Entertainment Archives - Page 21 of 74 - Mati News
Monday, April 6

Entertainment

কোয়েলের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করবেন জিৎ

কোয়েলের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করবেন জিৎ

Entertainment
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করতে চলেছেন জিৎ। কোয়েলের সঙ্গেই এবার রোম্যান্স করবেন অভিনেতা। এ প্রেম বাস্তবে নয়, হবে সিনেমার পর্দাতে। সিনেমাটির নাম ‘শেষ থেকে শুরু’।ছবির পরিচালক রাজ চক্রবর্তী, তার পরিচালনাতেই নতুন করে জুটি বাঁধতে চলেছেন জিৎ-কোয়েল। সম্প্রতি, প্রকাশ্যে আনা হয়েছে জিৎ-কোয়েল জুটির এই ছবির পোস্টার। ‘শেষ থেকে শুরু’ তে জিৎকে দেখা যাবে মাহিদের চরিত্রে, আর কোয়েল হবেন তার পূজারিণী।ছবির প্রযোজনা করছে জিৎ-এর প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস। ছবিতে কোয়েল ছাড়াও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এর আগে জিৎ-কোয়েল জুটিকে পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রাজা চন্দের বেশ করেছি, প্রেম করেছি ছবিতে। দুবছর পর ফের একবার পর্দায় ফিরছে এই জুটি।দেব-রুক্মিণী জুটির ‘কিডন্যাপ’-এর পোস্টার মুক্তির পরে ‘শেষ থেকে শুরু’ পোস্টার প্রকাশ্যে আনার কথা জানিয়েছিলেন জিৎ। পয়লা বৈশাখে প্রকাশ...
আমাকে বাথরুম থেকে নগ্ন করে বের করে নির্যাতন করা হয় : মিলা

আমাকে বাথরুম থেকে নগ্ন করে বের করে নির্যাতন করা হয় : মিলা

Cover Story, Entertainment, Glamour
কণ্ঠশিল্পী মিলাকে নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের করে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।  মিলা  লিখেন: কত কত জীবিত 'নুসরাত' আইন এর কাছে দাঁড়ান দিনের পর দিন। কিন্তু না মেরে ফেলা পর্যন্ত তাদের জন্য কোনও আওয়াজ উঠবে না। আইন দেশের সুন্দর। দুই বছর হয়ে যাচ্ছে। কোর্ট এ উল্টা জঘন্য ভাবে চিৎকার দিয়ে অপবাদ দেয়া হয় আমাকে। বিচার তো দূর। দাখিল করা 'খ' ধারার চার্জশিট আমাকে না বুঝতে দিয়ে 'গ' ধারায় মামলা চার্জ গঠন করা হয়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার জানা ছিল, নারী ও শিশু নির্যাতন মামলায় কোনও রকমের হস্তক্ষেপে নেত্রীর কঠোর নিষেধ রয়েছে। তিন বার আদালতের আদেশ টানা অমান্য করলে জামিন বাতিল হবার কথা। পাঁচ বার আমাকে কোর্ট নানান বুঝ দিয়ে পার্মানেন্ট জামিন দেয়। আমি এখন বলতেও পারি নাই শেষের দিন আমার শাশুড়ি আমার স্বামীর কথায় আমাকে কি...
লিলির কথা

লিলির কথা

Cover Story, Entertainment, Glamour
কানাডিয়ান জনপ্রিয় ইউটিউবার লিলি সিং। নাচ, গান, অভিনয়—সব কিছুতেই আছেন তিনি। সম্প্রতি এসেছিলেন বাপ-দাদার দেশ ভারতে। বলিউড নিয়েও একটি গান গেয়েছেন। ২০১৭ সালে ‘ফোর্বস’-এর সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের তালিকায় লিলি সিংয়ের নাম ছিল পাঁচে। সে বছর তাঁর আয় ছিল প্রায় দেড় কোটি ডলার! বিনোদন দুনিয়ায় প্রেরণাদায়ক নবাগতদের নিয়ে আরেকটি তালিকা করে ‘ফোর্বস’, যে তালিকারও এক নম্বরে ছিলেন লিলি। এর মধ্যেই টিন চয়েস, পিপল চয়েস জেতা হয়ে গেছে। তাঁর লাইভ শো দেখতে ভিড় করে হাজারো মানুষ। কে এই লিলি? কী করেন তিনি? উত্তর, এমন কিছু নেই যা তিনি করেন না। র‌্যাপ গান, নাচ, অভিনয় তো আছেই; ২০১৭ সালে একটি বইও লিখেছিলেন। সে বছর তা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার হয়েছিল! ২০১৯ সালে লিলি নিজেকে নিয়ে গেছেন আরো এক ধাপ ওপরে—এনবিসি চ্যানেল ঘোষণা দিয়েছে তাঁর টক শোর। ‘আ লিটল লেট উইথ লিলি সিং’ শুরু হবে সেপ্টেম্বরে। সব মিলিয়ে ক্যারিয়ারের দারুণ...
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই : শাহানা

