত্র ভরসা। তবে আমদানির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর সীমাবদ্ধতা আমাদের জ্বালানি নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বর্তমানে মাত্র দুটি ভাসমান এলএনজি টার্মিনালের ওপর পুরো দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা নির্ভরশীল। এর মধ্যে কোনো একটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, যা সাম্প্রতিক গ্যাস সংকটের সময় স্পষ্ট হয়েছে।কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বর্তমানে আংশিক সরবরাহ দিচ্ছে। ক্ষতিগ্রস্ত বয়লারটি সচল করার প্রক্রিয়া চলমান রয়েছে। পূর্বে ধারণা করা হয়েছিল যে, এটি পরীক্ষার জন্য টার্মিনালটি টানা ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে, যা গ্যাস সরবরাহকে আরও সংকটাপন্ন করে তুলত। তবে বর্তমানে বিকল...
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার

তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার

প্রাথমিক সাধারণ ইংরেজি
ইরানের তিন পাইলটকে ছয় মাস ধরে বন্দি রাখার যে অভিযোগ তেহরান তুলেছে, তাকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সূচনালগ্নে সামরিক অভিযানের সময় কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং এরপর ওই পাইলটদের আটক করা হয়। তবে দোহা কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পাইলটদের আটকের দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রধান মিরজানা স্পোলিয়ারিচের কাছে পাঠানো এক চিঠিতে দাবি করেন, পাইলট জাভাদ সালেহি, আবদুল মাজিদ দাশতিয়ান ও ইমরান বেহরোশিয়ান ছয় মাস ধরে কাতারে বন্দি রয়েছেন। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, পাইলটদের সঙ্গে আন্তর্জাতিক আইন ও বিধির পরিপন্থি আচরণ কর...
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যা ও ঝড়ে বিপর্যস্ত জনজীবন, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যা ও ঝড়ে বিপর্যস্ত জনজীবন, নিহত ৫

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও বন্যার কবলে পড়ে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দি অনেক বাসিন্দাকে নৌকা ব্যবহার করে উদ্ধার করতে হচ্ছে। ইন্ডিয়ানাপোলিসের মধ্য দিয়ে প্রবাহিত হোয়াইট রিভারসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট জানিয়েছেন, গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন শুক্রবার প্রেসিডেন্টের কাছে জরুরি অবস্থা ঘোষণার আবেদন জানান, যাতে রাজ্যটি দ্রুত ফেডারেল সহায়তা লাভ ক...
সিলেটের শাহজালাল মাজারের দানবাক্স থেকে ৩৪ দিনে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সিলেটের শাহজালাল মাজারের দানবাক্স থেকে ৩৪ দিনে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গণনার ফলাফল গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এদিন সকালে মাজারের তিনটি দানবাক্স ও তিনটি ডেগ সিলগালা অবস্থায় খোলা হয়। টাকার পাশাপাশি দান হিসেবে দুই ভরি এক রতি স্বর্ণ, ১৫ ভরি ২ আনা রুপা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার তালিকায় রয়েছে ব্রিটিশ পাউন্ড, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ওমানি মুদ্রা (১০০০ বায়সা ও ১ রিয়াল), ৬৪ দিরহাম ২২ সেন সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা, ২৫০ ইরাকি দিনার, ৯০ তুর্কি লিরা, ১০০০ ভিয়েতনামি ডং, ১০০০ জাপানি ইয়েন, ১১২ রিয়াল ৫০ পয়সা কাতারি মুদ্রা, ১০ লেব...
একাদশে ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল

একাদশে ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল

admission
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় রয়েছেন। রাজধানীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ তাদের ভর্তি কার্যক্রমের বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলেজটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক আনুষ্ঠানিকভাবে ভর্তি নীতিমালা প্রকাশিত হওয়ার পরপরই ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য তাদের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে।গত ১১ আগস্ট প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের নম্বর ও গ্রেডসহ মার্কশিট বা নম্বরপত্রটি আগেভাগেই ডাউনলোড করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের নীতিমালা পাওয়ার পর ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত নিয়মাবলি ও সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কলেজ কর্...
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে রোববার, হরমুজ ঘিরে বাড়ছে উদ্বেগ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে রোববার, হরমুজ ঘিরে বাড়ছে উদ্বেগ

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যেই গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ আগামী রোববার শেষ হতে যাচ্ছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। এই সমঝোতার ৫ নম্বর ধারায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় উভয় দেশ নতুন করে হামলা শুরু করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান মধ্যস্থতার উদ্যোগ জোরদার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এরই মধ্যে তেহরান সফর করেছেন এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তেহরানের শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন সামরিক অভিযান বন্ধ করা এবং বিদেশে আট...