২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস
স্কুল-কলেজের গ্রীষ্মকালীন ছুটি ঘিরে চীজুড়ে জমে উঠেছে সিনেমা হল। একের পর এক নতুন চলচ্চিত্র মুক্তি, দর্শক আকর্ষণে বৈচিত্র্যময় আয়োজন এবং চলচ্চিত্রকেন্দ্রিক নানা প্রচারণার ফলে দেশটির গ্রীষ্মকালীন বক্স অফিস আয় নতুন উচ্চতায় পৌঁছেছে।
চীনের জনপ্রিয় বক্স অফিস ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওয়ান-এর তথ্য অনুযায়ী, এ বছরের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ইতোমধ্যে ২০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে।
এবারের গ্রীষ্মকালীন মৌসুমে ইতিহাসভিত্তিক, কমেডি, অ্যানিমেশন, সায়েন্স ফিকশন এবং ড্রামাসহ নানা ঘরানার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বড় বাজেটের দেশীয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'অল উইশেস কাম ট্রু', 'দ্য ডিসিসিভ মোমেন্ট' এবং 'মেক চংহে গ্রেট এগেইন'। পাশাপাশি আন্তর্জাতিক দর্শকপ্রিয় চলচ্চিত্র 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে', 'দ্য ওডিসি' এবং 'মোয়ানা ২'-এর প্রদর্শনীও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়...