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই : শাহানা

Entertainment, Glamour
মনে আছে শাহানা গোস্বামীকে? আরে শাহানা বলিউড অভিনেত্রী। তবে আমাদের মনে রাখার কারণ হলো এই শাহানা বাংলাদেশের আলোচিত ছবি রুবাইয়াত হোসেনের'আন্ডার কনস্ট্রাকশন' এ অভিনয় করেছেন। মন্ট্রিয়াল বিশ্ব চলচ্চিত্র উৎসব, স্টকহোম চলচ্চিত্র উৎসবসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি উৎসব মাতিয়েছিল ছবিটি। এর আগে অবশ্য বাংলাদেশের মেহেরজান ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তবে বলিউড অভিনেত্রী আলোচনায় এলেন ভিন্নভাবে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না নায়ক নায়িকাদের। ছবির প্রয়োজনে অনেকে করেন ঠিকই। ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি হয় কী হয় না সে নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রীরা। তবে ব্যতিক্রম তু হ্যায় মেরা সানডে ছবির অভিনেত্রী শাহানা গোস্বামী। বললেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে তাঁর অসুবিধা হয় না। বলিউডে শাহানা যে খুব পরিচিত মুখ তা বলা যাবে না। রক অন, রু বু রু ও হিরোইনের মতো ছবিতে অভিনয় করেছেন। তবে প্রচারের...
বুকটাই কি আমার সব নাকি! : আলিয়া

বুকটাই কি আমার সব নাকি! : আলিয়া

Entertainment, Glamour
আমার ব্রেস্ট কি আমার পরিচয়? এর বাইরে কি আমার কোনো পরিচয় নেই? পার্সোনাল ব্লগে সমালোচকদের উদ্দেশে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন আলিয়া । অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ইব্রাহিম। সেই সমস্ত নিন্দুকদের জন্য, যাঁরা ইন্সটাগ্রামে পোস্ট করা তাঁর একটি ছবিকে কেন্দ্র করে কু-মন্তব্য করেছেন। যাঁরা বলেছেন, কোনো অভিনেত্রী নয়, তিনি আসলে একজন ভালো পর্নস্টার হতে পারেন। যাঁরা ভারতীয় সংস্কৃতিতে নষ্ট করে দিচ্ছেন বলে আঙুল তুলেছেন তাঁর দিকে। দিন কয়েক আগেই এক সংবাদমাধ্যমে আলিয়ার ব্লগে তাঁর একটি বিকিনি পরা হট ছবি প্রকাশ হয়। প্রথম দিকে ব্লগের অনুসরণকারীরা ঠিকঠাক মন্তব্যই করছিলেন। কিন্তু কিছু পর থেকেই মন্তব্যগুলি দেখে চোখ কপালে ওঠে আলিয়ার। হট ছবি দেওয়ার জন্য শুরু হয় বিতর্ক। অশালীন মন্তব্যে ভরে যায় তাঁর ব্লগ। প্রথমে খুব একটা পাত্তা দেননি তিনি। কিন্তু তাঁকে ইঙ্গিত করে এতটাই কু-মন্তব্য করা হয় যে ঠিক থাকতে পারেননি তিনি। নিন...
বউ পেটানোর মামলায় জামিন পেলেন হিরো আলম

বউ পেটানোর মামলায় জামিন পেলেন হিরো আলম

Entertainment
বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম কে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার বাদি হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে দায়ের করার মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ার কারণে আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন। হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন জানান, হিরো আলমের জামিন আবেদন শুনানির সময় তার স্ত্রী সুমি বেগম উপস্থিত ছিলেন। জামিন শুনানিকালে তিনি কোনো আপত্তি জানাননি। এর আগে গত ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে মারপিট ও নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়ায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরেই রাতেই পুলিশ হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ। https://www.youtube.com/watch?v=AoO_...
যৌন হেনস্থায় অভিযুক্তের সঙ্গে কেন কাজ করলেন অজয়? ক্ষোভ তনুশ্রীর

