রক্তস্বল্পতা হলে কী করবেন?
রক্তশূন্যতা খুব বড় সমস্যা নয় মনে হলেও যেকোন বড় অসুখের শুরু হতে পারে। এ কারণে শরীরে রক্তশূন্যতা দেখা দিলে সাবধান হওয়া উচিত। মানব শরীরের রক্তে যখন রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন কমে যায় তখন তাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলে। রক্তশূন্যতার অন্যতম লক্ষণ হচ্ছে দুর্বল লাগা, বমি ভাব হওয়া, সারাদিন ঘুমঘুম ভাব এবং চেহারা ফ্যাকাসে হয়ে যাওয়া ইত্যাদি।
অ্যানিমিয়ার জন্য মূলত অপর্যাপ্ত লোহিত কণিকাকে দায়ী করা হয়। এই পরিস্থিতি মূলত শরীরে আয়রনের অভাবে হয়ে থাকে। তাই যারা রক্তশূন্যতায় ভোগেন দ্রুত চিকিৎসার প্রয়োজন পড়ে। তবে খাদ্যাভাসে পরিবর্তন এনেও রক্তশূন্যতা দূর করতে পারেন।
একজন পূর্ণবয়স্ক নারীর জন্য রক্তে ১২.১ থেকে ১৫.১ গ্রাম/ডেসিলিটার, পুরুষের রক্তে ১৩.৮ থেকে ১৭.২ গ্রাম/ডেসিলিটার, শিশুদের রক্তে ১১ থেকে ১৬ গ্রাম/ডেসিলিটার হিমোগ্লোবিন থাকা স্বাভাবিক। কিন্তু কারও রক্তে যদি এর পরিমাণ কমে যায় তখন তিনি রক্তশূন...













