‘হুমকির মুখে’ আইয়ুব বাচ্চুর পরিবার
আইয়ুব বাচ্চুর স্ত্রী আর তাঁর মেয়েকে নাকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই দাবি করেছেন ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব। তিনি এখন আছেন কানাডায়। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায়। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ মঙ্গলবার দুপুরে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা আমার ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি আমার বোনেরও ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ। ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁর গানগুলোর ভেতর দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
এলআরবি নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না—এলআরবির প্রধান প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিবারের এই আপত্তির মুখে ব্যান্ডটির নাম পরিবর্তন করেছেন সদস্যরা। নতুন নাম হয়েছে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। এই ব্যান্ডের অন্যতম সদস্য মাসুদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এলআরবির প্রাণপুরুষ আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা আ...