যৌন হেনস্থায় অভিযুক্তের সঙ্গে কেন কাজ করলেন অজয়? ক্ষোভ তনুশ্রীর

Cover Story, Entertainment
#MeToo ঝড়ে উত্তাল হলিউড থেকে বলিউড। বলিউডে যৌন হেনস্থা নিয়ে যিনি প্রথম মুখ খুলেছিলেন তিনি হলেন প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের বিরুদ্ধে তোলা তনুশ্রীর অভিযোগে উত্তাল হয় বি-টাউনে। অনেকেই সেসময় তনুশ্রীর সমর্থনে মুখ খোলেন। এবার অজয় দেবগণের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর অভিযোগ, যদি অলোকনাথের সঙ্গে ছবির শ্যুটিং আগেই হয়ে গিয়ে থাকে, তাহলেও ছবির নির্মাতাদের উচিত ছিল অলোকনাথের অংশটা ফেলে দিয়ে নতুন কাউকে দিয়ে ওই অংশটি ফের শ্যুট করা। অজয়কে আক্রমণ করে তিনি বলেন, '' এই ঘটনাই প্রমাণ করে বলিউড হিরোরা আদপে জিরো। এধরনে খ্য়তনামা বলি অভিনেতারা আসলে মানুষের আবেগে বুদ্ধিমত্তার সঙ্গে চাঁটি মারছেন। এদের আসলে মেরুদণ্ড নেই, এরা ভণ্ড। '' প্রসঙ্গত, ছবির ট্রেলার প্রকাশের আগে বেশিরভাগ লোকজনই ছবিতে অলোকনাথের অভিনয় করা জানত না। ছবির ট্রেলার মুক্তির দিন এবিষয়ে সিংঘম তারকা অজয়কে প্...
‘আমাকে খুশি করো, কাজ দেব’ : রিচা ভদ্র

‘আমাকে খুশি করো, কাজ দেব’ : রিচা ভদ্র

Entertainment
স্টার প্লাসে ‘খিচড়ি’ সিরিয়ালটির প্রচার শুরু হয়েছিল ২০০২ সালের ১০ সেপ্টেম্বর। সেখানে ‘চাক্কি পারেখ’ চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী রিচা ভদ্র। এরপর তিনি অভিনয় করেন স্টার ওয়ানের আরেকটি সিরিয়ালে, নাম ‘ইনস্ট্যান্ট খিচড়ি’ (২০০৫)। একই সময়ে স্টার প্লাসের ‘বা বহু ঔর বেবি’ সিরিয়ালে অভিনয় করেন। এই কমেডি সিরিজে তাঁর চরিত্রটির নাম ‘মিতালি পারভিন থাক্কার’। এরপর রিচা ভদ্র অভিনয় করেন সব টিভির ‘মিসেস টেন্ডুলকার’ নামে আরেকটি কমেডি সিরিজে। এই তিনটি হিন্দি সিরিয়ালে কাজ করে দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হন তিনি। কিন্তু এরপর তাঁকে আর দেখা যায়নি। কয়েক বছর পর মুখ খুললেন। এবার টাইমস অব ইন্ডিয়াকে রিচা ভদ্র জানালেন, কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। রিচা ভদ্র বলেন, ‘গোড়াতে তেমন সমস্যা হয়নি। কারণ শুরুতে আমি ছিলাম শিশুশিল্পী। তখন আমার পরিবারের কেউ সব সময় আমার সঙ্গে থাকতেন। আমার বিয়ের পর যখন কাজের ব্যাপারে আলোচনা করি...
ব্যক্তিগত প্রশ্নে রেগে গেলেন দীপিকা , জবাবে চুপ সাংবাদিকরা

ব্যক্তিগত প্রশ্নে রেগে গেলেন দীপিকা , জবাবে চুপ সাংবাদিকরা

Cover Story, Entertainment
গত বছরই গাঁটছড়া বেঁধেছেন এই সেলেব কাপল। পাপারাৎজিরাও প্রায় সমসমই তাক করে আছেন তাঁদের দিকেই। ইতিমধ্যে বি-টাইনের অন্যতম হটকেক বলতে যা বোঝায় তা হল দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। এমনকী 'রিলেশনশিপ গোল' হিসেবেও তালিকার শীর্ষের রয়েছে দীপবিরের নামই। বলার অপেক্ষা রাখে না, একাধিকবার অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের। সম্প্রতি ফের এমনই এক প্রশ্নে কার্যত মেজাজ হারালেন দীপিকা। একটি অনুষ্ঠানে দীপিকার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চান সাংবাদিকরা। তাঁকে জিজ্ঞেস করা হয় মা হওয়া নিয়ে কী ভাবছেন  তিনি, ব্যস এতেই রীতিমতো রেগে যান দীপিকা। সোজাসাপটা উত্তর দেন, "যেদিন আপনারা এই প্রশ্ন করা বন্ধ করবেন সেদিনই পরিবর্তন আসবে। যখন এটা হওয়ার, তখন হবে। নিশ্চয় সময় মতো মা হবো। একজন দম্পতি বা মহিলার ওপর এই বিষয়টা জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়।" এই প্রসঙ্গ রণবীর এড়িয়ে গেলেও, মুখের ওপরই জবাব দেন নায়িকা। যা দেখে এক...

মিশা বলে এই মেয়েটির প্রেমে হাবুডুবু খাচ্ছেন টোটা!

Entertainment
এক দুর্যোগের রাতে মিশার সঙ্গে আলাপ অনীক চট্টোপাধ্যায়ের। তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমে পরিণত হয়। মিশাকে যে সে ভালোবেসে ফেলেছে সেটা তাকে জানায় অনীক। তবে ভিন্ন ধর্মের প্রেম কি পরিবার মেনে নেবে? সংশয় তো রয়েছেই। শেষমেশ একদিন মিশাকে মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেবে বলে বাড়িতে নিয়ে আসে অনীক। কিন্তু ছেলের প্রেমিকাকে দেখতে পায়নি তাঁর মা। এটিকে একটি প্যারাসাইকো থ্রিলার হিসাবেই বর্ণনা করেছেন ছবির নির্মাতারা। ছবিতে 'মিশা'র ভূমিকায় অভিনয় করছেন নবাগতা দেবী। আর অনীকের ভূমিকায় টৌটা রায় চৌধুরী। অন্যান্য ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মা, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, তুলিকা বসু সহ অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অরিণ (প্রসেনজিৎ দাস), গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, রূপম ইসলাম ও অন্বেষা। আগামী ১৯ এপ্রিল মিশা দর্শকদের কতটা মন কাড়তে পারে এখন সেটাই দেখার।...
‘যৌনতায় ভরপুর’ ছবি নিয়ে যা বললেন ঋতুপর্ণা

‘যৌনতায় ভরপুর’ ছবি নিয়ে যা বললেন ঋতুপর্ণা

Cover Story, Entertainment, Health
সম্প্রতি কলকাতার নির্মাতা অগ্নিদেবের ছবিতে অভিনয় করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 'যৌনতায় ভরপুর' এমন তকমা অগ্নিদেবের মাথায় উঠেছে বহুদিন আগেই। ঋতুপর্ণাও স্বীকার করলেন সে কথা। কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাতকারে ঋতুপর্ণা বলেন, এক এক জন পরিচালক এক এক ধারায় চলেন। অগ্নির ছবিতে নায়িকার ‘ফিজিক্যালিটি’ একটা বড় জায়গা জুড়ে থাকে। অন্য পরিচালক হয়তো সম্পর্কের ক্ষেত্রে মানসিক চেতনার দিকটা বড় করে দেখান। এটাই স্বাভাবিক। ‘গহীন হৃদয়’ নামের এই ছবিতে কৌশিক সেন এবং ঋতুপর্ণা সেনগুপ্তর অন্তরঙ্গ ছবি প্রকাশ পেয়েছে। যা বড় পর্দায় দেখার জন্য কলকাতার মানুষ মুখিয়ে আছে বলেও বলছে সেখানের গণমাধ্যমগুলো। তিনি বলেন, এ ছবিতে অগ্নির দেখার চোখটাই আলাদা। আর গল্পের প্রয়োজনে, সম্পর্কের ক্ষেত্রে তো যৌনতা আসবেই! সেটাকে অস্বীকার করব কেন বলুন তো? আর এই সাদা-কালোর ব্যাকগ্রাউন্ডে যৌনতার নান্দনিকতাও চমৎকার ফুটে উঠেছে এই ছবিতে। ঋতুপর্ণা ...
স্পর্শকাতর মন্তব্যের পর সাফা কবির আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর হলেন

স্পর্শকাতর মন্তব্যের পর সাফা কবির আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর হলেন

Cover Story, Entertainment
টেলিভিশন নাটকের একজন শীর্ষ বাংলাদেশি  অভিনেত্রী ও মডেল সাফা কবির । চলতি সপ্তাহে একটি প্রাইভেট রেডিও স্টেশনে ধর্ম নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মৃত্যুর পরের জীবনে তিনি বিশ্বাস করেন না। সাফার এমন মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। দেশীয় বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে। একই বিষয় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর হয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এর অনলাইন ভার্সনে সাফাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে  বলা হয়েছে, নাস্তিকতা নিয়ে মন্তব্যের জন্য বাংলাদেশি অভিনেত্রী সাফা কবীরকে সেদেশে  ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। দেশটিতে নাস্তিক পরিচয় থাকার অভিযোগে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে বাংলাদেশের একটি প্রাইভেট রেডিও স্টেশনে একটি ইন্টারভিউ দেন সাফা কবীর। এতে তিনি মন্তব্য করেন, 'মৃত্যুর পরের জীবনে আমি বিশ্বাস করি না। প্রকৃতপক...
‘হুমকির মুখে’ আইয়ুব বাচ্চুর পরিবার

‘হুমকির মুখে’ আইয়ুব বাচ্চুর পরিবার

Cover Story, Entertainment
আইয়ুব বাচ্চুর স্ত্রী আর তাঁর মেয়েকে নাকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই দাবি করেছেন ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব। তিনি এখন আছেন কানাডায়। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায়। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ মঙ্গলবার দুপুরে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা আমার ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি আমার বোনেরও ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ। ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁর গানগুলোর ভেতর দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ এলআরবি নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না—এলআরবির প্রধান প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিবারের এই আপত্তির মুখে ব্যান্ডটির নাম পরিবর্তন করেছেন সদস্যরা। নতুন নাম হয়েছে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। এই ব্যান্ডের অন্যতম সদস্য মাসুদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এলআরবির প্রাণপুরুষ আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা আ...
এবার নতুন পেশায় পরীমনি!

এবার নতুন পেশায় পরীমনি!

Cover Story, Entertainment, Glamour
এবার নতুন পেশায় যোগ দিচ্ছেন ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরীমনি। যে পেশার লোকেরা তার ব্যক্তিগত জীবন, বিয়ে নিয়ে খুব বেগ দিয়েছেন, সেই পেশাকেই বেছে নিতে যাচ্ছেন তিনি। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশাকেই এবার বাছতে চলেছেন এই ঢালি ক্যুইন। তবে বাস্তবে নয়, অবশ্যই রুপালী পর্দায়৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘দেশা দ্য লিডার’ ছবির নির্মাতা সৈকত নাসিরের দ্বিতীয় ছবি ‘পাষাণ’- এ তাকে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত হবে পাষাণ। ছবির গল্প ভাবনা ও চিত্রনাট্য সৈকত নাসির নিজেই করেছেন। জুলাইয়ের শেষ সপ্তাহ নাগাদ ছবির শুটিং শুরু হতে পারে। ছবিতে যেমন রোমান্সে দেখা মিলবে পরীমনির তেমনই পর্দা কাঁপাবেন অ্যাকশনে। তবে পরীমনির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। জানা গেছে, ইতোমধ্যে পাষাণ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ছবিতে তাকে খুব সাহসী ও চঞ্চল মেয়ে হিসেবে তুলে ধরা হবে।...
পাওলি কে নগ্ন করতেই সিনেমার গল্প : তসলিমা

পাওলি কে নগ্ন করতেই সিনেমার গল্প : তসলিমা

Entertainment, Glamour, Health
অভিনেত্রী পাওলি দাম আর নগ্নতা এখন সমার্থক! পাওলিকে দেখলেই তার কাপড় খোলাতে ইচ্ছে করে! অনেকে এমন মনে করেন যে, সিনেমায় নগ্ন হতে পারেন দাম! কিন্তু কেউ নগ্ন হতে পারলে তাকে নগ্ন করতে হবে! তাই পাওলি দামকে নগ্ন করার জন্য লেখা হয়েছে সিনেমার গল্প! ছত্রাক-এর স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। পাওলি দাম অভিনীত ছত্রাক-এর যৌনদৃশ্যের খোঁজ সেই সময় যে কত জন করেছিলেন তার সঠিক হিসেব হয়ত মেলেনি। তবে ওই খোঁজের পরে, অনেকের মোবাইল ফোনেও সেভ করা থাকত পাওলি দামের সেই যৌনদৃশ্য। কিন্তু ছত্রাক-এর ছোঁয়া পাওয়ার কয়েক বছর পর, বাংলা সিনেমায় এখন পাওলি দামের নগ্নতার মাধ্যমে পুরুষতন্ত্রকে আরও বেশি আঁকড়ে ধরা হচ্ছে! যার জেরে আধুনিক এবং মানবতন্ত্রে বিশ্বাসী হওয়ার পরিবর্তে মানুষ আরও বেশি প্রাচীনপন্থী হয়ে যাচ্ছে! সাম্প্রতিক একটি বাংলা সিনেমাকে কেন্দ্র করে ফেসবুকে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন লজ্জার শিল্পী তসলিমা নাসরিন।...