এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমের সম্পর্ক জোরদারে সিএমজির উদ্যোগ - Mati News
Tuesday, November 17

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমের সম্পর্ক জোরদারে সিএমজির উদ্যোগ

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমাধ্যমকর্মীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনচেনে অনুষ্ঠিতব্য ৩৩তম এপেক ইকোনমিক লিডার্স মিটিংকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ৬২টি দেশ ও অঞ্চলের ৬৯টি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। তাদের সঙ্গে চীনের গণমাধ্যম, ব্যবসা এবং সংস্কৃতি ও শিল্পকলা খাতের প্রতিনিধিরাও আলোচনায় যোগ দেন। ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুশাসনসহ বিভিন্ন বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা অভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়সহ নানা দৃষ্টিকোণ থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ ছাড়া ৯৬টি দেশ ও অঞ্চলের শতাধিক সাংবাদিক কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল (জিবিএ) সফরের অভিজ্ঞতা বিনিময় করেন।

গণমাধ্যম সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেন, ‘এ আয়োজন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গণমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ আরও জোরদার করার একটি ভালো সুযোগ তৈরি করেছে। পাশাপাশি যৌথভাবে সাংস্কৃতিক বিষয়বস্তু তৈরি এবং তরুণ গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়াতে সিএমজির সঙ্গে সহযোগিতা গভীর করার সুযোগ সৃষ্টি করেছে এ আয়োজন।‘

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *