প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে - Mati News
Thursday, November 5

প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

শরতের সোনালি আবহে বেইজিংয়ের ইয়ানছি হ্রদের তীরে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২৬ সালের ‘এসো, একসঙ্গে বিকশিত হই’ তাইওয়ান প্রণালির দুই তীরের সংগীতানুষ্ঠান। এতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান—দুই প্রান্তের ৪০০ জনেরও বেশি স্বদেশবাসী অংশ নেন এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা ভাগ করে নেন।

এ সংগীতানুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়; বরং তাইওয়ান প্রণালির দুই তীরের মানুষের হৃদয়ের মেলবন্ধন এবং আন্তরিক সাংস্কৃতিক বিনিময়েরও একটি উপলক্ষ।

মধ্য-শরৎ উৎসবকে আবেগের সেতুবন্ধন হিসেবে তুলে ধরে অনুষ্ঠানে পরিবেশিত হয় দুই প্রান্তের মানুষের পরিচিত ও জনপ্রিয় গান। এসব গানের মধ্য দিয়ে জেগে ওঠে তাদের অভিন্ন সাংস্কৃতিক স্মৃতি।

একই সঙ্গে হাজার বছরের চীনা পুনর্মিলন-সংস্কৃতি তুলে ধরা হয় আন্তরিক ও আবেগঘনভাবে। সুর ও গল্পের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা অনুভব করেন অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও গভীর আত্মিক বন্ধন।

ভবিষ্যতে এ ধরনের আরও সাংস্কৃতিক বিনিময়ের প্রত্যাশা করা হচ্ছে, যাতে নিয়মিত যোগাযোগ ও যাতায়াতের মাধ্যমে দুই প্রান্তের মানুষ পরস্পরের আরও কাছাকাছি আসতে পারেন এবং পারস্পরিক বোঝাপড়া ও আন্তরিকতা গভীর করতে পারেন। এর মধ্য দিয়ে দুই প্রান্তের মানুষের একসঙ্গে পথচলার উষ্ণ অধ্যায় অব্যাহত থাকবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *