চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়াল
২০২৬ সালে চীনের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে বক্স অফিস আয় ৩০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। দেশীয় ও বিদেশি নানা ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহের কারণেই এ মাইলফলক অর্জিত হয়েছে।
সোমবার চীনের জনপ্রিয় টিকিট বিক্রয় ও বক্স অফিস তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম মাওইয়ান জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিট পর্যন্ত গ্রীষ্মকালীন মৌসুমের মোট আয় ৩০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে। চীনে গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুম ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলে।
তথ্য অনুযায়ী, এ গ্রীষ্মে মুক্তির অপেক্ষায় রয়েছে ১০০টিরও বেশি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে বিপ্লবী ইতিহাসভিত্তিক, কমেডি, অ্যানিমেশন এবং বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিনেমা। বিভিন্ন বয়স ও রুচির দর্শকদের কথা মাথায় রেখেই চলচ্চিত্রগুলো নির্মাণ ও মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করতে এবং ভোক্তাদের ব্যয় বাড়াতে চীনের বিভিন্ন অঞ্চলে ভর্তুকিযুক্ত স...













